Hanif Mohammad
30/04/2026
একবার সৌদি এক জায়গায় ১০-১৫ দিন একটা বাসায় ছিলাম৷ ২০১৭ বা ২০১৮ সালের দিকে৷ তখন যেখানে ছিলাম তখন পাশের বিছানায় একজন থাকত৷ সারাদিন কাজকর্ম সেরে রাতে এসে গান শুনত আরফিন রুমির৷ এক মাঝরাতে ঘুম ভেঙে খেয়াল করলাম ছেলেটা তাহাজ্জুদ নামাজ পড়ছে৷ নামাজ শেষে এক অদ্ভুত দোয়া করল কেঁদেকুটে৷
দোয়াটা ছিল : 'হে আল্লাহ, আমার গার্লফ্রেন্ডকে তুমি ভালো রেখো৷' ভালো রেখো অর্থ মঙ্গল কামনাই৷ এমন না যে গার্লফ্রেন্ড তার বিবাহিত বান্ধবীদের সাথে মিশে খারাপ হয়ে যাচ্ছে৷ ওই আরকি ভালো থাকা অর্থেই এই দোয়া৷ এই দোয়া শুনে আমার কাছে মুগ্ধ লাগলেও তখন আমার বিশ্বাস ছিল নামাজে দুনিয়াবি কিছু চাওয়া যাবে না৷ সো তার চাওয়া লেজিট না৷ মনে মনে তাই উপহাসের হাসি হাসলাম৷
আরেকদিন এই ছেলে ভাত খাচ্ছে আর সাথে সিগারেটও৷ ভাত খাওয়ার সময় কেউ সিগারেট খায় সেটা ওই প্রথম আর শেষ দেখেছি৷
সিগারেট আর ভাত খাওয়ার সময় পড়েছিল বিপত্তিতে৷ তার দুলাভাই এসে এই দৃশ্য দেখে, সম্পর্কের বাইরের এক গালি দিয়ে ঘর ছাড়া এলাকা ছাড়া করেছিল৷
আমি তারে খুব মিস করি৷ ইচ্ছে হয় একদিন তার সাথে বসে ভাত আর গোল্ডলিফ সুইচ খাই৷ কিন্তু অনেককিছুই হবে না,আর সম্ভবত তার সাথে দেখা আর তার সাথে খাওয়াও হবে না৷
Click here to claim your Sponsored Listing.
Category
Contact the public figure
Website
Address
Jeddah