AZAD VLOGS

AZAD VLOGS

Share

21/06/2026

বৃষ্টিকে নিয়ে অনুকাব্য........

ঋতুর বৈচিত্রতায় অপরূপ সাজে
প্রকৃতি যে সেজেছে আজ,
বৃষ্টিতে ভিজে পাতারা
নিয়েছে গাঢ় সবুজের সাজ ।
মনের মাঝে সুর বাজে
আকাশ জোড়া মেঘের নৃত্য,
ইচ্ছা জাগে মনের ভিতর
বৃষ্টিতে ভিজে হই সিক্ত ।
ঢাকা শহরের বৃষ্টি
দেখতে লাগে না ভাল,
একটু খানি হলেই
দেখি রাস্তা জুড়ে কাল
আকাশের নীলে থেকে নেমে আসে
ঝির ঝির শীতল বৃষ্টির ফোঁটা,
তরুলতা....সবুজ ঘাস ভিজে যায়
ভাল লাগে তখন খালি পায়ে হাটা ।

21/06/2026

বৃষ্টির শব্দে হারিয়ে যায় শহরের কোলাহল

Photos from AZAD VLOGS's post 21/06/2026

ভোরের ব্যস্ততায় মুখর রাজধানীর শ্যামবাজার পাইকারি আড়ৎ।
খুচরা ব্যবসায়ীরা দিনের চাহিদা মেটাতে বিভিন্ন ধরনের তাজা শাক-সবজি, আদা-রসুন, আলু-পেঁয়াজসহ নিত্যপ্রয়োজনীয় কৃষিপণ্য সংগ্রহ করছেন। দেশের কৃষকের পরিশ্রম আর ব্যবসায়ীদের কর্মচাঞ্চল্যে প্রাণ পায় নগরজীবনের প্রতিদিনের বাজার ব্যবস্থা।
শ্যামবাজার, ঢাকা
রোববার, ২১ জুন ২০২৬ (সকালে তোলা ছবি)
#শ্যামবাজার #পাইকারিআড়ৎ #সবজিবাজার #কৃষিপণ্য #ঢাকা #বাংলাদেশ #বাজারচিত্র #ফটোস্টোরি

Want your public figure to be the top-listed Public Figure in Phnom Penh?
Click here to claim your Sponsored Listing.

Category

Website

Address


Phnom Penh