Mirja's Lover

Mirja's Lover

Compartilhar

10/06/2022

Dreams come true in Bangladesh.

08/06/2022

কখনোই তোমার সৃষ্টিকর্তার ক্ষমতাকে সামান্য ভেবোনা, মনে রেখো তাঁর জন্য অসম্ভব বলে কিছুই নেই "লা তাকনাতু মির রাহমাতিল্লাহ"- আল্লাহর রহমত থেকে নিরাশ হয়োনা!

06/06/2022

ভারতের ক্ষমতাসীন দল বিজেপির মুখপাত্র নুপুর শর্মা এবং মিডিয়া সেলের প্রধান নবীন জিন্দাল প্রিয়নবী (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) এবং তাঁর সহধর্মিণী আয়েশা (রাদি.) সম্পর্কে চরম অবমাননাকর ও কুরুচিপূর্ণ মন্তব্য করেছেন।

একজন মহামানব কে নিয়ে মুসলমানদের আবেগ অনুভূতি ভালোবাসার সবচেয়ে প্রিয় একজন নবীকে নিয়ে এমন বক্তব্যের জন্য তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। আল্লাহর নবী সম্পর্কে কটূক্তি ও কুরুচিপূর্ণ মন্তব্য মূর্খতা এবং তূলনামুলক ধর্মতত্ত্ব সম্পর্কে অজ্ঞতার প্রমাণ।

এমন সাম্প্রদায়িকতার বিরুদ্ধে মানুষ জেগে উঠুক প্রতিবাদ করুণ।

সাম্প্রদায়িকতা ধ্বংস হোক।

05/06/2022

চট্টগ্রামের মানুষ কতটা আবেগ ধারণ করে!
সিএনজি ড্রাইভার ভাড়া নিচ্ছে না।
কোথায় যাবেন?
চমেক, রক্ত দিতে।
ব্যাস চলেন, নামিয়ে দিয়ে আবার গাড়ি ঘুরিয়ে চলে যাচ্ছে। ভাড়া নিবেন না?
না-- যারা রক্ত দিতে আসতেছে তাদের থেকে ভাড়া নিই না।

ঔষধ দোকান সম্পূর্ণ ফ্রী করে দিচ্ছে।
কেউ কেউ প্লেকার্ড লাগিয়ে দাঁড়িয়ে আছে।
"যার যা ঔষধ লাগবে আমাকে বলেন, সম্পূর্ণ ফ্রীতে দিবো।"

সিইউ, চুয়েট থেকে ঝাঁকে ঝাঁকে বাস ভর্তি স্টুডেন্ট। রক্ত দিতে সবার রাতের গভীরেই চমেকে পদচারনা।

চাকরিজীবী, ব্যবসায়ী, ছাত্র-যুবক, স্বামী-স্ত্রীসহ বিভিন্ন পেশার মানুষ রাতেই ভীড় জমিয়েছে ব্লাড ব্যাংকে। সবাই লাইনে দাঁড়িয়ে অপেক্ষায় কখন রক্ত দিবে, কখন একটা জীবন বাঁচিয়ে উঠবে!!!
আমার ভাই রক্তের অভাবে চলে যাবে?
মানতে পারবো না।
মানুষ মানুষের জন্য কতটা আবেগ ধারণ করে!!!!
যতবারই নিউজগুলো চোখে পড়ছে ঠিক তত বারই চোখ ঝাপসা হয়ে গেছে।

ভালোবাসা ছড়িয়ে পড়ুক সবার মাঝে।
মানুষ মানবিক হোক।।
বিশ্ব বাঁচুক ভালোবাসায়।

05/06/2022

মানবতা
সীতাকুন্ড দূর্ঘটনায় হতাহতদের পাশে শুধু চট্টগ্রাম নয়, গোটা দেশ। চমেকে জনতার যে ঢল, তারা টিকটক বানাতে যায় নাই, সেলফি নিতেও না। একাধিকবার রক্ত দিছে এমন তরুণও আছে। ওই রক্তের কোনো ধর্ম নাই। মানুষ যাইতেছে সমব্যথী হয়ে, সাধ্যে যা কুলায় তাই নিয়া পাশে থাকতে। আপনার সাধ্য না থাকলে দোয়া করেন, প্রার্থনা করেন।

Quer que o seu negócio seja a primeira Salão De Beleza em Maputo?
Clique aqui para solicitar o seu anúncio patrocinado.

Telefone

Website

Endereço


Maputo