New generation - bd

New generation - bd

Share

29/09/2024

চট্টগ্রাম শহরে যদি আর্মি থাকতে পারে রাঙ্গামাটি শহরেও থাকবে
দ্রুত পদক্ষেপ নিন না হয় ভারতের দালালরা রাঙ্গামাটি কে ভারতের প্রদেশ বানিয়ে ছাড়বে

27/08/2024

টানা কয়েকদিনের ভারীবর্ষণ ও পাহাড়ি ঢলে সৃষ্ট বন্যায় দক্ষিণ চট্টগ্রামসহ সমগ্র জেলায় প্রাণিসম্পদ ও কৃষি খাতে ৪০০ কোটি টাকার ক্ষতি সাধিত হয়েছে। এরমধ্যে কৃষি খাতে এক লাখ ৬১ হাজার ৩৭১ জন চাষির ক্ষতি হয়েছে ৩৯৪ কোটি ১৫ লাখ টাকা এবং পশু সম্পদ খাতে ক্ষতি হয়েছে পাঁচ কোটি ৬৪ লাখ ৯৭ হাজার টাকা।

গত ২২ আগস্ট থেকে মঙ্গলবার (২৭ আগস্ট) পর্যন্ত গত ছয় দিনের বন্যায় এ ক্ষয়ক্ষতি হয়েছে বলে আজ সন্ধ্যায় দৈনিক নয়া দিগন্তকে নিশ্চিত করেছেন কৃষি সম্প্রসারণ অধিদফতর চট্টগ্রাম অঞ্চলের উপ-পরিচালক কৃষিবিদ আব্দুস সোবাহান এবং জেলা প্রাণিসম্পদ কর্মকর্তার ড. নজরুল ইসলাম।

28/07/2020

হায়রে মানুষ
নরসিংদী সদরে এক বছর বয়সী শিশু শুভকে মেঝেতে ছুড়ে, বুকে পা দিয়ে হত্যার ঘটনায় দায় স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছেন তার বাবা সুমন মিয়া (২৬)। সুমন তাঁর জবানবন্দিতে বলেছেন, রাগান্বিত হয়েই তিনি নিজের একমাত্র সন্তানের সঙ্গে এমন কাণ্ড ঘটিয়ে ফেলেন। আজ মঙ্গলবার বেলা তিনটার দিকে আদালতে তোলা হলে এই জবানবন্দি দেন তিনি।

গতকাল সোমবার বেলা তিনটার দিকে সদর উপজেলার শীলমান্দী ইউনিয়নের নগর বানিয়াদী গ্রামে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। ওই দিন বিকেলেই অভিযুক্ত সুমন মিয়াকে পার্শ্ববর্তী একটি বাজার থেকে আটক করে পুলিশ। পরে ওই রাতেই সুমন মিয়ার বিরুদ্ধে নরসিংদী মডেল থানায় একটি হত্যা মামলা করেন তাঁর স্ত্রী ও শিশুটির মা মিতু বেগম।

08/06/2020

চমেকে ডেথ সার্টিফিকেটের দাম হাজার টাকা!
করোনায় আক্রান্ত হওয়া রোগীদের প্রথমে আইসোলেশনে, চিকিৎসা দেওয়া হত চট্টগ্রামের বাংলাদেশ ইনিস্টিটিউট অব ট্রফিক্যাল ইনফেকশন ডিজিজেস (বিআইটিআইডি) ও জেনারেল হাসপাতালে। নমুনাও পরীক্ষা করত হাসপাতাল দুটি। কিন্তু সংক্রমণের হার বেড়ে যাওয়ায় চিকিৎসা সেবার পরিধি বাড়াতে যোগ করা হয় চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল।
প্রতিদিন করোনা উপসর্গ নিয়ে আসা রোগীদের প্রাথমিক পর্যায়ে ভর্তি করা হয় চমেকের ফ্লু-কর্নার অথবা এক নম্বর ওয়ার্ডে। এখানে রোগীদের চাপ এতটাই বেশি যে শয্যা না পাওয়া রোগীদের রাখা হয়েছে ফ্লোরে মাদুর বিছিয়ে। অনেকটা গাদগাদি করে শুয়ে থাকা এসব রোগীর বেশিরভাগেরই প্রয়োজন অক্সিজেন সাপোর্ট । যার সংকুলান দিতে হিমশিম খাচ্ছে খোদ হাসপাতাল কর্তৃপক্ষ। যার দরুন শ্বাসকষ্ট নিয়ে আসা বেশিরভাগ রোগীই মারা যাচ্ছেন অক্সিজেন কিংবা আইসিইউ সাপোর্টের অভাবে। সরকারি এই হাসপাতালে এসে বিনা চিকিৎসায় মৃত্যুবরণ করা এসব রোগীর স্বজনদের কষ্ট যেন পিছু ছাড়ে না। স্বজনের লাশের ডেথ সার্টিফিকেট পেতে পোহাতে হয় ভোগান্তি। নানা ভয়ভীতি ও করোনার নানান ভয় দেখিয়ে লাশ বুঝিয়ে দিতে স্বজনদের কাছ থেকে ৫০০-১০০০ টাকা চেয়ে বসে ওয়ার্ড বয়রা। আর না দিলে লাশ দিতে ৭-৮ ঘণ্টা দেরি হবে বলে জানায় ওয়ার্ড বয়রা। চমেক হাসপাতালে বাবাকে হারাবার পর এমনই তিক্ত অভিজ্ঞতার কথা পূর্বকোণকে জানালেন সন্তান শাকিল।
শাকিল বলেন, ‘গত বুধবার রাত ২ টার দিকে বাবার শ্বাসকষ্ট শুরু হয়। প্রথমেই আগ্রাবাদ মা ও শিশু হাসপাতালে নিয়ে যাই বাবাকে। সেখানে কর্তব্যরত চিকিৎসক বাবাকে আইসিইউতে ভর্তি করার পরামর্শ দেন। কিন্তু চট্টগ্রামের কোথাও কোন হাসপাতালে আইসিউ খালি নেই। নিরুপায় হয়ে নিয়ে গেলাম জেনারেল হাসপাতালে। সেখানেও করোনা পরীক্ষা করাইনি বলে এবং সিট স্বল্পতার কথা বলে ভর্তি নেয়নি বাবাকে। সর্বশেষ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাই। জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক বাবাকে না দেখেই বললেন এক্সরে করে রিপোর্ট নিয়ে এক নম্বর ওয়ার্ডে ভর্তি হতে। রিপোর্ট নিয়ে এক নম্বর ওয়ার্ডে কর্তব্যরত ডাক্তারদের দেখাতেই কিছু ওষুধ লিখে দেন তারা। আমার বাবাকে একবারও দেখেননি ওখানে কর্তব্যরত ডাক্তাররা। অক্সিজেন সার্পোট নিতে বললেও অক্সিজেন নেই বলে জানায় ওয়ার্ড বয়। শেষ পর্যন্ত অক্সিজেন কিনে বাবাকে সাপোর্ট দিই। একপর্যায়ে বাবার অবস্থা বেশি খারাপ হলে আইসিইউ’র প্রয়োজন হয়। কিন্তু সেই সুযোগ কপালে জোটেনি। বৃহস্পতিবার রাত আড়াইটায় মারা যায় বাবা। এরপর তার ডেথ সার্টিফিকেট নিতে আমার বন্ধু তুষারের কাছে এক হাজার টাকা দাবি করে ওই ওয়ার্ডের কর্তব্যরত এক ওয়ার্ড বয়’।
এ বিষয়ে শাকিলের বন্ধু তুষার পূর্বকোণকে বলেন, ‘চাচা মারা যাওয়ার পর ডাক্তার ডেথ সার্টিফিকেট লিখে দেন এবং সনদটি নার্সদের কাছে নিয়ে যেতে বলেন। এছাড়া পুরো পরিবারকে ১৪দিনের আইসোলেশনে থাকার পরামর্শ দেন। কারণ চাচার মৃত্যু হয়েছে করোনা উপসর্গ নিয়ে। ডেথ সার্টিফিকেট নিয়ে নার্সদের কাছে গেলে নার্স সেই সার্টিফিকেট ওয়ার্ড বয় কাইয়ুমের কাছে দেন এবং ওনার সাথে কাজ সম্পন্ন করে লাশ নিয়ে দাফন করতে বলেন। এই কাগজ হাতে নেওয়ার পর থেকেই চেঞ্জ হয়ে যায় কাইয়ুমের কথাবার্তা। কথায় কথায় রাগান্বিত হয়ে পড়ে সে। শেষপর্যায়ে বলে ফেলে টাকা না দিলে লাশ নিতে ৭-৮ ঘণ্টা সময় লাগবে। হাজার খানেক টাকা দিলে দ্রুত কাজ হয়ে যাবে এবং লাশ নিয়ে যেতে পারবো। তাকে টাকা দেওয়ার কথা বলে কাজ সম্পন্ন করি। পরে ৩শ টাকা দিতে চাইলে সে রাগান্বিত হয়ে টাকা না নিয়ে চলে যায়। এই ওয়ার্ড বয় একই কাজ অন্য রোগীর স্বজনদের সাথেও করেছে’।
এদিকে অভিযোগকারী ব্যক্তির সাথে কথা বলে ওয়ার্ড বয় কাইয়ুমের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের পরিচালক ব্রিগ্রেডিয়ার জেনারেল এস এম হুমায়ন কবির।

Want your business to be the top-listed Beauty Salon in Dammam?
Click here to claim your Sponsored Listing.

Category

Telephone

Website

Address


Dammam