Abdullah Al Muazz Rifat

Abdullah Al Muazz Rifat

Share

05/31/2026

আজ ৩১ মে, আমাদের প্রিয় উস্তাদ মরহুম মাওলানা নুরুল হুদা (স্কাউট হুজুর রহ.)-এর চতুর্থ ইন্তেকাল বার্ষিকী।

২০২২ সালের এই দিনে আমাদের সকলকে কাঁদিয়ে তিনি মহান রবের ডাকে সাড়া দিয়ে ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

স্কাউট হুজুর ছিলেন একজন অত্যন্ত সাদাসিধে, পরিশ্রমী, শিক্ষানুরাগী ও আদর্শবান মানুষ। আমতলী উপজেলার আড়াপাঙ্গাশিয়ার এই সংগ্রামী মানুষটি দীর্ঘদিন আমাদের প্রিয় আমতলী বন্দর হোসাইনিয়া কামিল মাদরাসার প্রধান মৌলভী হিসেবে দায়িত্ব পালন করেছেন।

পারিবারিকভাবে ঘনিষ্ঠ সম্পর্ক থাকার সুবাদে ছোটবেলা থেকেই তাঁর সান্নিধ্য লাভের সৌভাগ্য আমার হয়েছে। খুব কাছ থেকে দেখেছি একজন মানুষ কতটা নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে একটি প্রতিষ্ঠানের জন্য কাজ করতে পারেন। ছাত্র-ছাত্রী ভর্তি করা থেকে শুরু করে মাদরাসার পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ পর্যন্ত তিনি নিজের হাতে করতেন।

হুজুরের পিটি (এসেম্বলী) করানোর কথা কিভাবে ভুলবো?
শুধু আমিই নই এই আমতলী বন্দর হোসাইনিয়া কামিল মাদরাসার হাজারো ছাত্র-ছাত্রী হয়তো কখনোই সেই স্মৃতি ভুলতে পারবে না।

আজও কানে ভাসে তাঁর সেই পরিচিত কণ্ঠস্বর, “স্কাউট তালি বাজাই জোরে”।
আর কখনো আমতলীর বন্দর মাদ্রাসার মাঠে
এই আওয়াজটা হুজুরের কন্ঠে শুনতে পাবোনা।

আমার কেরাত, গজল, কবিতা আবৃত্তি এবং লেখালেখির হাতেখড়িও তাঁর কাছেই। কোনো গজল, কবিতা বা গল্প লিখলে তাঁকে দেখাতাম। ভুল হলে তিনি স্নেহের সঙ্গে সংশোধন করে দিতেন এবং উৎসাহ দিতেন আরও ভালো করার জন্য।

হুজুরের সঙ্গে জড়িয়ে আছে অসংখ্য স্মৃতি, যা লিখে শেষ করা সম্ভব নয়। তবে কখনো ভাবিনি তিনি এত দ্রুত আমাদের ছেড়ে চলে যাবেন। দীর্ঘদিন মরণব্যাধি ক্যান্সারের সঙ্গে লড়াই করে ৩১ মে ২০২২, মঙ্গলবার বেলা ১২টায় তিনি ইন্তেকাল করেন।

আজও মনে হয় তিনি আমাদের মাঝেই আছেন। তাঁর স্মৃতি, শিক্ষা ও আদর্শ আমাদের হৃদয়ে চিরজাগরুক হয়ে থাকবে।

মহান আল্লাহ তাআলার দরবারে কায়মনোবাক্যে দোয়া করি, তিনি যেন আমাদের প্রিয় উস্তাদকে জান্নাতুল ফিরদাউসের সর্বোচ্চ মাকাম দান করেন এবং তাঁর কবরকে নূরে ভরিয়ে দেন।
আমিন ইয়া রাব্বাল আলামিন।

Amtali Bandar Hossainia Kamil Madrasah

05/25/2026

তান্ত্রিক বাবা আগে বউর ভবিষ্যৎ দেখাইলো, পরে সুযোগ বুঝে আমার ড্রিংকসের ভবিষ্যৎই শেষ কইরা দিলো 😒🥤
এইটা কি ন্যায়বিচার হইলো? রাগ তো করুমই 😴
তান্ত্রিক বাবা কথার জাদু দেখাইয়া সরাসরি অপারেশন চালাইছে 🫩

#রাগকরলা #ভাইরাল #রিফাত

Photos from Abdullah Al Muazz Rifat's post 05/10/2026

শুভ জন্মদিন ঘরের ছোট নবাব ❤️

(আম্মার একমাত্র ছোটপুত্র) এবং আমার ঝগড়ার পার্টনার ছোট ভাই আব্দুল্লাহ আল মিশকাত 😊

আজ আমাদের ঘরের ছোটমিয়ার ১২ বছর পূর্ণ হলো। আমাদের তিন ভাইবোনের মধ্যে সে-ই সবচেয়ে ছোট, আবার সবচেয়ে দুষ্টও। সারাক্ষণ আমার আর আমার বোনের পেছনে লেগেই থাকে। 😴

ওর সাথে আমার যত ঝগড়া হয়, তা আর কারো সাথে হয় না। আর যেদিন আমাদের দুজনের ঝগড়া লাগে, সেদিন যেন বাসায় সত্যিই এক ধরনের “সাইক্লোন” বয়ে যায়!🥱

তবুও সব রাগ-ঝগড়ার মাঝেও তুই আমাদের সবার আদরের ছোটভাই। তোমার জন্য দোয়া করি, জীবনটা যেন সুন্দর হয়, তুমি যেন বড় হয়ে ভালো মানুষ হতে পারো এবং আল্লাহর হুকুমমতো চলতে পারো।

আজকে তোমার জন্মদিনে অনেক অনেক দোয়া ও শুভ কামনা রইলো ভাইয়া☺️
ভাই, দয়া কইরা আমার সাথে একটু ঝগড়া কম করিস 😄

আল্লাহ যেন তোমাকে নেক আমলকারী, হাফেজে কুরআন এবং একজন হক্কানী আলেম হিসেবে কবুল করেন। আমিন 🤲

🎂 Happy Birthday my little brother Meskat 🎂

04/17/2026

ইনশাআল্লাহ আজ সন্ধ্যায় আমার কথা ও সুরে
জুলফিকার হামদ-নাত ও গজল পরিবেশক দলের পরিচালক M***i Nesar Uddin Ahmad ভাইয়ার কন্ঠে
" আল্লাহ তুমি দয়ার সাগর " শিরোনামে চমৎকার একটি আয়োজন আসছে🥰

২০১৮ সালে কোন একদিন ফজরের পরে নাশিদটার কথা ও সুর করেছিলাম। আলহামদুলিল্লাহ, দীর্ঘ সময় পর এটি এখন আপনাদের সামনে আসছে।❤️

আশা করি, নাশিদটি সবার কাছে ভাল লাগবে।

নাশিদটি শুনতে ও দেখতে চোখ রাখুন আমাদের Julfikar জুলফিকার হামদ-নাত ও গজল পরিবেশক দলের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে।

📎চ্যানেল লিংক:- https://youtube.com/

Photos from Abdullah Al Muazz Rifat's post 03/31/2026

আলহামদুলিল্লাহ ❤️
আজ আবার গুগল এডসেন্সের চিঠি হাতে পেলাম,
এবার আমার সেকেন্ড চ্যানেলের জন্য 🥰
এই নিয়ে গুগল মামার কাছ থেকে ৫ম বারের মতো
এমন লেটার পেলাম

ঘরের ছোটমিয়া মিশকাত গুগল এডসেন্স এর চিঠি পেয়ে খুব খুশি

তবে গুগল মামা এডসেন্স চিঠি পাঠিয়ে শুধু এড্রেস ভেরিফাই করতেই বলছে না পরোক্ষভাবে উস্কানি দিয়ে বোঝাতে চাচ্ছে- "এই ব্যাটা,আবার অলস হয়ে গেছিস? নিয়মিত ভিডিও তৈরি করস না ক্যান?"😒

"ধন্যবাদ Google মামা! দয়া করে আর হুমকি বা উস্কানী দিয়েননা এখন থেকে আমি নিয়মিত কন্টেন্ট বানামু, তবুও আপনি শুধু হ্যাপি থাকুন😒🙏

সত্যি বলতে, আমেরিকায় আসার পর কন্টেন্ট তৈরি করা নিয়ে বেশ অলস হয়ে গেছি…
ইউটিউব জার্নিতেও অনেকটা পিছিয়ে পড়েছি 🙁

ইনশাআল্লাহ, এখন থেকে নতুন করে শুরু করবো
নিয়মিত কন্টেন্ট দেওয়ার চেষ্টা থাকবে
সবাই দোয়া করবেন ❤️

Want your public figure to be the top-listed Public Figure in Chicago?
Click here to claim your Sponsored Listing.

Address


Chicago, IL