Aruu

Aruu

Share

03/01/2026

//////26

Photos from Aruu's post 16/10/2024

জানার শেষ নাই..

বাবলা গাছেদের আমরা শেষ করে দিচ্ছি
অনেকটাই, আফ্রিকার দেশ মালি হাজার
একর জমিতে নতুন করে এই বাবলা গাছ
রোপণ করেছে, বাবলা কষের যে কোটি
টাকার বাণিজ্য হয় আন্তর্জাতিক বাজারে!

হাজার হাজার বছর আগে মিসরীয়রা বাবলা গাছের কষ ব্যবহার করতেন নানা ধরনের খাবার তৈরির উপকরণ হিসেবে। খাবারের স্বাদ বাড়ানোর পাশাপাশি সেই সময় থেকেই রং ও ওষুধ তৈরিতেও ব্যবহার হতো গাম অ্যারাবিক নামে পরিচিত এই কষ। গেল শতকের মাঝামাঝি সময় পর্যন্তও সারাহা মরুভূমি এলাকায় গাম অ্যারাবিকের ছিল রমরমা বাণিজ্য। কিন্তু জলবায়ু, জ্বালানি হিসেবে বাবলা গাছের অতিমাত্রার ব্যবহার ও রাজনৈতিক কারণে ধীরে ধীরে কমতে শুরু করে সহস্রাব্দ-প্রাচীন সেই বাণিজ্যের পসার। মিসর, সুদান, মালি, কেনিয়াসহ অনেক দেশে গুরুত্বপণ্য রপ্তানিযোগ্য পণ্যটির উৎপাদন নেমে আসে মাত্র ৫ থেকে ১০ শতাংশে।

আফ্রিকার দেশ মালিতে ১৯৬০ সালের দিকেও ১০ হাজার টনের বেশি অপরিশোধিত গাম অ্যারাবিক উৎপাদিত হতো। বর্তমান বাজার দরে তার দাম ছিল অন্তত ১০ হাজার কোটি টাকা। কিন্তু জ্বালানি হিসেবে বাবলা গাছের অতিমাত্রার ব্যবহার ও রাজনৈতিক কারণে এই কষের উৎপাদন ধীরে ধীরে কমতে শুরু করে দেশটিতে। ১৯৯২ সালে দেশটি মাত্র ৩২ টন অপরিশোধিত গাম অ্যারাবিক রপ্তানি করে। এরপর থেকে অবস্থা আরও ভয়াবহ হতে শুরু করে সেখানে। ২০০১ থেকে ২০১৮ সালের মধ্যে দেশটিতে বনভূমির পরিমাণ কমে ১০ লাখ একরের বেশি। যার মধ্যে বেশিরভাগই ছিল বাবলা গাছ। ওই সময়টাতে কেনিয়া, সুদানেও কমে এই কষের উৎপাদন।

তবে আশার কথা, চলতি শতকে এসে বিশ্বজুড়ে গাম অ্যারাবিকের চাহিদা শুরু হয়েছে নতুন করে। বিশ্বের নানা অঞ্চলে খাবারের স্বাদ বাড়ানো থেকে শুরু করে রং ও ওষুধ তৈরির কাঁচামাল হিসেবে কদর বাড়ছে মরুভূমির এই উদ্ভিদের কষের। যার কারণে সাহারা অঞ্চলজুড়ে ফের বাড়তে শুরু করেছে বাবলা গাছের সংখ্যা, বাড়ছে এর আঠা বা কষের বাণিজ্যও।

মালিতে সরকারি উদ্যোগে গত দুই বছরে সব মিলিয়ে প্রায় ১০ হাজার একর জমিতে নতুন করে বাবলা গাছ রোপণ করা হয়েছে। ব্যক্তি উদ্যোগেও লাখ লাখ নতুন বাবলা গাছ লাগিয়েছেন দেশটির বিভিন্ন এলাকার উদ্যোক্তারা। কেনিয়ায় কয়েক হাজার মানুষ বাবলা কষ উৎপানে নিজেদের নিয়োজিত করে আয় করছেন লাখ লাখ টাকা। গেল কয়েক বছরে বিশ্বজুড়ে সুদানের গাম অ্যারাবিকের চাহিদায় নতুন মাত্রা পাওয়ায় সেখানেও নতুন করে বাবলা গাছ বাড়ানোর শতাধিক উদ্যোগ নেওয়া হয়েছে।

সিসিকো নাম

14/09/2024

২০১৪ সালে, আন্দ্রে শুর্লে জার্মানির হয়ে বিশ্বকাপ জিতেছিলেন, যেখানে তিনি ৩টি গোল করেন এবং ফাইনালে জয়ের গুরুত্বপূর্ণ অ্যাসিস্টটি করেন 🏆🇩🇪।

মাত্র ২৯ বছর বয়সে তিনি ফুটবল থেকে অবসর নেন। এরপর, শুর্লে নিজের জীবনের জন্য খুঁজে নেন এক নতুন পথ; 𝗪𝗶𝗺 𝗛𝗼𝗳 𝗠𝗲𝘁𝗵𝗼𝗱—বিশ্বের অন্যতম কঠিন সহনশীলতার পরীক্ষা।

তিনি চেক প্রজাতন্ত্রের সর্বোচ্চ পর্বত, স্নিয়েস্কা (সমুদ্রপৃষ্ঠ থেকে ১৬৩০ মিটার) টি-শার্ট ছাড়াই এবং শুধুমাত্র শর্টস পরে আরোহন করেন 😳❄️।

🗣️ শুর্লে: "শেষের কিছু মিনিটে আমি কিছুই অনুভব করতে পারছিলাম না, এবং আমাকে নিজের ভেতর গভীর থেকে কিছু খুঁজে বের করতে হয়েছিল চলতে থাকার জন্য। এ এক অভিজ্ঞতা যা আমি কখনও ভুলব না! -১৯ ডিগ্রি তাপমাত্রা, ১০০ কিলোমিটার গতির বাতাস মুখের উপর, তীব্র তুষার আর বৃষ্টি। যা শিখেছি তা হলো... আমার শরীর এবং আমি যে কতোটা শক্তিশালী, তা কল্পনাও করতে পারিনি। মন আর আত্মাকে একাগ্র করলে সবই সম্ভব।" 🥶

এ এক মানবিক শক্তির অসীম প্রকাশ, যেখানে শুর্লে প্রমাণ করলেন যে মানুষের ইচ্ছাশক্তি আর ধৈর্য অসীম, এবং এই শক্তি দিয়ে সব প্রতিকূলতাকে জয় করা সম্ভব!

25/06/2024

গাছ থেকে পাকা খেজুর পাড়ার মজাই আলাদা🏝️😊

23/06/2024

তাঁর শারীরিক উচ্চতা কম থাকলেও খ্যাতির উচ্চতা কেমন ছিল, তা এই ছবিটি দেখলে অনুমান করা যায়। হাতে সেই টুপি, কিন্তু ছড়ি টি নেই কারণ তাঁকে কাঁধে তুলে রাখা হয়েছে সব দর্শক যাতে তাঁকে দেখতে পারেন। ১৯১৮ সালে ওয়াল স্ট্রীট এ ঘটেছিল এই ঘটনা।

স্বয়ং সত্যজিৎ রায়ের উক্তি , সমগ্র পৃথিবীতে চলচ্চিত্রে যতগুলো ধাপ আছে , অর্থাৎ প্রযোজক- পরিচালক - চিত্রনাট্য- কাহিনীকার - অভিনেতা , সব গুলো নিয়ে সমগ্র বিশ্বে ওঁনার স্থান হচ্ছে , ১ম,২য়,৩য় তারপর ৪র্থ থেকে বিশ্বের অন্যান্যরা !

চার্লি চ্যাপলিন .. এক জীবন্ত অভিনেতা ,আগামী ৫০০ বছরেও এরকম অভিনেতা পাওয়া যাবে না ।আমি এখনও ওনার চলচ্চিত্র উপভোগ করি ।

10/06/2024

Hey 👋
My all friends
My new page
Follow me 🤍💛

Want your business to be the top-listed Photography Service in Doha?
Click here to claim your Sponsored Listing.

Culinary Team

Attire

Telephone

Website

Address


247
Doha