Metropolitan Learning Institute

Metropolitan Learning Institute

Share

06/22/2023
Photos from Metropolitan Learning Institute's post 10/29/2022

নিরাপদ একটা চাকরি খুঁজলে
বিনাখরচে পড়তে পারেন
ব্রুকলিনের এই স্কুলে

ব্রুকলিনে ব্যবহারিক শিক্ষার এতো দরকারী একটা প্রতিষ্ঠান, অথচ আমরা স্থানীয় বাংলাদেশীরা অনেকেই এর খোঁজ জানি না। গত সপ্তাহে দ্বিতীয়বারের মতো গিয়েছিলাম 'মেট্রোপলিটন লার্নিং ইনস্টিটিউট' এ। ৮৯০৪ ফিফথ এভিনিউ, চতূর্থ তলা, ব্রুকলিন, এনওয়াই ১১২০৯ ঠিকানায় অবস্থিত নিউ ইয়র্ক স্টেটের তহবিলে পরিচালিত ননপ্রফিট এ শিক্ষাপ্রতিষ্ঠান।

বাংলাদেশ থেকে যারা মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক পর্যায়ে পড়ে আমেরিকায় অভিবাসী হয়েছেন, যারা স্বল্প আয়ের নাগরিক কিংবা স্থায়ীভাবে বসবাসের সুবিধাধারী(গ্রীনকার্ডধারী), যোগ্যতা যাচাইয়ের পর তারা বিনাখরচে এই প্রতিষ্ঠানে বিভিন্ন কোর্সে পড়তে পারবেন। সাথে পাবেন বিশেষ অনুদানও। চাকরি করার উদ্দেশ্য নিয়ে পড়া যাকে বলা যায়।

ইংরেজি ভাষা শিক্ষা, কম্পিউটার বিষয়ে প্রাথমিক পর্যায়ের শিক্ষার পাশাপাশি এখানে স্বাস্থ্য সহকারী ও হিসাব সহকারী পদে একজনকে যোগ্য করে গড়ে তোলার পাঠ্যক্রম চালু রয়েছে। যারা কঠোর পরিশ্রমের কাজের বদলে অফিসে বসে কাজ করতে চান তাদের জন্য উপযুক্ত এমন শিক্ষা কার্যক্রম।

এ প্রতিষ্ঠানের ক্যাম্পাস ডিরেকটর খালেদা পারভিন জানান, কয়েকজন বাংলাদেশী শিক্ষক রয়েছে তাদের। এবং, ইচ্ছুক শিক্ষার্থীদের সাথে যোগাযাগের জন্য তাদের রয়েছে বাংলাভাষী স্টাফ। এতো দরকারী একটা শিক্ষাপ্রতিষ্ঠান, এবং ব্রুকলিনে এতো বড় বাংলাভাষী জনগোষ্ঠী থাকার পরও সেখানে বাংলাদেশী শিক্ষার্থীর সংখ্যা খুব কম কেনো? খালেদা পারভিনের কাছে এ প্রশ্ন রেখেছিলাম। তিনি জানালেন, অন্য জনগোষ্ঠীর কাছে খুব দ্রুত পৌঁছানো গেলেও বাংলাদেশী জনগোষ্ঠী বিশেষ করে কেনসিংটনে (নতুন নাম লিটল বাংলাদেশ) সেভাবে প্রচার চালাতে পারেন নি তারা। কোভিড নাইনটিনের প্রভাবে দীর্ঘদিন পর সম্প্রতি অন ক্যাম্পাস পাঠদান চালু হয়েছে বলে জানান তিনি। এর পাশাপাশি অনলাইনে পাঠদান রয়েছে বলেও উল্লেখ করেন খালেদা পারভিন। বাংলাদেশীদের কাছে এ প্রতিষ্ঠানের কার্যক্রম তুলে ধরতে তিনি কমিউনিটি নেতাদের সাহায্য কামনা করেন।

মেট্রোপলিটন লার্নিং ইনস্টিটিউট বিষয়ে যে কোন তথ্যের জন্য ৭১৮-৪৯২-২১২০ নম্বরে কল করা যাবে।

লিখেছেন সাংবাদিক সোহেল মাহমুদ Sohel Mahmud

Photos from Metropolitan Learning Institute's post 10/06/2022

আমাদের ব্রুকলিন ক্যাম্পাস।

Want your school to be the top-listed School/college in Brooklyn?
Click here to claim your Sponsored Listing.

Telephone

Address


Brooklyn, NY
11209

Opening Hours

Monday 9am - 6pm
Tuesday 9am - 6pm
Wednesday 9am - 6pm
Thursday 9am - 6pm
Friday 9am - 6pm