Shon Tree
03/09/2026
""অপূর্ণ প্রেম""
পাবোনা জেনেও ভালোবাসি তোমায়,
ক্ষণে ক্ষণে শিহরিত হয় মন,
মনের সাথে মনের মিলন এ যেন এক, অচেনা সমুদ্রে ঢেউয়ের মতন।।
মেঘলাকাশে পূর্ণিমার চাঁদ,
সংগোপনে দেয় যখন উঁকি,
উচ্ছ্বসিত মন শিহরিত দেহ
নেচে উঠে রিনিঝিনি,
মনাকাশে কুয়াশা পিছনে ফেলে,
শান্তির কিরণ,প্রলেপ এঁকে,
দেয়, এক ভালবাসার বন্ধন।।
বিনিদ্র রাত্রি ক্ষণকালীন প্রহর,
স্বল্প কাল ভাসো দৃষ্টির গোচরে,
তড়িৎ ধারায় উধাও হয়ে মিলিয়ে যাও,
এ কোন বার্তা বহাও,
এ যেন লুকোচুরি খেলার
এক অব্যক্ত প্রেমের গল্প।।
সৈকত বালি ভালোবাসে জল,
অপেক্ষায় থাকে কখন আসবে
সমুদ্রের জলরাশির ঢল।
চুমুই চুমুই আলিঙ্গনে, সিদ্ধতায়,
সিক্ত হয়ে হবে পরিষ্কৃত,
কিছুই পাবে না জানে তবু ও ,
খয়ে খয়ে বিলীন হয়ে,সমুদ্র গর্ভে,
গড়ে তুলে এক অজানা,
নতুন স্বপ্নময় ভালোবাসার স্তর।
তবু, ভালোবাসা হয়, মিলনের তরে নয় ক্ষণিকের পরে লুকায়িত রয়,
প্রকাশিবে যবে, হারাইবেই তবে,
না ই হোক মায়ায় ব্যাকুলতা,
প্রেমের ছোঁয়া থাক অপূর্ণতা।।
=======***======
সন্ধ্যা তেরেজা কস্তা (USA)
০৩/০৯/২০২৬
নং-২
03/09/2021
""কেনো পালিচ্ছ নারী দিবস""
ও হে নারী কেনো করছ বারাবারি,
সভা মিছিল হচ্ছে যে, সারি সারি,
অভিনয়ে মেকি, সবাই কি মুখোশধারী।
ফুলের তোরা,শুভেচ্ছা এ সবই শুধু ই লোক দেখা,
নারী তুমি সত্যি বোকা তাই তো সদা খাচ্ছ পুরুষের ধোকা।
শিশু, কিশোর, পাগলী,পায়না রেহায়,
পুরুষের হিংস্র কামনার থাবায়।
নেত্রী দেশের নারী বটে,বুদ্ধির কাছে পুরুষ হটে,
তবু নারী পায় না মুক্তি, বাধ্য করতে পতি ভক্তি।
কবে হবে নারী স্বাধীন, মুখ উচিয়ে বলবে,আমি নারী নই আমি পরাধীন।
সেই দিনই হবে আসল শুভেচ্ছা,
নারী মর্যাদায় "" নারী দিবস""
এর সার্থকতা।।
Click here to claim your Sponsored Listing.
Category
Website
Address
Sterling, VA
20165