Probashi Hafiz
🕋
Jummah Mubarak
রোজার শেষ দিকে বাংলাদেশের মাদ্রাসাগুলোতে এক করুন দৃশ্য দেখা যায়। সাধারণত ২৫ রোজা থেকে মাদ্রাসা গুলো ছুটি হতে থাকে। বেশিরভাগ ছাত্র ছাত্রীর অভিভাবক এসে বাচ্চাদেরকে বাসায় নিয়ে যায়। কিন্তু একদল বাচ্চাকে নিতে কেউ আসে না। এদের কারো বাবা-মা নেই, কারো বাবা নেই মায়ের অন্যত্র বিয়ে হয়ে গেছে। অনেকের মা নেই, বাবা বাচ্চার খোজ রাখে না। খুব বেশি ভাগ্যবান হলে কারো কারো মামা খালা চাচা এসে কাউকে কাউকে নিয়ে যায়। বাকীরা সারাদিন কান্না করে। তারা জানে তাদেরকে কেউ নিতে আসবে না। তারা সারা বছর কাঁদে না। কিন্তু যখন সহপাঠীদেরকে সবাই বাসায় নিয়ে যায় অথচ তাদেরকে কেউ নিতে আসে না তখন তাদের দুঃখ শুরু হয়ে যায়। মৃত মা বাবার উপর তাদের অভিমান সৃষ্টি হয়- কেন তারা তাদেরকে দুনিয়ায় রেখে এই বয়সে মারা গেল? তারা কি আর কিছুটা দিন বেচে থাকতে পারত না? মা বাবা বেচে নাই তো কী হইছে? মামা চাচারা কেউ তাদেরকে নিতে আসল না কেন? মা বেচে থাকতে মামারা কত আদর করত! বাবা বেচে থাকতে চাচারা কত আদর করত! এই বয়সেই তারা দুনিয়ার একটা নিষ্ঠুর চেহারা দেখেছে।
একটা অনুরোধ - এই ঈদে আপনার কাছাকাছি এতিমখানায় যান। কয়জন বাচ্চা ঈদে বাড়ি যায় নি খোজ নিন। তাদের জন্য আপনার সামর্থ্য অনুযায়ী যা পারেন তা নিয়ে যান। এই গরমে তাদের আইসক্রিম খাওয়াতে পারেন। নিদেন পক্ষে একটা চকলেট খাওয়ান।
মনে রাখবেন, আজ আপনি বেঁচে না থাকলে আপনার ছোট সন্তান এতিম হয়ে যাবে!
আল্লাহ আমাদের সবাইকে নেক হায়াত দান করুন আমীন।
©ARJ
"২১শে" সকল ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা 🌹
অ আ ক খ ১ ২
16/12/2023
সকল শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা
মহান বিজয় দিবসের শুভেচ্ছা🌹"১৬ ডিসেম্বর"
27/09/2023
মান্যবর হাইকমিশনার মি. রেজীনা আহমেদ এর প্রস্থান!
27.9.2023
আসসালামু আলাইকুম
মান্যবর হাই কমিশনার মি. রেজীনা আহমেদ, আপনাকে খুব কাছথেকে দেখেছি কিভাবে একজন বাংলাদেশের প্রতিনিধি হিসেবে প্রবাসীদের জন্য কাজ করেন। দীর্ঘ পাঁচ বছর আপনার মরিশাস মিশনে প্রবাসীদের জন্য অকাতরে নিবেদিত প্রান ছিলেন আপনি তার কিছু উদাহরণ বলছি, প্রথমতো যে কাজটি করেছেন আগের দুই হাই কমিশনারের সময়ে মরিশাস থেকে পাসপোর্ট রিনু বা নতুন করতে ৪০০০ রুপী গুনতে হতো প্রাবাসীদের কিন্তুু আপনি সেটা মাত্র ১৫০০শত রুপীতে করেছেন।
মরিশাসে আপনি রেখে গেলেন একটি অনেক বড় নিদর্শন যেটা হতে পারে আ-জীবনের জন্য, সেটা হলো মরিশাসে একটি সড়কের নাম করন করেছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্ট্রিট এটি পোর্ট লুইসের প্লেইন-ভ্যেয়াত এ অবস্থিত।
রোড এ্যাক্সিডেন্ট করা মরিশাস প্রবাসী বাংলাদেশী রাসেল দেশে ফেড়ার সময় তাকে কিছু আর্থিক সহযোগিতা করবেন বলে হাইকমিশনে যেতে বলেছিলেন সেকেন্ড সেক্রেটারি, রাসেল অনেক কষ্ট করে অফিস টাইম শেষের দিকে পৌছায় এম্বাসীতে তাকে অফিস থেকে বলা হয় পরের দিন আসতে কিন্তুু পরের দিনই তার ফ্লাইট তখন বিষয়টি আপনার নজরে আসে এবং ঐ মুহূর্তে আপনি যেটা করেছিলেন সেটা অবিশ্বাস্য, আপনার অফিস স্টাফদের পকেটে যার কাছে যা আছে এবং নিজের তহবিল থেকে তাকে সহযোগিতা করেন এ ঘটনার বর্নণা করতে গিয়ে এক পর্যায়ে রাসেলের চোখ আসে।
শুধু রাসেল নয় এ্যাক্সিডেন্ট করা প্রবাসী বাংলাদেশী মনির খান, মোল্লা মনির, হাইব্যাক কোম্পানির বাস এ্যাক্সিডেন্টে বেশ কিছু প্রবাসী, মোঃ মঞ্জিল, নবাব আলী সহ অনেক অসুস্থ দুস্থ প্রবাসীদের দেশে পৌছাতে সার্বিক সহযোগিতা করেছেন এছাড়া বৈধ / অবৈধ প্রবাসীদের মরদেহ দ্রুত দেশে ফেরত পাঠাতে অসাধারণ কাজ করেছেন আপনি, একাধিক বার ব্লাড ডোনেশন ক্যাম্পেইন, করোনা কালীন সময় অসহায় প্রবাসীদের মধ্যে খাবার বিতরণসহ যতোগুলো মানবিক কাজ করেছেন তার অনেক কাজের সহযোগী হ্যান্ড হিসেবে পাশে ছিল আমাদের "ইয়ং স্টার প্রবাসী কল্যাণ সংঘ" আপনি সবসময় ইয়ং স্টারদের সাপোর্ট করেছেন কারণ আপনি খুব ভালো করে জানেন ইয়ং স্টার প্রবাসী কল্যাণ সংগঠন বিনা স্বার্থে প্রবাসী এবং বাংলাদেশে দরিদ্র জনগোষ্ঠীর জন্য মানবিক কাজ করে যাচ্ছে এই কাজগুলো শীকৃতি হিসেবে ইয়ং স্টার প্রবাসী কল্যাণ সংঘ সম্মানিত হয়েছে বাংলাদেশ হাইকমিশনের দেওয়া এ্যাওয়ার্ড এ্যপ্রেসিয়েশন সার্টিফিকেট পেয়ে। অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি, যেখানেই থাকবেন ভালো থাকবেন, আল্লাহ্ আপনাকে ভালো রাখুন🤲
Click here to claim your Sponsored Listing.
Category
Website
Address
Port Louis
00230