Probashi Life

Probashi Life

Share

07/07/2026

❤️🇵🇸 মানবতার কোনো সীমান্ত নেই! 🌍🤝

অস্ট্রেলিয়ার বিপক্ষে জয় পাওয়ার পর মাঠে ফিলিস্তিনের পতাকা হাতে নিয়েছিলেন মিশরের কোচ হোসাম হাসান। 🇪🇬🇵🇸

এবার আর্জেন্টিনার বিপক্ষে বিশ্বকাপের শেষ ষোলোর ম্যাচের আগে সংবাদ সম্মেলনে তিনি গাজার মানবিক পরিস্থিতি নিয়ে যে কথাগুলো বলেছেন, তা শুধু একজন কোচের বক্তব্য নয়—এটি একজন প্রকৃত মানুষের কণ্ঠ। ❤️

🗣️ হোসাম হাসান বলেন:

"আমি প্রথমে একজন মানুষ, এরপর অন্য কোনো পরিচয়। ফুটবলের মাধ্যমে আমার বার্তা খুব সহজ—পারস্পরিক সম্মানের পাশাপাশি মানুষের বেঁচে থাকার অধিকারের প্রতিও সম্মান দেখানো উচিত। পৃথিবীতে যদি এমন কেউ থাকে, যে ফিলিস্তিনি মানুষের কষ্ট অনুভব করে না, তাহলে সে মানুষ নয়; সে আরব হোক, ইউরোপীয় হোক কিংবা আমেরিকান হোক।"

💔 যুদ্ধের সবচেয়ে বড় শিকার নিরীহ মানুষ।
👶 শিশুর কান্না, 👩‍👧 মায়ের আহাজারি, 🏥 ধ্বংসস্তূপ, 🕊️ শান্তির আকুতি—এসবের কোনো রাজনৈতিক পরিচয় নেই।

⚽ আমরা কেউ ব্রাজিল, কেউ আর্জেন্টিনা, কেউ মিশর বা অন্য কোনো দলকে সমর্থন করি। কিন্তু সব পরিচয়ের আগে আমাদের পরিচয় একটাই—আমরা মানুষ। 🤍

🌿 পৃথিবীর আরও বেশি মানুষ যদি হোসাম হাসানের মতো মানবিকভাবে ভাবতে পারত, তাহলে হয়তো পৃথিবীটা আরও সুন্দর, আরও নিরাপদ হতো।

❤️🇵🇸 মানবতার পক্ষে দাঁড়ানোর জন্য হোসাম হাসানকে জানাই আন্তরিক স্যালুট।

🕊️

04/07/2026

প্রকাশ্যেই সড়কবাজার এলাকার ফুটপাতে অটোরিকশাচালক ও হকারদের কাছ থেকে, নেওয়া হচ্ছে চাঁদা। অথচ এই ফুটপাত সরকারি কোনো ইজারা নেই।

এ টাকা তোলার কতটুকু, বৈধতা আছে, নিরপেক্ষভাবে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি।

আখাউড়া, ব্রাহ্মণবাড়িয়া। ৪/৭/২০২৬ ইং

Want your business to be the top-listed Media Company in `Ar`ar?
Click here to claim your Sponsored Listing.

Category

Telephone

Address


`Ar`ar