Nirapon
06/18/2026
বাংলাদেশ সরকারের সাথে নিরাপনের ধারাবাহিক সম্পৃক্ততার অংশ হিসেবে আজ ঢাকায় মাননীয় বাণিজ্যমন্ত্রী জনাব খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে সাক্ষাৎ করেছে নিরাপন বোর্ডের একটি প্রতিনিধিদল।
সাক্ষাৎকালে প্রতিনিধিদলটি মাননীয় মন্ত্রীকে বাংলাদেশে নিরাপনের বিভিন্ন উদ্যোগ সম্পর্কে অবহিত করেন। বিশেষ করে, শ্রমিকদের জন্য নিরাপত্তা বিষয়ক প্রশিক্ষণ কর্মসূচি এবং কারখানার ঝুঁকি শনাক্ত ও ব্যবস্থাপনায় নিজস্ব সক্ষমতা বৃদ্ধির বিষয়গুলো তুলে ধরা হয়—যা বাংলাদেশের শিল্পক্ষেত্রে একটি টেকসই নিরাপত্তার সংস্কৃতি গড়ে তোলার ক্ষেত্রে নিরাপনের প্রচেষ্টার প্রতিফলন।
বৈঠকে উপস্থিত ছিলেন নিরাপন বোর্ড চেয়ার সিমোন সুলতানা, নিরাপন ইন্ডিপেন্ডেন্ট বোর্ড মেম্বার তপন চৌধুরী এবং মেম্বার ডিরেক্টরবৃন্দ—ভিএফ কর্পোরেশনের সোর্সিং অপারেশন্সের সিনিয়র ডিরেক্টর জেসিকা নরসু, গ্যাপ ইনকর্পোরেটেডের হিউম্যান রাইটস, লেবার অ্যান্ড জেন্ডার ইক্যুইটির ডিরেক্টর জেন সোয়াইন এবং ওয়ালমার্টের সোর্সিং এথিক্স অ্যান্ড কমপ্লায়েন্সের সিনিয়র ডিরেক্টর শ্রীদেবী কালাভাকোলানু।
বাংলাদেশের শিল্পখাতে নিরাপদ ভবিষ্যৎ নিশ্চিত করতে সকল অংশীজনের সাথে সম্মিলিতভাবে কাজ করে যেতে নিরাপন দৃঢ়প্রতিজ্ঞ।
নিরাপন সিইও লুইস টেম্পল সম্প্রতি একটি সেফটি সাপোর্ট ভিজিটের মাধ্যমে আমাদের সেফটি ম্যানেজমেন্ট প্রোগ্রামের অন্তর্ভুক্ত একটি কারখানা পরিদর্শন করেন।
এই ভিডিওতে তিনি নিরাপনের সেফটি ম্যানেজমেন্ট প্রোগ্রামটি কিভাবে শ্রমিক ও কর্মক্ষেত্রের নিরাপত্তা নিশ্চিতে সহায়তা করে এবং নিরাপদ কর্মপরিবেশের টেকসই উন্নয়নে কারখানার নেতৃত্বের সক্রিয় অংশগ্রহণ ও অঙ্গীকারের গুরুত্ব তুলে ধরেন।
04/24/2026
রানা প্লাজা ভবন ধসে নিহতদের প্রতি নিরাপনের শ্রদ্ধা নিবেদন।
ঢাকা, এপ্রিল ২৪, ২০২৬ — আজ মর্মান্তিক রানা প্লাজা ভবন ধসের ত্রয়োদশ বার্ষিকী। আজকের এই দিনে নিরাপন, ভয়াবহ এই ঘটনায় নিহত ও ক্ষতিগ্রস্ত সকলের প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করছে।
রানা প্লাজা বিপর্যয় বাংলাদেশের শিল্পকারখানার নিরাপত্তার সার্বিক চিত্র বদলে দিয়েছে।
যার প্রেক্ষাপটে, বাংলাদেশের শিল্পকারখানায় নিরাপত্তার সংস্কৃতি তৈরি এবং বজায় রাখার লক্ষ্যেই 'অ্যালায়েন্স ফর বাংলাদেশ ওয়ার্কার সেফটি' এবং পরবর্তীতে 'নিরাপন' প্রতিষ্ঠিত হয়।
গভীর শোকের সাথে দিনটি পালন করার পাশাপাশি, আমরা বাংলাদেশের সকল শ্রমজীবী মানুষ এবং তাদের কর্মক্ষেত্রের নিরাপত্তা নিশ্চিত করতে আমাদের মেম্বার প্রতিষ্ঠান এবং সকল অংশীদারদের সাথে কাজ করে যাওয়ার প্রতিশ্রুতি পুনর্ব্যাক্ত করছি।
Click here to claim your Sponsored Listing.
Category
Website
Address
1747 Pennsylvania Avenue, NW STE 1000
Washington D.C., DC
20006