The Insightful Inkwalk

The Insightful Inkwalk

Share

22/05/2025

"Silence is not an option for those who care about humanity..."

Thank you, Ms. Rachel, for educating my toddler as well as the whole world about how to speak up.

19/05/2025

“যেসব প্রযুক্তি আমরা তৈরি করছি—সেগুলো কি সত্যিই মানবজাতির উন্নয়নের জন্য, নাকি শুধুমাত্র ধনী ও ক্ষমতাবানদের আরও শক্তিশালী করার জন্য?”

19/05/2025

বাংলাদেশে বিদেশী কোম্পানি আসা আপনি ঠেকাতে পারবেন না। তার কারণ আমাদের নিজস্ব ক্যাপাসিটি নেই।
শিক্ষার মান এত খারাপ যে আমরা কিছুই করতে পারবো না। যদি কেউ পারেও তার উপর কেউ আস্থা রাখতে পারবে না। উদাহরণস্বরূপ, পদ্মা সেতু করবে চীনারা। আমরা পিলারের সংখ্যা মুখস্ত করে আমলা হব।
মেট্রো এবং এয়ারপোর্ট করবে জাপানীরা, আমরা এর ব্যয় ও আয় মুখস্ত করবো।
রাশিয়ানরা পরমাণু বিদ্যুৎ বানাবে আমরা কেবল গর্ব করবো।
আমেরিকা স্যাটেলাইট উড়াবে আমরা তার নাম মুখস্ত করবো।
স্কুল কলেজে শিখবো চেতনাবাজি, রাজনীতি, কমিশন বাণিজ্য এবং দালালি।
বিশ্ববিদ্যালয়ে শিখবো আন্দোলন, প্রেম, মাদক আর পরীক্ষার আগের রাতে চোখ বুলিয়ে পাশ করা।
তারপরে নিয়োগ বাণিজ্য, একটু মুখস্ত আর তেল বাজি।
এভাবে জীবন পার করে একদিন শিক্ষক হয়ে যাবো। তারপরে ছাত্রদের শেখাবো কী? গুরুকে সম্মান করা, শিক্ষক ভুল বললে চুপ থাকা। যেই কোন মূল্যে সরকারী চাকরির জন্য এখন থেকে মুখস্ত করা। যারা আরেকটু সৎ শিক্ষক তারা বলবে যেই কোন উপায়ে দেশ ছেড়ে বিদেশে পালাও।
আমাদের নিজস্ব ক্যাপাসিটি নেই এবং তা তৈরি করার মানসিকতাই নেই।
তবে আমাদের দেশে সফল কিছু ব্যবসায়ী আছে এবং খেটে খাওয়া মানুষ আছে। তাদের উপর কর ও ভ্যাটের বোঝা চাপিয়ে বিদেশ থেকে জিনিস কিনতে পারি। এয়ারপোর্ট কিনবো, ক্রেন কিনবো, ইঞ্জিন কিনবো, ড্রোন কিনবো, গাড়ি, মোবাইল থেকে শুরু করে গার্মেন্টস এর সুঁই পর্যন্ত কিনবো।
তাই ইঞ্জিনিয়ার হবে বিদেশী, পোর্ট অথরিটি হবে বিদেশী, দেশ চলাবে বিদেশী। আমরা করবো কেবল গোলামী।
এই দেশের যুবক স্বপ্ন দেখবে কৃষিকাজের। উন্নত প্রযুক্তি, শিল্প, সমরাস্ত্র সব হবে বিদেশী।
হা হুতাশ করে কি লাভ। গোড়াতে তো পানি নেই। পরের ফল ভোগ করেই বাঁচতে হবে তাই।
গোড়াতে পানি না ঢেলে চেতনাবাজি, কমিশনবাজি, তদবির, রাজনীতি আর বক্তৃতা দিয়ে দুনিয়ার কোন জাতি উন্নত হতে পারে নাই। কিচ্ছু করতে পারে নাই। বরং যারা নীরবে শিক্ষা, প্রযুক্তি, শিল্প ও কৌশলবিদ্যায় জল ঢেলেছে তারাই সফল হয়েছে। এবার একটাবার ভাবেন তো আমরা কি করে বেড়াচ্ছি? এভাবে কি দেশ বদলের স্বপ্ন দেখেন? আশায় গুড়ে বালি। লিখে রাখেন আমার কথা কিচ্ছু হবে না। তবে হ্যাঁ, যদি এতদিন ভুল পথে শ্রম, অর্থ, সময় ও মেধা খাটিয়ে থাকেন এখন কি সময় না একটু ভিন্ন ভাবে কাজ করার? দক্ষ ও মেধা ভিত্তিক তরুণ প্রজন্ম গড়ার? প্রযুক্তি ও ব্যবসাতে দেশের ক্যাপাসিটি বিল্ডিং করার? শিল্পে ও জ্ঞানে এগিয়ে যাবার? চিন্তা করে দেখেন তো।

মোহাইমিন পাটোয়ারী

ক্যাফে MILLIM: সৌন্দর্য যেখানে স্থপতির মনস্তাতিক খেলা 13/03/2025

ক্যাফে MILLIM: সৌন্দর্য যেখানে স্থপতির মনস্তাতিক খেলা

ক্যাফে MILLIM: সৌন্দর্য যেখানে স্থপতির মনস্তাতিক খেলা Join me as we explore Millim Cafe, a hidden gem nestled in South Korea! In this video, I'll take you on a detailed tour of this unique cafe, showcasing its b...

11/09/2024

"ইসলাম একটা না। অনেকগুলো।"

শহুরে পরিবেশে বড় হওয়া যুবকটি সাধারণত গ্রাম্য হুজুরদের মাধ্যমে ইসলামের প্রতি আকৃষ্ট হয় না। তারা বরং এমন স্কলারদের প্রতি আকৃষ্ট হয়, যারা তাদের রুচি ও পছন্দের সাথে সামঞ্জস্যপূর্ণ। এই স্কলারদের পোশাক, সংস্কৃতি এবং আচরণ তাদেরকে আকর্ষণ করে। তারা প্রশস্ত, টাইলস বসানো এয়ার কন্ডিশনযুক্ত মসজিদ পছন্দ করে। ইসলামের ঐশ্বর্য তাদেরকে টানে। তারা পিয়ার-রিভিউড জার্নাল থেকে আকর্ষণীয় নারীদের দেখে পুরুষদের শারীরিক প্রতিক্রিয়া সম্পর্কে জানতে পছন্দ করে।

অন্যদিকে, গ্রামীণ পরিবেশে বড় হওয়া ব্যক্তিরা মাটির গন্ধযুক্ত আঞ্চলিক ভাষায়, সুর করে ইসলামের কথা শুনতে পছন্দ করে। তারা সাধারণ পাঞ্জাবি ও লুঙ্গি পরা হুজুরদের কাছে উপদেশ শুনতে যায়। তারা মাটির মসজিদে নামাজ পড়তে পছন্দ করে, যেখানে জানালা দিয়ে খোলা মাঠের বাতাস আসে। তারা ধর্মীয় মাহফিলে শারীরিক আকর্ষণ নিয়ে আলোচনা শুনে মূল বক্তব্য বুঝতে পারে এবং নিজের অভিজ্ঞতার কারণে একমত হয়।

একজন কোমল স্বভাবের নারী হয়তো ইসলামের করুণার গল্প শুনে আকৃষ্ট হতে পারে। একজন অমুসলিম সেনা জেনারেল হয়তো মুসলিম যোদ্ধাদের সাহসিকতা দেখে ইসলামের প্রতি আকৃষ্ট হতে পারে। এর বিপরীতও হতে পারে। একজন ভোগবিলাসী ব্যক্তি হয়তো ইসলামের একমাস রোজা রাখার বিধান শুনে হঠাৎ জ্ঞানোদয় লাভ করতে পারে।

এভাবেই ইসলামের অসংখ্য রূপ রয়েছে। শহুরে যুবক হয়তো আকর্ষণের অশালীন বর্ণনা শুনে বিরক্ত হবে। গ্রাম্য ব্যক্তি হয়তো এয়ার কন্ডিশনযুক্ত মসজিদে অস্বস্তি বোধ করবে। কোমল স্বভাবের নারী হয়তো প্রথমে ইসলামিক ইতিহাসে দাসপ্রথার ধারণা গ্রহণ করতে কষ্ট পাবে। জেনারেল হয়তো ব্যক্তিগত শত্রুকে ক্ষমা করার নির্দেশ মেনে নিতে সময় নেবে।

তবে, সব ক্ষেত্রেই ইসলামের মৌলিক নীতিগুলি অটুট থাকা আবশ্যক। বিদেশি শায়েখ যদি সুন্দর ভাষায় শিরক শেখান, তা ইসলাম নয়। গ্রাম্য হুজুর যদি সুরেলা কণ্ঠে বিদআত শেখান, তা ইসলাম নয়। শরিয়াহকে অপরিহার্য মনে করেন না এমন ধর্মনিরপেক্ষ শাসকের জন্য এয়ার কন্ডিশনযুক্ত মসজিদে জুমার দিনে জায়গা সংরক্ষণ করা ইসলাম নয়। গ্রামের মসজিদের মাঝখানে পীর-আউলিয়ার উঁচু কবর থাকা ইসলাম নয়। হিজাব পরে সফল ব্যাংকার বা বারগার্ল হওয়া ইসলাম নয়।

তাই, প্রারম্ভিক বক্তব্যটি সংশোধন করা যাক। ইসলামের প্রকাশ বিভিন্ন রকমের হতে পারে, কিন্তু ইসলাম একটিই। কোনটি ইসলামের প্রকাশের বৈচিত্র্য আর কোনটি সম্পূর্ণ ইসলাম বিচ্যুতি - সে ব্যাপারে আল্লাহ আমাদেরকে সঠিক বোধশক্তি দান করুন।

Want your business to be the top-listed Engineering Company in Daejeon?
Click here to claim your Sponsored Listing.

Telephone

Address


Pai Chai University
Daejeon
35345