Brigadier 71
আগামীকাল আপনার সন্তানদের ঈদের দিনের মতো নতুন জামা পরিধান করান। মিষ্টি কিনে খাওয়ান। আত্মীয়ের বাসায় যেয়ে উদযাপন করুন। আপনি মুসলিম হলে হিন্দু,বৌদ্ধ,খ্রীস্টান বিবিধ ধর্মের ভাই-বোনদের নিরাপত্তা নিশ্চিত করতে আপনার সন্তানকে নিয়োগ করুন। এই বাচ্চাদের মধ্যে স্বাধীনতা আর ন্যায়ের বীজ বপন করতে হবে।
16/07/2024
দূর দেশে বসে এটা আর বলতে পারতেসি না যে, দেশটা শেষ। এখনকার কলেজ-ভার্সিটি পড়ুয়া পোলাপানের মেরুদন্ড নাই।
আল্লাহর কসম আমি ভুল। কাল থেকে যা দেখতেসি তা অবিশ্বাস্য। না আছে কোন দলের সাপোর্ট, না আছে কোন পাবলিক সাপোর্ট, না আছে কোন বিগ কংলোমারেটের ব্যাকাপ। সারাদিন মিম শেয়ার করে জীবন কাটায় দিবে ভাবসিলাম এই জেন-জি। আল্লাহ হয়তো এদের মাধ্যমেই এই জুলুমের হাত থেকে রেহাই দিবেন জাতিকে। এরা টোকাইদের হাতে মার খাচ্ছে। একটা বড় অংশ হাসপাতালে। বাকীরা এই স্বৈরাচারকে বিন্দুমাত্র ছেড়ে কথা বলতেসে না। কলিং আউট দি কালপ্রিটস ফ্রম এভ্রি ডিপার্টমেন্ট - এর ট্রেন্ডটা খুবই কার্যকরী। এদের কোন নেতা নাই। দল নাই। এরা নিজেরাই একেকটা লিডার। এরা নিজেরাই একেকটা দল। আল্লাহ তোমাদের হেফাজত করুন। একটা নির্যাতিত জাতি তোমাদের দিকে তাকিয়ে আছে। বিশ্বাস করো! কেউ তারেক রহমান বা নুরুর দিকে তাকায়ে নাই। বর্গাচাষী একজন কৃষক যার কষ্টের টাকা তুলে নিয়ে যায় মধ্যস্বত্বভোগী রাজনৈতিক নেতারা, একজন রিক্সাওয়ালা যার ইনকামের ৪০ ভাগ চাঁদা দিয়ে দিতে হয়- ওঁরা তোমাদের দিকে তাকিয়ে আছে। তোমরা হারবা না। ফি আমানিল্লাহ!
Click here to claim your Sponsored Listing.
Category
Contact the establishment
Website
Address
Jp Road
Kathmandu
5570