Azhar Fusion
23/05/2026
আমাদের দেশ থেকে কেনো 4thrives Esports বা Horaa Esports বা আমরা এখনো কেনো বিশ্বমানের দল তৈরি করতে পারছি না?আমাদের দেশের টিম কেন বারবার আন্তর্জাতিক মঞ্চে হতাশ করছে আমাদের?
🔹মানসিকতা
সত্যি বলতে আমাদের সবচেয়ে বড় ঘাটতি মানসিকতায়। আমরা শুধু দেশীয় লবিতেই নিজেদের শ্রেষ্ঠত্বের লড়াইয়ে ব্যস্ত থাকি, যেন সবকিছু সেখানেই সীমাবদ্ধ। অভ্যন্তরীণ পর্যায় পার হলেই মনে করি অনেক বড় কিছু অর্জন করে ফেলেছি কিন্তু আন্তর্জাতিক চ্যাম্পিয়ন দলগুলো শুরু থেকেই শিরোপা জয়ের লক্ষ্য নিয়ে খেলে এবং নিজেদের সেভাবেই প্রস্তুত করে।
তাই নিজদের শুধু আন্তর্জাতিক মঞ্চে অংশগ্রহণ নয়, জয়ের দৃঢ় মানসিকতা তৈরি করতে হবে।
🔹 অভিজ্ঞতা ও আত্মবিশ্বাস
বাংলাদেশের অনেক খেলোয়াড়ের আন্তর্জাতিক লবিতে খেলার অভিজ্ঞতা খুবই কম। ফলে চাপের ম্যাচে আত্মবিশ্বাস নষ্ট হয়ে যায় এবং সিদ্ধান্ত নেওয়ায় ভুল হয়।
আন্তর্জাতিক পর্যায়ে দক্ষতার পাশাপাশি অভিজ্ঞতাও বড় বিষয়।
আনঅফিসিয়াল হলেও নিয়মিত আন্তর্জাতিক স্ক্রিম ও বিদেশি দলের বিপক্ষে খেলার সুযোগ বাড়াতে হবে।
🔹 নিষ্ঠা ও গুরুত্ব
শুনতে খারাপ লাগলেও সত্যি, আমাদের দেশের অনেক খেলোয়াড়ের পরিশ্রম ও দায়িত্ববোধ প্রত্যাশার নিচে। অনেকেই দীর্ঘমেয়াদি উন্নতির চেয়ে সাময়িক জনপ্রিয়তায় , অর্থের প্রতি বেশী মনোযোগ দেয়। একটা প্লেয়ারকে বিশ্বমানের হতে গেলে অসাধারণ পরিশ্রমের বিকল্প নেই।
🔹 দিকনির্দেশনা ও শৃঙ্খলা
সঠিক দিকনির্দেশনা, নিয়ম এবং শৃঙ্খলা ছাড়া কোনো দল আন্তর্জাতিক পর্যায়ে ধারাবাহিক হতে পারে না। অনেক দলে এখনো পরিকল্পিত কাঠামো, অভিজ্ঞ কোচ, এনালাইজার ও সঠিক নিয়ন্ত্রণের অভাব দেখা যায়।
একজন ভালো কোচ বা এনালাইজার শুধু ভুল ধরিয়ে দেয় না, পুরো দলের মানসিকতা ও খেলার ধরনও গড়ে তোলে।
প্রতিটি দলকে পেশাদার ব্যবস্থাপনা, দক্ষ কোচিং স্টাফ ও কঠোর শৃঙ্খলার মধ্যে আনতে হবে।
🔹 লবি রাজনীতি
দেশীয় লবিতে সিন্ডিকেট, পক্ষপাত এবং গ্রুপিং সুস্থ প্রতিযোগিতা নষ্ট করছে। এতে প্রকৃত যোগ্য দলগুলো সঠিক চ্যালেঞ্জ পায় না।
দুর্বল প্রতিযোগিতা থেকে শক্তিশালী দল তৈরি হয় না।
উন্মুক্ত ও প্রতিযোগিতামূলক পরিবেশ গড়ে তুলতে হবে।
🔹 দলীয় সমন্বয়
ব্যক্তিগত দক্ষতা ভালো হলেই শক্তিশালী দল হওয়া যায় না। যোগাযোগের ঘাটতি ও সমন্বয়ের অভাবে গুরুত্বপূর্ণ মুহূর্তে পুরো দল ভেঙে পড়ে।
আন্তর্জাতিক মঞ্চে দলীয় সমন্বয়ই সবচেয়ে বড় শক্তি।
দীর্ঘমেয়াদি স্থিতিশীল দল গঠন করতে হবে।
🔹 মানসিক চাপ
অনেক খেলোয়াড় বড় মঞ্চের চাপ সামলাতে পারে না। দর্শক, প্রত্যাশা এবং ভয় তাদের স্বাভাবিক খেলাকে নষ্ট করে দেয়।
চ্যাম্পিয়ন দলগুলো চাপকে উপভোগ করে।
মানসিক দৃঢ়তা ও চাপ সামলানোর প্রশিক্ষণ বাড়াতে হবে।
🔹 দর্শকদের ভূমিকা
দর্শক সবসময় দেশের দলগুলোকে সমর্থন দিয়ে এসেছে। তবে অন্ধ সমর্থনের পাশাপাশি গঠনমূলক সমালোচনাও প্রয়োজন।
ভুল ধরিয়ে না দিলে উন্নতি সম্ভব নয়।
তাই বিদ্বেষ নয়, সচেতন সমালোচনার সংস্কৃতি গড়ে তুলুন।
বাংলাদেশে প্রতিভার অভাব কখনোই ছিল না। অভাব ছিল সঠিক মানসিকতা, শৃঙ্খলা, পরিকল্পনা এবং প্রতিযোগিতামূলক পরিবেশের।
এই জায়গাগুলো ঠিক করতে পারলেই একদিন বাংলাদেশ থেকেও আন্তর্জাতিক চ্যাম্পিয়ন তৈরি হবে 🇧🇩
Click here to claim your Sponsored Listing.
Category
Website
Address
Jalan Prima Setapak
Kuala Lumpur