Centro Giovanile di Roma

Centro Giovanile di Roma

Condividi

25/09/2025
01/09/2025

বিসমিল্লাহির রাহমানির রাহিম
সুপ্রিয় অভিভাবক মন্ডলী,
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশাকরি আপনারা সবাই আল্লাহর রহমতে ভালো আছেন।
আপনারা জেনে অত্যন্ত খুশি হবেন যে,রোমের ঐতিহ্যবাহী শিশু কিশোর সংগঠন Centro Giovanile di Roma (CGR) শিশু-কিশোরদের মেধার বিকাশ সাধনের প্রয়াসে পবিত্র সিরাতুন্নবী(সা.) উদযাপন উপলক্ষে রচনা প্রতিযোগিতার আয়োজন করেছে।রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের যেকোনো বিষয় নিয়ে রচনা লিখতে হবে।লেখাতে সর্বমোট ২০০ শব্দের বেশি হবে না।পরবর্তীতে লেখা মনোনীত হলে এগুলো সীরাতুন্নবী (সা) স্মারকে প্রকাশিত হবে ইনশাআল্লাহ।

এছাড়া সীরাতুন্নবী (সা) স্মারকের জন্য বিভিন্ন ধরনের সশিক্ষনীয় গল্প,ছড়া, কবিতা এবং বিভিন্ন ধরনের ক্যালিওগ্রাফি অথবা মসজিদের ছবি একে জমা দিতে হবে।

লেখা জমা দেয়ার সর্বশেষ তারিখ: ১৪/০৯/২০২৫ রবিবার।

তাহলে আর দেরি কোনো? ঝটপট করে আপনার ছোট্ট সোনামণি শিশু-কিশোরদের লেখার জন্য অনুপ্রেরণা যোগান এবং লেখা শেষে নিম্নোক্ত ঠিকানায় জমা দিয়ে ফেলুন।
[email protected]
যাদের লেখা মনোনীত হবে তাদেরকে সীরাতুন্নবী (সা) মাহফিলের মাধ্যমে আকর্ষণীয় পুরষ্কারে ভূষিত করা হবে ইনশাআল্লাহ।

বি:দ্রষ্টব্য : লেখা বাংলা, ইংরেজি অথবা ইটালিয়ান ভাষায় লিখতে পারবে।লেখার শেষে শিক্ষার্থীর নাম, বয়স,কোন ক্লাশে পড়ে সেটা, ঠিকানা এবং মোবাইল নম্বর উল্লেখ করতে হবে।

আপনাদের সামান্য একটু প্রচেষ্টা আপনার সন্তানের ভবিষ্যৎ পথচলাকে আর ও মসৃণ এবং সমৃদ্ধ করবে বলে আশা করছি।আপনাদের আন্তরিক দোয়া ও পরামর্শ একান্তভাবে কামনা করছি।

মা'আস -সালাম,
মশিয়ার রহমান মিন্টু
পরিচালক,
Centro Giovanile di Roma (CGR)

Vuoi che la tua organizzazione sia il Organizzazione Senza Scopo Di Lucro più quotato a Rome?
Clicca qui per richiedere la tua inserzione sponsorizzata.

Telefono

Sito Web

Indirizzo


Via Napoleone III 39
Rome
0185

Orario di apertura

Lunedì 09:00 - 17:00
Martedì 09:00 - 17:00
Mercoledì 09:00 - 17:00
Giovedì 09:00 - 17:00
Venerdì 09:00 - 17:00
Sabato 09:00 - 17:00
Domenica 09:00 - 17:00