Junayed hossen imran

Junayed hossen imran

Share

08/07/2024

"মধ্যববিত্ত পরিবারের ছেলে গুলো,
জীবন যুদ্ধে বাস্তবতার প্রত্যক্ষ সৈনিক।
যারা জীবন সংগ্রামকে খুব ছোট থেকে উপলব্ধি করতে শিখে।
যাদের প্রতি'টা মুহূর্ত অতিক্রম করতে হয়,
জীবনে টিকে থাকার উপায় অন্বেষণে।
যাদের আবেগ কখনও প্রশ্রয় পায়না বাস্তবতার তাড়নায়।
যাদের ইচ্ছা-আকাঙ্ক্ষা গুলোকে চেপে রাখতে হয়, কিছু সীমাবদ্ধতায়।
যাদের ম্লান হাসির রহস্যের গভীরতা অনেক।
যা কখনও হয়ত কেউ বোঝেনা।
যাদের কষ্ট গুলো লুকিয়ে থাকে রহস্যময় সেই হাসির পেছনে।
তাদের নিজ হাতে গড়া রঙিন স্বপ্ন গুলো'কে,
বাস্তবতার তাড়নায় নিজ হাতেই গলা টিপে হত্যা করতে হয়।
ভাগ্য'টাও যেন, প্রায় প্রতি'টা ক্ষেত্রে এদের প্রতিকূলে অবস্থান করে।
সব মিলিয়ে এদের জীবন'টা বাস্তবতার
নির্মম কষাঘাতে জড়া-জীর্ণ।
তবুও এরা কখনও দমেনা।
জীবন যুদ্ধে বিদ্রোহী সৈনিকের মত লড়ে যায়।
কখনও কারও কাছে ছোট হয়না।
নিজেদের আত্বসম্মান'টাই নিজেদের কাছে মহামূল্যবান।
যা কোনো কিছুর বিনিময়ে বিস্বর্জন দেওয়া চলেনা।
তবুও তারা স্বপ্ন দেখে,
নতুন করে বাঁচতে শিখে নতুন উদ্যমে।

24/02/2024

মাশাআল্লাহ অভিনন্দন দোয়া ও শুভকামনা রইল, আল্লাহ সুবহানাহু তায়ালা আপনাদের দাম্পত্য জীবনে অনাবিল প্রশান্তি দান করুক, নেককার সন্তানের পিতামাতা হিসেবে মনোনিত করুক, দ্বীনের হুকুম আহকাম মেনে ইসলামের খাদেম হিসেবে কবুল করুক আমীন।

30/12/2023

কখনো বাচ্চাকে গায়ে হাত তুলবেন না। শিশুটির আচরণে অনেক সমস্যা হবে। মারধোর, মানুষের মনের সরলতা কে আস্তে আস্তে নষ্ট করে। কাউকে ভবিষ্যতে পাসন্ড করে তুলে। তাই এই কাজটি থেকে বিরত থাকুন। শাসন অনেক ভাবে করা যায়। মনে রাখবেন, আপনি যদি চান আপনার বাচ্চা আপনাকে বন্ধু ভাবুক সেক্ষেত্রে মারধর করলে সেই সুযোগ হারাবেন। কেননা, বন্ধুরা মারে না এটাই সত্যি।

বাচ্চাদের জন্য অনেক সময় আমরা আলাদা কিছু খাবার রান্না করি। যেমন, বাসার সাধারণ রান্না মুরগী হয়তো সবাই খাচ্ছেন কিন্তু বাচ্চার জন্য হয়তো চিকেন পাস্তা করলেন। এক্ষেত্রে যেটা হয়, খাবারের ক্ষেত্রে সে নিজেকে স্পেশাল ভাবতে শুরু করে। তখন নানা রকম মর্জি করা শেখে। সোস্যাল হয় কম। তাই অবশ্যই সবার খাবারে মতই বাচ্চাকে খাওয়া শেখান। প্রয়োজনে স্পেশাল খাবার রান্না করলে সবাই মিলে খান। এতে শিশুটি বড় হয়ে সব জায়গায় নিজেকে খাপ খাওয়াতে শিখবে। ছোট বেলায় আলাদা ভাব আর আদর শিখালে এরা বড় হয়েও সব জায়গায় স্পেশাল কিছু আশা করে, আর তাতে ব্যঘাত ঘটলে তাদের মানুসিকতায় ও আচরণে সমস্যা হয়। তাই স্পেশাল না আপনার বাচ্চাকে সাধারণ ভাবাতে শিখান।

বাচ্চাদের সামনে কারো সাথে ঝগড়া করা থেকে বিরত থাকুন। তারাও শিখবে। কর্ম ক্ষেত্রে, শিক্ষা প্রতিষ্ঠানে, শশুর বাড়িতে সব জায়গায় তাদের এই ঝগড়া মুড কাজ করবে। ঝগড়া করা আচরণের উপর প্রভাব ফেলে, এমনকি এদের সাইকোলজিও অন্য রকম হয়।

বিশেষ করে নবীজীর শিক্ষায় তাঁকে শিক্ষিত করুন। তাহলে আপনার সন্তান একটি আদর্শবান মানুষ ও সুসন্তান হবে।

সম্মোধন অনেক কিছু শিখায়। আপনার শিশুকে ভদ্রতা শিখান, কিন্তু বাসার লোক, ড্রাইভার, রিকশা ওয়ালা বা যেকোনো অচেনা মানুষকে আপনি সম্মোধন করা শিখান। এই সব বাচ্চারা বড় হলে অনেক বড় মর্যাদার আসনে বসতে পারে।

যাই হোক, আপনাদের শিশুকে আপনি যা শেখাবেন, সেটাই তার চরিত্র হবে। তাই আপনার শিশুকে মানুষের মত মানুষ করার লক্ষ্যে পড়ালেখার পাশাপাশি মানুষ হিসেবে গড়ে উঠার শিক্ষায় শিক্ষিত করুন!

30/12/2023

-সময়ের সাথে মানুষও চেঞ্জ হয়, মানুষের স্বভাব, জ্ঞান, বুদ্ধি সব কিছুরই পরিবর্তন আসে! তাই হতাশ হবেন না! আপনার খারাপ সময় থাকবে না ইনশাল্লাহ। 🌸

Want your business to be the top-listed Media Company in Riyadh?
Click here to claim your Sponsored Listing.

Category

Website

Address


Riyadh