Subroto Kumar Ghosh
04/08/2026
১৮৫৭ সালের সিপাহী বিদ্রোহের নায়ক বীর মঙ্গল পান্ডেকে এই দিনে হত্যা করে ব্রিটিশ সরকার। তাকে অনেকে স্বাধীনতা সংগ্রামী বলে আআখ্যায়িত করেন তবে আমার মতে তিনি ছিলেন ধর্মযোদ্ধা। ব্রিটিশ সরকার যখন তাঁর বিরুদ্ধে কোর্ট মার্শাল করে তখন তার এক সহযোদ্ধা এইসকল কথা বলেন।
❝He was not mad; he was deeply troubled by the dishonour done to our faith.He called out to us to resist, but we were afraid of the officers.Everyone was upset about the cartridges; but only Pandey spoke out loudly.He said aloud what many of us felt.He had the courage we did not.He rose to defend our dharma.We did not stop him because we did not think he was wrong❞
তিনি পাগল ছিলেন না; আমাদের ধর্মের প্রতি যে অসম্মান করা হয়েছিল, তাতে তিনি গভীরভাবে ব্যথিত ছিলেন। তিনি আমাদের প্রতিরোধ করতে আহ্বান জানিয়েছিলেন, কিন্তু আমরা অফিসারদের ভয় পেতাম। কার্তুজগুলো নিয়ে সবাই বিচলিত ছিল;কিন্তু শুধুমাত্র পান্ডেই উচ্চস্বরে এর বিরুদ্ধে কথা বললেন। আমাদের অনেকের মনের কথাই তিনি প্রকাশ
করেছিলেন। আমাদের যে সাহস ছিল না, সেই সাহস তাঁর ছিল। তিনি আমাদের ধর্ম রক্ষার জন্য উঠে দাঁড়িয়েছেন। আমরা তাঁকে থামাইনি, কারণ আমরা মনে করিনি যে তিনি ভুল ছিলেন।
03/21/2026
গোবিন্দ চন্দ্র দেবকে তার দত্তক কন্যার স্বামীর সঙ্গে ২৫ মার্চের সেই কালরাতে Pakistan Army-এর সদস্যদের দ্বারা হত্যা করা হয়, যারা 1971 Dhaka University massacre-এ জড়িত ছিল। সেই সময় গোবিন্দ তার দত্তক কন্যা রোকেয়া সুলতানা এবং তার স্বামী মোহাম্মদ আলীর সঙ্গে জগন্নাথ হলের কাছাকাছি একটি বিশ্ববিদ্যালয় কোয়ার্টারে বসবাস করছিলেন।
রাত প্রায় ১১টার দিকে, সেনাবাহিনী ক্যাম্পাসে অভিযান চালালে গুলির শব্দে বাড়ির বাসিন্দারা জেগে ওঠেন। পরে রোকেয়া জানান, গুলিগুলো যেন শিলাবৃষ্টির মতো বাড়ির ওপর আছড়ে পড়ছিল। পরিবারটি একটি ছোট ঘরে আশ্রয় নেয় এবং সারারাত জেগে থাকে।
২৬ মার্চ সকালে একদল সৈন্য দরজার কাছে আসে। তারা দরজায় জোরে ধাক্কা দিতে থাকে এবং Urdu ভাষায় চিৎকার করে বলে, ❝মালাউনের বাচ্চা মালাউন দরজা খোল❞। গোবিন্দ চন্দ্র দেব দরজা খুলতে এগিয়ে গেলে দরজাটি তার ওপর ভেঙে পড়ে। ঘরে ঢোকার পর একজন সৈন্য তার রাইফেল দিয়ে মাথায় আঘাত করে এবং আরেকজন তার বুকে গুলি করে।
অধ্যাপকের দত্তক কন্যা রোকেয়া বেগমের স্বামী মোহাম্মদ আলী তাকে বাঁচাতে এগিয়ে এসে সৈন্যদের শান্ত করতে কালেমা পাঠ করেন। কিন্তু এতে কোনো কাজ হয়নি। দেব দুর্বল কণ্ঠে বলেন, “তোমরা এখানে কী চাও, বাবা?” কিন্তু এর জবাবে সৈন্যরা আবার গুলি চালায়। দুটি গুলি তার মাথায় এবং বাকি গুলিগুলো তার বুকে লাগে। ঘটনাস্থলেই গোবিন্দ চন্দ্র দেব মারা যান।
সৈন্যরা রোকেয়াকে নির্মমভাবে মারধর করে এবং তার স্বামীকেও হত্যা করে। তারা অধ্যাপকের নিথর দেহে বেয়নেট দিয়ে খোচাতে থাকে ও বিভিন্ন সাম্প্রদায়িক স্লোগান দিতে থাকে । রোকেয়া বেগম এই আকস্মিক হামলা থেকে বেঁচে যান, তবে অজ্ঞান হয়ে পড়েন। পরে সৈন্যরা মৃতদেহগুলো জগন্নাথ হলের মাঠে নিয়ে যায়, যেখানে গণহত্যার অন্যান্য নিহতদের দেহ ফেলে রাখা হয়েছিল।
আজ আমাদের হুজুরীপাড়া নিবাসী ধর্মহাটার বিশিষ্ট কৃষক সুভাষ এর বাড়িতে আগুন দিয়েছে অজ্ঞাত দুষ্কৃতকারী। এর আগে দুই বছর আগে তাঁর বাড়িতে পরিকল্পিত ডাকাতি সংঘটিত হয়। এছাড়াও ১ বছর আগে রাধানগর নিবাসী অমূল্য ঘোষের ১০ কাঠা আলুর জমির গাছ রাতের আধারে উপ্রে ফেলেছিলো দুর্বৃত্তরা যদিও সেই ঘটনায় কোনো জিডি করেননি ভুক্তভোগী। এলাকায় সাম্প্রতিক এইসকল ঘটনা স্থানীয় হিন্দুদের মধ্যে ভয়ের সঞ্চার করছে। আমরা কি এই দেশে থাকবো না? এইসকল ঘটনা যে পূর্বপরিল্পিত ও টার্গেটেড তা যেকোনো সাধারণ বুদ্ধির মানুষও বুঝতে পারে। আমাদের পূর্বপুরুষেরা ১৯৬২, ১৯৭১ সালের ভয়াভয় অভিজ্ঞতা ও গনহত্যার শিকার হলেও এই দেশ ছেড়ে যায়নি এই মাটি এই দেশকে ভালোবেসে। আমরা জানি আমাদের এলাকার ৯০% মানুষ সহনশীল ও বিবেকবান কিন্তু কিছুসংখ্যক দুষ্কৃতকারী আমাদের মধ্যের সাম্প্রদায়িক সম্প্রতি বিনষ্টের চেষ্টা করছে ও ভয় দেখিয়ে ও অনিরাপদ পরিবেশ সৃষ্টি করে জন্ম জন্মান্তর থেকে বাস করা হিন্দুদের তাড়াতে চায়। আমাদের সবাইকে একসাথে এই অপশক্তিকে রুখে দাড়াতে হবে।
Iran raises Red flag over Jamkaran mosque which tells they are planning a full scale war... Let see what happens next.
02/14/2026
সত্যিই এমন উদার বাংলাদেশ দেখতে চাই।
02/14/2026
Happy valentines Broken WORLD 💔
Click here to claim your Sponsored Listing.
Category
Contact the public figure
Telephone
Website
Address
Washington D.C., DC