Ashraful Rana

Ashraful Rana

Share

31/03/2026
09/11/2025

সদ্য নির্বাচিত বিসিবি পরিচালক সংগীতশিল্পী আসিফ আকবর ভাই ফুটবল ও ফুটবলারদের যেভাবে ছোট করে কথা বলেছেন এটা মোটেও ঠিক বলেন নাই । ক্রিকেট, ফুটবল, হকি খেলা হোক সবই আমাদের দেশের খেলা । আর বাংলাদেশের সব জেলা স্টেডিয়াম শুধুই ক্রিকেটের নয় এটা মাথায় রাখতে হবে । বাংলাদেশে ৬৪ জেলার মধ্যে মাএ ৪/৫ টি জেলা স্টেডিয়ামে বাংলাদেশ প্রিমিয়ার লীগের খেলা হয় বাকী স্টেডিয়ামে আপনারা ক্রিকেট খেইলা উল্টাইয়া ফালাইছেন ।আর একটি কথা বলেছেন ক্রিকেট আভিজাত্যের খেলা এবং ভালো ডিসিপ্লিনের খেলা তাহলে ফুটবল কি ছোট লোকের খেলা । ফুটবল ওয়ার্ল্ড ওয়াইড গেইম । ফুটবলের জনপ্রিয়তার সামনে ক্রিকেট কিছুই না ।আর আপনার কথা শুনে বিসিবি প্রেসিডেন্ট বুলবুল ভাই যেভাবে খুশি হয়ে হাতে তালি দিলেন এটা খুবই আশ্চর্য হইছি । আপনি স্পষ্টবাদী লোক স‍ত‍্য কথা সামনাসামনি বলেন এটা সব সময় লাগে সেই জন্য আপনাকে পছন্দ করি ।কিন্তু আজকে যেভাবে ফুটবল নিয়ে কথা
বলেছেন তাতে বুঝা যায় ক্রীড়া সংগঠক হিসেবে আপনি কতটা অনভিজ্ঞ আর মানসিকতা কতটুকু ছোট।আপনি গানের মানুষ ওটাই আপনার জায়গা এবং ওখানে থাকাটাই ভালো ।⚽️🇧🇩❤️

Want your public figure to be the top-listed Public Figure in Bhaktapur?
Click here to claim your Sponsored Listing.

Category

Address


Bhaktapur, Nepal
Bhaktapur