Matly online shop 0.53

Matly online shop  0.53

Share

02/11/2025

আজ একসাথে ২৭ টা পার্সেল রিটার্ন এসেছে।
প্রতিটা ক্যানসেলের পেছনে একেকটা কারণ, শুনলে হাসিও পাবে, আবার কষ্টও লাগবে —

১. প্রেম ভেঙেছে, মন খারাপ — তাই অর্ডার ক্যানসেল।
২. বেতন এখনো পাইনি, তাই অর্ডার রাখলাম না।
৩. মা বলেছে দরকার নাই, তাই ক্যানসেল করে দিলাম।
৪. মোবাইল বন্ধ ছিল, মনও অফ — অর্ডারও ক্যানসেল 🥲
৫. প্রেমিক বলেছে এই মাসে বাজেট নাই — তাই ক্যানসেল।
৬. আজ মন খারাপ, আচার খেতেও ইচ্ছা করে না — ক্যানসেল।
৭. আবেগে অর্ডার করেছিলাম, এখন মনে হচ্ছে দরকার নেই — ক্যানসেল।

প্রতিদিনই এমন নানা অজুহাতে পার্সেল ফেরত আসে।
একটা ক্যানসেল মানে শুধু একটা অর্ডার হারানো না —
এর সঙ্গে হারায় আমাদের প্যাকেটের খরচ, ডেলিভারির টাকা, আর সবচেয়ে কষ্টের বিষয় — আমাদের পরিশ্রম আর আশা।

সবাই ভাবে “ক্যানসেল দিলাম” ব্যাপারটা ছোট,
কিন্তু আমাদের জন্য প্রতিটা ক্যানসেল মানে একটা ক্ষতি,

04/10/2025

গতকাল বিকাল ৪টার দিকে স্কয়ার মাস্টারবাড়ি থেকে মহাখালী যাওয়ার জন্য রাজীব বাসে উঠেছিলাম।
ওঠার আগে কন্টাক্টরকে বলেছিলাম: “সাথে সাথে সিট না দিলে আমি ভাড়া কাটবো।”
সে বলেছিল: “না বোন , সিট দেব। উঠা মাত্র ”

কিন্তু বাস্তবে—

আমাকে ও আমার মাকে পুরো এক ঘণ্টা সিট ছাড়া দাঁড়িয়ে/ঠাসাঠাসি করে থাকতে হয়েছে।

প্রত্যেক নারী যাত্রীকে সে হাত ধরে টেনে বসাচ্ছিল, যা একেবারেই অশোভন ও হয়রানিমূলক।

শুধু আমার সাথে নয়, বাসের প্রতিটি যাত্রীর সাথেই বাজে ব্যবহার করেছে।

তারপরও সে বেশি টাকা দাবি করেছে এবং হুমকিও দিয়েছে।

⚠️ একজন কন্টাক্টর যখন এভাবে নারী যাত্রীদের হাত ধরে হয়রানি করে, প্রতিশ্রুতি ভঙ্গ করে এবং সবার সাথে বাজে ব্যবহার করে—তখন প্রশ্ন আসে:
👉 এমন বাসে কি যাত্রীদের নিরাপদ মনে করে ওঠা উচিত?

🔹দয়া করে এই ঘটনার দিকে নজর দিন।

যদি আপনি এই রুটে বা একই বাসে অনুরূপ ঘটনা দেখেন বা অভিজ্ঞতা থাকেন, এখানে কমেন্ট করুন বা প্রশাসনকে সরাসরি জানাতে পারেন:
- DMP Dhaka:
- BRTA: .bd
- Consumers Association of Bangladesh:
- Bangladesh Mahila Parishad:

এই শেয়ার দ্বারা আমরা যাত্রী ও নারী নিরাপত্তা নিয়ে সচেতনতা বৃদ্ধি করতে চাই।

03/09/2025

প্রতিদিনের খাবারেই লুকিয়ে আছে সুন্দর ত্বকের রহস্য 🥕🍊💧
ভিটামিন, হেলদি ফ্যাট আর হাইড্রেশন মিলে ত্বককে রাখে উজ্জ্বল, মসৃণ ও গ্লোয়িং 🌟
Metly Online Shop-এর সাথে স্কিন কেয়ার হোক আরো সহজ ও সুন্দর 💖

Want your business to be the top-listed Grocery Store in Rajshahi Division?
Click here to claim your Sponsored Listing.

Telephone

Address


Rajshahi Division