Emon2.3
সাধারণত ওয়াজ-নসিহত নিয়ে আমি কিছু লিখি না। সব সময় ভেবে এসেছি ওটা আলেম-ওলামাদের ব্যাপার। এখনও যে খুব বেশি ব্যতিক্রম কিছু ভাবছি তা নয়, তবু কিছু কথা লিখতে হচ্ছেছোটবেলায় আমরা অনেক দূরে দূরে ওয়াজ শুনতে যেতাম। নাম করা আলেম-ওলামাদের ওয়াজ-নসিহত শুনতাম মন্ত্রমুগ্ধের মতো। তাদের ওয়াজে দরদ ছিল। মোলায়েম সুর ছিল। তাদের ওয়াজ শুনলে মন নরম হয়ে যেত।
মনে হতো তারা মুখ দিয়ে কথা বলতেন না, কথা বলতেন হৃদয় দিয়ে। দরদ ভরা সুরের ওয়াজগুলো শ্রোতাদের কানে নয়, হৃদয় গিয়ে আঘাত করত। বহু মানুষ বদলে যেত। আমল আখলাখে শুদ্ধ হতো। তখন ওয়াজ-নসিহতকে সমাজ সংস্কারের অন্যতম মাধ্যম হিসাবে বিবেচনা করা হতো।
কিন্তু এখন আর তেমনটা হয় না। এখনের ওয়াজগুলো বদলে গেছে। বক্তারা হৃদয় দিয়ে কথা বলেন না। শ্রোতাদেরও হৃদয় স্পর্শ করে না। বরং এ সময়ের তথাকথিত ওয়াজ সমাজে বিশৃংক্ষলা সৃষ্টির অন্যতম কারণ হয়ে দাঁড়িয়েছেএখনের ওয়াজ মানেই চিল্লাপাল্লা, হাসাহাসি, ব্যাঙ্গ-বিদ্রূপ আর পরচর্চা। কোনো কোনো বক্তার ওয়াজ শুনে বুঝতে পারি না ওগুলো ওয়াজ নাকি ভানু মতির কৌতুক। বক্তা গলার রগ ফুলিয়ে, শরীরের সর্বশক্তি এক জায়গায় করে চিৎকার করেন। হুমকি-ধামকি দেন। চোখ রাঙ্গিয়ে কথা বলেন। গিবত শেখায়েত করেন।ইসলামে নারীর অধিকার, শিশুর অধিকার, সন্তানের অধিকার, মা-বাবার অধিকার, শ্রমিকের অধিকার, শিক্ষার গুরুত্ব, খুন, ধর্ষণ, মাদক নিয়ে কেউ মৌলিক আলোচনা করে না, করতে পারে না। পরস্পরকে আক্রমণ করে, পরস্পর বিরোধী মনগড়া ফতোয়া দিয়ে সময় পার করে আর ধর্মপ্রাণ মানুষের পকেট লুট করে।
দিদার দাও গো সাহে মাদিনা
19/12/2022
Click here to claim your Sponsored Listing.
Category
Telephone
Website
Address
Riyadh