Filmy Bites

Filmy Bites

Share

07/27/2025

আজ মারা গেছেন নায়ক জসিমে ছেলে রাতুল। চিত্রনায়ক জসীমের ছেলে এবং ‘ওন্ড’ ব্যান্ডের সদস্য সংগীতশিল্পী এ কে রাতুল হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। জানা গেছে রোববার (২৭ জুলাই ২০২৫) বিকেলে রাজধানীর উত্তরায় এক জিমে শরীরচর্চার সময় তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন।

ব্যান্ডের গীতিকার সিয়াম ইবনে আলম সংবাদ মাধ্যমে জানান, জিমে গিয়ে রাতুল হঠাৎ বুকে ব্যথা অনুভব করেন। সঙ্গে সঙ্গে তাকে উত্তরা ক্রিসেন্ট হাসপাতালে নেয়া হয়। পরে সেখান থেকে লুবানা হাসপাতালে স্থানান্তর করা হয়। তবে চিকিৎসকদের সব চেষ্টা ব্যর্থ করে দিয়ে ঘণ্টাখানেকের মধ্যেই তাকে মৃত ঘোষণা করা হয়।

এ কে রাতুল ‘ওন্ড’ ব্যান্ডে ভোকালিস্ট, বেজিস্ট এবং সাউন্ড ইঞ্জিনিয়ার হিসেবে কাজ করতেন। ব্যান্ড সংগীতের পাশাপাশি তিনি সাউন্ড ডিজাইন ও মিউজিক প্রোডাকশনে দক্ষতা অর্জন করেছিলেন। রাতুল ছিলেন প্রয়াত একসময়ের সুপারস্টার চিত্রনায়ক জসীমের একমাত্র সন্তান। বাবার মতো বিনোদনজগৎকেই পেশা হিসেবে বেছে নিয়েছিলেন তিনি, তবে গান ও প্রযুক্তির মাধ্যমে।

সংগীতাঙ্গনে এই অনাকাঙ্ক্ষিত মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে। অনেকে সামাজিক যোগাযোগমাধ্যমে শোক প্রকাশ করেছেন এবং তার পরিবারকে সমবেদনা জানিয়েছেন।

06/06/2025

When the crescent moon smiles and the stars whisper blessings, we know Eid has arrived. 🌙✨
May your life shine brighter than the moon, your heart be lighter than a prayer, and your days be filled with laughter, love, and endless joy.
Eid Mubarak to you and your dearest ones! 💫🕊️

"

Want your public figure to be the top-listed Public Figure in Upper Darby?
Click here to claim your Sponsored Listing.

Category

Telephone

Website

Address


802 Garrett Road
Upper Darby, PA
19082