Cincinnati Cultural Initiative

Cincinnati Cultural Initiative

Share

06/11/2026

আনন্দ বনভোজন
শিল্পী দত্ত

শোনো শোনো বন্ধুগণ, শোনো দিয়ে মন,
গ্রীষ্মকালীন পিকনিকের সময় হয়েছে এখন।
সবুজের মাঝখানে বন্ধুদের সাথে হাসিমুখে,
একদিন একবেলা আনন্দে কাটাবো মহাসুখে।
খেলাধুলা, আড্ডা, মজা, গল্প, প্রকৃতি-বিহার,
সাথে আছে পানীয়, নাস্তা, মজাদার আহার।
তপ্ত দিনের ক্লান্তি-পিপাসা যাক মুছে যাক,
এক চুমুক শীতল বাটারমিল্কে পরাণ জুড়াক।
মাঠজুড়ে ছোটাছুটি, খেলায় কচিকাঁচা শ্রান্ত,
এক প্যাকেট ঠান্ডা জুসের গুণে হবে প্রাণবন্ত।
শুরু হোক প্রাতরাশ, সাথে ঝালমুড়ি,
গরম চায়ের সাথে আহা! লাজবাব জুড়ি।
যদি আনে জিভে জল ফুচকার টকঝাল,
তবে মিষ্টতা আনুক সাথে তরমুজ রসাল।
এরপর খেলাধুলা, হাসি, গল্প, গান,
খুনসুঁটি আড্ডায় ভরে যাক প্রাণ।
দুপুরে আবার আছে সুস্বাদু মহাভোজ—
এমন বনভোজন হয় নাকি রোজ রোজ?
গরম ভাতে পাঁঠার মাংস, সাথে আলু-পোস্ত,
আরও আছে বন্ধু, অল্পে হয়ো নাকো ব্যস্ত!
ভেজেটেরিয়ান বন্ধু তুমি, পড়ো নাকো ধন্ধে,
পনীর মেনুতে আছে তোমার পছন্দে।
সাথে আছে টাটকা স্যালাড ও চাটনি,
শেষপাতে সন্দেশ—সেটাই তো বলিনি!
অত মজা খানা-পিনা করো নাকো মিস,
দিনটি জুনের আঠাশ, দুহাজার ছাব্বিশ।
Blue Ash Shelter-এ সকাল নয়টায়,
সপরিবারে সবার নিশ্চয় আসা চাই।
পিকনিকের উছিলায় মিলে সবার সাথে,
সুখে দুঃখে বেঁধে থাকি, হাত রেখে হাতে।

#বাঙালিয়ানাandbeyond

05/17/2026

📢 UPDATED Public Service Announcement – CCI PICNIC DETAILS 2026

📍 Picnic Shelter:
Blue Ash Shelter
4337 Cooper Road
Blue Ash, OH 45242

🗓️Date: June 28th, 2026

⌚️Time: 9:00 AM - 4:00 PM

💳Registration money has to be Zelled to [email protected]..

Please click on the flyer for more details. We are so excited to see you all there! ♥️🙏🏼✨

05/07/2026

Summers and Picnics Fit Together Like Puzzle Pieces🩷
Join Cincinnati Cultural Initiative on June 28th, 2026 to celebrate CCI’s Annual Picnic! Please stay tuned with us for more details.🩷✨

Want your organization to be the top-listed Non Profit Organization in Cincinnati?
Click here to claim your Sponsored Listing.

Address


8981 Cypress Point Lane
Cincinnati, OH
45249