Ahmed Kalim

Ahmed Kalim

Share

22/05/2026

জুম্মার বরকতে সহজ হোক জীবনের কঠিন পথ।

21/05/2026

রোমিসার চোখ

সে আর বাড়ি ফেরেনি।
ঢাকার ব্যস্ত রাস্তায় ছোট্ট স্কুলব্যাগ কাঁধে নিয়ে
সাত বছরের নিষ্পাপ এক শিশু হেঁটে যাচ্ছিল স্বপ্নের পথে।
তার চোখে ছিল ভোরের আলো,
মনে ছিল না কোনো ঘৃণা, কোনো পাপ।

কিন্তু এই পৃথিবীতে কিছু মুখোশপরা দানব থাকে,
যারা শিশুদের হাসি কেড়ে নেয়।
আজও একটি খালি বেঞ্চ তার অপেক্ষায়,
অস্পর্শিত বই আর পেন্সিল নীরবে তাকে খোঁজে।
একজন মায়ের বুক চিরতরে ভেঙে গেছে,
একজন বাবার পৃথিবী থেমে গেছে।

আমরা এমন এক দেশ চাই,
যেখানে শিশুরা ভয় নয়, স্বপ্ন নিয়ে স্কুলে যাবে।
যেখানে কোনো ক্ষমতা বা অর্থ
অপরাধকে আড়াল করতে পারবে না।

কারণ সাত বছর বয়স
মরে যাওয়ার জন্য নয়—
বাঁচার জন্য, হাসার জন্য,
মায়ের আঁচলে ফিরে আসার জন্য।

19/05/2026

সবসময় এটা ভাববেন না যে, কেউ আপনার পিছনে অনেক টাকা খরচ করছে মানেই সে আপনাকে খুব ভালোবাসে।
কারণ যার অনেক আছে, তার জন্য সেখান থেকে সামান্য কিছু দেওয়া খুব কঠিন কিছু নয়।

ঠিক তেমনি, যার হাতে প্রচুর সময় আছে — কোনো কাজ নেই, ব্যস্ততা নেই — সে যদি সারাদিন আপনাকে সময় দেয়, সেটারও আলাদা কোনো মূল্য নাও থাকতে পারে। কারণ সময়টা তার কাছে সহজলভ্য।

আসল মূল্য তখনই বোঝা যায়,
যখন খুব ব্যস্ত একজন মানুষ, যার নিজের জন্যও সময় নেই তার ফ্যামিলির জন্য সময় নাই, সে তার সেই অল্প সময়ের কিছুটা আপনার জন্য বের করে আপনাদের সময় দিচ্ছে।

ভালোবাসা আসলে কে কত দিচ্ছে, সেটা নয়।
ভালোবাসা হলো — যার কাছে যা কম, সেখান থেকে সে আপনাকে কতটুকু দিচ্ছে।

যে মানুষ আর্থিকভাবে খুব সচ্ছল নয়, অথচ তার অল্প সামর্থ্য থেকেও আপনার জন্য খরচ করে…
যে মানুষ সারাদিনের ব্যস্ততার মাঝেও আপনার জন্য একটু সময় বের করে আপনাদের সময় দিচ্ছে…
সেখানেই লুকিয়ে থাকে সত্যিকারের ভালোবাসা।

কারণ প্রাচুর্য থেকে দেওয়া সহজ,
কিন্তু নিজের অভাবের মাঝ থেকেও কাউকে কিছু দিতে পারাটাই প্রকৃত ভালোবাসা।

15/05/2026

ভালো থাকার কথা ভাবলেই জীবন যেন নতুন করে যুদ্ধ শুরু করে।

08/05/2026

বদলে যাইনি আমি
আমি আগের মতোই আছি,
শুধু চোখ খুলেছে এখন,
আগে দেখতাম না— এখন দেখি,
বুঝতে শিখেছি মানুষ আর মায়ার রং।

06/05/2026

যারা বোঝে না, তাদের বোঝানোর দরকার নেই।
নিজের লড়াই নিজেকেই জিততে হয়।

02/05/2026

জাপানি কোনো কোম্পানি যদি ব্যবসায় খারাপ অবস্থায় পড়ে,
তাহলে প্রথমেই সেই কোম্পানির CEO কিংবা ম্যানেজারের বেতন কমানো হয়।
তারপরও যদি পরিস্থিতির উন্নতি না হয়,
তাহলে সবার আগে সেই CEO কিংবা ম্যানেজারকেই দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়।

কারণ জাপানিদের একটি বিশ্বাস আছে—
There are no bad soldiers, only bad generals.

অর্থাৎ, তাদের দৃষ্টিতে সাধারণ কর্মীরা ব্যর্থতার মূল কারণ নয়।
ব্যর্থতার দায় মূলত নেতৃত্বের উপরই বর্তায়।

যেমন একটি সেনাবাহিনী যদি ব্যর্থ হয়,
তাহলে তার দায় সৈন্যদের নয়, বরং জেনারেলদের।
সৈন্যরা খারাপ নয়—
বরং নেতৃত্বের দুর্বলতা, ভুল সিদ্ধান্ত এবং অদক্ষতার কারণেই পরাজয় আসে।

ঠিক তেমনি, কোনো প্রতিষ্ঠানের লিডাররা যদি ব্যর্থ বা অযোগ্য হয়,
তাহলে তারা শুধু নিজেরাই ব্যর্থ হয় না,
বরং পুরো কোম্পানিকে ক্ষতির মুখে ঠেলে দেয় এবং তার ভবিষ্যৎও নষ্ট করে ফেলে। আল্লাহ সবাইকে বোঝার তৌফিক দিক আমিন।

01/05/2026

সেই ২০০৮ সাল থেকে আজ পর্যন্ত একটি বিষয় আমি খুব গভীরভাবে উপলব্ধি করেছি আমার প্রতিটি সাফল্যের পেছনে নীরব শক্তি হয়ে দাঁড়িয়ে আছে এই শ্রমিকরাই। তাদের পরিশ্রম, তাদের ঘাম, তাদের নিষ্ঠাই আমাকে আজকের অবস্থানে পৌঁছে দিয়েছে।

এই পথে চলতে গিয়ে অনেক মানুষের জন্য অনেক কিছু করার চেষ্টা করেছি। কিন্তু সময়ের সাথে দেখেছি, অনেকেই সেটাকে প্রাপ্য অধিকার ভেবে নিয়েছে, কৃতজ্ঞতার জায়গাটা ধীরে ধীরে হারিয়ে গেছে। সেই অভিজ্ঞতা আমাকে নতুন করে ভাবতে শিখিয়েছে কে আসলে আমার পথের সত্যিকারের সঙ্গী।

আজ মহান ‘আন্তর্জাতিক শ্রমিক দিবস’ উপলক্ষে আমি এক দৃঢ় প্রতিজ্ঞা করছি!
আজ থেকে আমার একমাত্র চিন্তা, একমাত্র অগ্রাধিকার হবে সেই নীরব যোদ্ধারা, যাদের হাত ধরে আমার এই পথচলা।

আমি সবসময় প্রস্তুত থাকবো তাদের জন্য, তাদের অধিকার, তাদের সম্মান, তাদের প্রাপ্য নিশ্চিত করার জন্য। কারণ এই শ্রমিকরাই আমাকে সফল করেছে আর আমি আমার প্রতিটি প্রচেষ্টা, প্রতিটি কাজ উৎসর্গ করবো শুধুই তাদের জন্য, ইন শা আল্লাহ।

এটাই আমার অঙ্গীকার
শ্রমিকদের পাশে থাকা, তাদের জন্য লড়াই করা এবং তাদের প্রাপ্য সম্মান নিশ্চিত করা।

29/04/2026

Proud to represent Kadmarl Company Limited at the YAPI – Turkeybuild Istanbul Scaffolding & Formwork Buying Mission 2026 🇹🇷
A great platform to connect, learn, and explore new opportunities for growth.

28/04/2026

Exploring Istanbul at night 🇹🇷

Want your public figure to be the top-listed Public Figure in Doha?
Click here to claim your Sponsored Listing.

Category

Address


Doha