RAKIB HOSEN
রমযান মাসে জান্নাতের দরজাসমূহ উন্মুক্ত করে দেয়া হয়। জাহান্নামের দরজাসমূহ বন্ধ করে দেয়া হয় এবং শয়তানগুলোকে শিকলে বন্দী করে রাখা হয়।
(সহীহ মুসলিম-১০৭৯)
পাপ অন্তরকে রোগাক্রান্ত করে ফেলে। যার অন্তর রোগাক্রান্ত, সে সত্যের দিকে ধাবিত হয় না। সঠিক বিষয়কে মেনে নিতে চায় না। প্রতিটি কাজে সে বক্রতার অনুগামী হয়। অন্যায়-অপরাধ তার কাছে খুব স্বাভাবিক বিষয় মনে হয়। আল্লাহর ইবাদত-আনুগত্যে সে স্বাদ পায় না। তার মনে কোনো ভালো চিন্তাও আর আসে না। খারাপ কাজ করার পরও তার অন্তর ব্যথিত হয় না। তার মধ্যে কোন অনুশোচনা কাজ করেনা। ধীরে ধীরে তার অন্তরটি একটি অসুস্থ অন্তরে বা মৃত অন্তরে পরিণত হয়। আল্লাহ ইরশাদ করেন— “সে-ই সফল যে তার আত্মাকে পরিশুদ্ধ করেছে এবং সে ব্যর্থ হয়েছে, যে আত্মাকে কলুষিত করেছে।”। (সুরা আশ-শামস, আয়াত : ৮-৯)
আপনার আশেপাশে অনেক লোক থাকবে যার কিছু অংশ মানুষ আপনাকে পছন্দ করবে আবার কিছু অংশ করবে না।
আর যারা আপনাকে অপছন্দ করে তাদের মধ্যে আবার ৩ টি ভাগ রয়েছে।
প্রথমটি হলো আপনাকে মনে মনে অপছন্দ করবে এবং আপনাকে এড়িয়ে চলতে চেষ্টা করবে।এরা আপনার জন্য ক্ষতিকর নয়।
দ্বিতীয়টি হলো আপনাকে পছন্দও করবে না,মনে মনে আপনার খারাপ চাইবে।আপনার ভালো সময় তারা সহ্য করতে পারবে না।এরা এতোটাই খারাপ চায় আপনার যে অনেকসময় আপনার দিকে বদনজরও দিয়ে বসবে।
আর তৃতীয়টি সবথেকে ভয়ঙ্কর।আপনাকে সহ্যই করতে পারবে না এবং আপনার ক্ষতি করার জন্য উঠেপড়ে লাগবে।
এই দ্বিতীয়,তৃতীয় উভয় শ্রেণীর মানুষ রূপী শত্রু থেকে নিজেকে হেফাজতে রাখবেন।অনেক সময় অনেক বড় বড় ক্ষতির সমুক্ষীণ হতে পারেন এজন্য সাবধানে থাকবেন।
Click here to claim your Sponsored Listing.
Category
Contact the business
Telephone
Address
Muscat