Rony
New York Central Park
Views of the East River by the Brooklyn Bridge
গাজীপুরের শ্রীপুরে এক মসজিদে জুম্মার নামাজ পড়তে গেলাম। নামাজ শুরুর ঠিক আগে ইমাম সাহেব বলে উঠলেন "বেতন পাই ৬ হাজার তাও ৬ মাস বাকি, আমার ৪টা সন্তান কিভাবে তাদের ভরণপোষণ দিবো, নিজে কি খাবো? কেউ এখন খাবার দেয় না, নিজের সব কিনে খেতে হয়। আমার জন্য কিছু একটা করেন আর না হয় আমাকে মুক্তি দেন। ৫ ওয়াক্ত নামাজ সময় মত পড়াতে গেলে আর অন্য কোন কাজ করতে পারবো না।" শুনে অবাক হলাম কষ্টও পেলাম এই সময়ে এসে একটা মানুষের বেতন মাত্র ৬ হাজার? এই টাকা দিয়ে নিজের কি হয় আর পরিবারকেই বা কি দেয়া যায়? এই দেশের অধিকাংশ মসজিদে খোঁজ নিলেই এমন গল্প মিলবে। তবে এটা নিয়ে সম্ভবত সমাজপতি বা বিত্তশালী বা মসজিদ কমিটিরও খুব একটা মাথাব্যাথা থাকেনা। লিস্টের অনেকের বেতন নিয়ে আক্ষেপের পোস্ট দেখে আজকের ঘটনাটা শেয়ার করতে ইচ্ছে হলো। চাইলেই দায়িত্বরত সবাই মানবিক হতে পারেন, মানবিক হলে আল্লাহ রুজি কমান না, বরং বরকত দেন, এটা আমার বিশ্বাস।
Click here to claim your Sponsored Listing.
Category
Culinary Team
Attire
Contact the public figure
Website
Address
Delaware, OH
43015