Md Mahmudul Hasan
27/05/2026
হাজীদের জামারায় কংকর নিক্ষেপ এর দৃশ্য!
25/05/2026
২০২৩ সালের এই দিনে লাখো আল্লাহর মেহমানদের সাথে মিনায় অবস্থান করছিলাম, আজকে সারা দুনিয়ার হাজি সাহেবরা মিনায় অবস্থান করতেছে,
মনটা ভিষণ খারাপ লাগতেছে যদি বারবার আল্লাহর মেহমানদের সাথে মিনায় অবস্থান করতে পারতাম, আল্লাহ তায়ালা সকল হাজি সাহেবদের সব কিছু সহজ করে দাও আমিন!
17/05/2026
عن أم المؤمنين أم سلمة رضي الله عنها أن النبي صلى الله عليه وسلم قال: إذا رأيتم هلال ذى الحجة، وأراد أحدكم أن يضحى فليمسك عن شعره وأظفاره.
উম্মুল মুমেনীন হজরত উম্মে সালামা রা. বলেন, নবী করিম সা. ইরশাদ করেন,
যে ব্যক্তি জিলহজের নতুন চাঁদ দেখেছে এবং কোরবানির নিয়ত করেছে সে যেন নিজের চুল ও নখ (কোরবানির পূর্ব পর্যন্ত) না কাটে। (তিরমিজি: ১৫২৩; ইবনে মাজাহ: ৩১৪৯)
আব্দুল্লাহ বিন আমর ইবনুল আস রা. থেকে বর্ণিত-
أَنّ رَسُولَ اللهِ صَلّى اللهُ عَلَيْهِ وَسَلّمَ قَالَ لِرَجُلٍ: أُمِرْتُ بِيَوْمِ الْأَضْحَى عِيدًا جَعَلَهُ اللهُ عَزَّ وَجَلّ لِهَذِهِ الْأُمّةِ، فَقَالَ الرّجُلُ: أَرَأَيْتَ إِنْ لَمْ أَجِدْ إِلّا مَنِيحَةً أُنْثَى أَفَأُضَحِّي بِهَا؟ قَالَ: لَا، وَلَكِنْ تَأْخُذُ مِنْ شَعْرِكَ، وَتُقَلِّمُ أَظْفَارَكَ، وَتَقُصّ شَارِبَكَ، وَتَحْلِقُ عَانَتَكَ، فَذَلِكَ تَمَامُ أُضْحِيَّتِكَ عِنْدَ اللهِ عَزّ وَجَلّ.
নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমাকে কুরবানীর দিবসে ঈদ (পালনের) আদেশ করা হয়েছে, যা আল্লাহ এ উম্মতের জন্য নির্ধারণ করেছেন। এক সাহাবী আরজ করলেন, ইয়া রাসূলাল্লাহ! যদি আমার কাছে শুধু একটি মানীহা থাকে (অর্থাৎ অন্যের থেকে নেওয়া দুগ্ধ দানকারী উটনী) আমি কি তা কুরবানী করব? নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না, তবে তুমি চুল, নখ ও মোঁচ কাটবে এবং নাভীর নিচের পশম পরিষ্কার করবে। এটাই আল্লাহর দরবারে তোমার পূর্ণ কুরবানী বলে গণ্য হবে। -সুনানে আবু দাউদ, হাদীস ২৭৮৯; সুনানে নাসায়ী, হাদীস ৪৩৬৫
#যিলহজ #আমল
Click here to claim your Sponsored Listing.
Category
Website
Address
Al Rusaifa
Mecca