RIC solution
Studi Legali nelle vicinanze
Via Piave n. 1, Bassano del Grappa
22/07/2026
ইতালির বোলোনিয়ায় পুলিশ হেফাজতে ৪৩ বছর বয়সী আবদেররাহিম ফাকিরের (Abderrahim Fakir) মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে তদন্ত ও প্রতিক্রিয়া অব্যাহত রয়েছে।
সম্প্রতি প্রকাশ্যে আসা একটি ৫ মিনিটের ভিডিওতে দেখা যায়, উত্তেজিত ফাকিরকে নিয়ন্ত্রণে আনতে পুলিশ প্রথমে পেপার স্প্রে ব্যবহার করে এবং পরবর্তী সময়ে তাকে উপুড় করে মাটিতে চেপে ধরে হাতকড়া পরায়। নিথর হওয়ার আগে তিনি বারবার 'বাঁচাও, যথেষ্ট হয়েছে' বলে আকুতি জানাচ্ছিলেন।
৪৩ বছর বয়সী ফাকির ৭ বছর বয়স থেকে ইতালিতে বসবাস করছিলেন এবং সাসো মার্কোনিতে একটি লজিস্টিক প্রতিষ্ঠানের মালিক ছিলেন। এই ঘটনাকে নিহতের বোন সরাসরি পুলিশি হত্যাকাণ্ড বলে দাবি করেছেন এবং এর প্রতিবাদে বিক্ষোভের আহ্বান জানানো হয়।
ঘটনাটি ঘিরে রাজনৈতিক ও প্রশাসনিক অঙ্গনে বেশ আলোচনা তৈরি হয়েছে। সিনেটর ইলারিয়া কুক্কি বিষয়টিকে অত্যন্ত গুরুতর উল্লেখ করে পার্লামেন্টে সরকারের কাছে কৈফিয়ত চাওয়ার ঘোষণা দিয়েছেন। অন্যদিকে, স্থানীয় স্বাস্থ্য বিভাগ (AUSL) ও প্রসিকিউটর অফিস ইতিমধ্যেই পৃথক তদন্ত শুরু করেছে এবং ঘটনার সত্যতা যাচাইয়ে জড়িত পুলিশ সদস্যদের বডি-ক্যাম ফুটেজ প্রমাণের জন্য জব্দ করা হয়েছে।
22/07/2026
✈️ আকাশপথ ও বিমানবন্দর
২১ জুলাই (২৪ ঘণ্টার ধর্মঘট): ইজিজেট (easyJet) ফ্লাইট কর্মী এবং মিলানো মালপেনসা, নাপোলি, ওলবিয়া, আলগেরো ও লামেজিয়া টার্মেসহ প্রধান বিমানবন্দরগুলোর গ্রাউন্ড হ্যান্ডলিং কর্মীরা ২৪ ঘণ্টার ধর্মঘট পালন করছেন/করেছেন।
ফ্লাইট চালুর নিশ্চিত সময়সূচী: ইতালীয় সিভিল এভিয়েশন (ENAC)-র নিয়ম অনুযায়ী ধর্মঘটের সময়ও দুটি নির্দিষ্ট সময়ে জরুরি ফ্লাইট চালু রাখা বাধ্যতামূলক:
সকাল: ৭:০০ টা – ১০:০০ টা
সন্ধ্যা: ৬:০০ টা – ৯:০০ টা
🚆 রেল পরিবহন
২৩ জুলাই (রাত ৯:০০) – ২৪ জুলাই (রাত ৮:৫৯): দেশজুড়ে ২৪ ঘণ্টার রেল ধর্মঘট। এতে Trenitalia, Trenord এবং Italo ট্রেনের কর্মীরা অংশ নিচ্ছেন।
জরুরি বা নিশ্চিত ট্রেন (Guaranteed Trains): ব্যাপক শিডিউল বিপর্যয় ও ট্রেন বাতিল হলেও, কর্মঘণ্টার ব্যস্ত সময়ে নির্দিষ্ট কিছু ট্রেন চালু থাকবে:
সকাল: ৬:০০ টা – ৯:০০ টা
সন্ধ্যা: ৬:০০ টা – ৯:০০ টা
⛴️ ফেরি ও নৌপরিবহন
২২ জুলাই (দুপুর ১২:০০) – ২৩ জুলাই (দুপুর ১১:৫৯): 'গ্র্যান্ডি নাভি ভেলোসি' (GNV) ফেরি সেবায় ২৪ ঘণ্টার কর্মবিরতি, যার ফলে নৌপথে যাতায়াত ব্যাহত হবে।
🚌 স্থানীয় ও আঞ্চলিক বাস পরিষেবা
জেনোয়া, ফ্লোরেন্স ও প্রাতো: আঞ্চলিক পরিবহন সংস্থাগুলো (যেমন AMT Genoa ও Autolinee Toscane) নির্দিষ্ট কিছু সময়ে কর্মবিরতি রাখছে, যা শহরের ভেতরের ও বাইরের বাস চলাচলে প্রভাব ফেলবে।
"আমি পারব এবং আমাকে দিয়েই সম্ভব!" ✨
যেকোনো কাজ বা সিদ্ধান্তের আগে সঠিক গাইডলাইন পেলে কাজটি অনেক সহজ হয়ে যায়। আমরা আপনাকে দিচ্ছি পূর্ণাঙ্গ আইনি ও প্রশাসনিক সহায়তা, সঠিক দিকনির্দেশনা এবং একজন বিশ্বস্ত টিম মেম্বারের মতো সাপোর্ট।
আপনার স্বপ্ন এবং লক্ষ্য পূরণের যাত্রায় RIC Solution সবসময় আপনার পাশে আছে। ❤️
📩 বিস্তারিত জানতে আমাদের মেসেজ করুন বা কল করুন!
https://wa.me/393291478226
21/07/2026
ইতালিতে বকেয়া মজুরি দাবি করায় চারজন প্রবাসী কৃষি শ্রমিককে একটি ভ্যানের ভেতর আটকে রেখে আগুন দিয়ে নির্মমভাবে হত্যা করা হয়েছে। মর্মান্তিক এই দুর্ঘটনায় নিহতদের মধ্যে তিনজন আফগানিস্তানের এবং একজন পাকিস্তানের নাগরিক। অগ্নিকাণ্ডে ভ্যানটি সম্পূর্ণ ভস্মীভূত হয়ে ভেতরে থাকা শ্রমিকদের করুণ মৃত্যু ঘটে।
ঘটনার তদন্তে নেমে ইতালীয় পুলিশ ইতোমধ্যে দু’জন পাকিস্তানি নাগরিককে গ্রেপ্তার করেছে। তবে আদালতের মতে, ঘটনাটির পেছনে জটিল নানা সমীকরণ রয়েছে।
জীবিকার খোঁজে বিদেশ এসে শ্রমিকদের এভাবে নির্মম শিকার হওয়া এবং নিরাপত্তাহীনতার মুখোমুখি পড়া আন্তর্জাতিক অঙ্গনে প্রবাসী শ্রমিকদের নিরাপত্তা, মর্যাদা ও মৌলিক অধিকার সুরক্ষার প্রয়োজনীয়তাকে আবারও বড় প্রশ্নের মুখে দাঁড় করিয়েছে।
21/07/2026
ইতালির শ্রমভিসা নিয়ে জালিয়াতি ও মানবপাচার চক্রের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি। তিনি জানান, বাংলাদেশকে কেন্দ্র করে সক্রিয় একটি সংঘবদ্ধ অপরাধচক্র ইতালির শ্রমভিসা ব্যবস্থার অপব্যবহার করে প্রতিটি ভিসা ১২,০০০ থেকে ১৫,০০০ ইউরো পর্যন্ত অবৈধভাবে বিক্রি করছে। এই জালিয়াতি ও মানবপাচার প্রতিরোধে ইতালি সরকার ইতোমধ্যে ব্যাপক তদন্ত ও কঠোর আইনি অভিযান শুরু করেছে। তাই ইতালিতে যেতে ইচ্ছুক বাংলাদেশি নাগরিকদের কোনো দালাল বা মধ্যস্বত্বভোগীর প্রলোভনে না পড়ে কেবল সরকারি ও অনুমোদিত বৈধ প্রক্রিয়ার মাধ্যমে আবেদন করার অনুরোধ করা হচ্ছে।
Source-
1. Italian Government
2. Corriere della Sera
21/07/2026
ভেনিসের মেস্ত্রে অঞ্চলে অবস্থিত Giulio Cesare স্কুলের আগামী শিক্ষাবর্ষের ভর্তি সংক্রান্ত তথ্য সম্প্রতি পুরো ইতালিতে নতুন করে আলোড়ন সৃষ্টি করেছে। পরিসংখ্যানে উঠে এসেছে, এই স্কুলের বেশ কয়েকটি শ্রেণিতে পড়াশোনা করা শিক্ষার্থীদের বড় একটি অংশই অভিবাসী পটভূমির—যার মধ্যে উল্লেখযোগ্যসংখ্যক বাংলাদেশি শিক্ষার্থীও রয়েছে।
এই চিত্র সামনে আসার পর দেশজুড়ে শিক্ষা ব্যবস্থা, ভাষা শেখার চ্যালেঞ্জ এবং সামাজিক অন্তর্ভুক্তির সার্বিক পরিস্থিতি নিয়ে তীব্র আলোচনা-সমালোচনা শুরু হয়েছে। এটি যেমন ইতালিতে নতুন অভিবাসী প্রজন্মের প্রতিনিয়ত বাড়তে থাকা উপস্থিতির একটি সুস্পষ্ট প্রমাণ, তেমনি স্থানীয় ভাষা রপ্ত করা ও সামাজিক মূলধারার সঙ্গে এই শিশুদের সঠিক রূপান্তর ঘটার তাগিদকেও নতুন করে মনে করিয়ে দিচ্ছে।
প্রবাসে থাকা বাংলাদেশি কমিউনিটির জন্যও বিষয়টি অত্যন্ত তাৎপর্যপূর্ণ। ইতালিতে বেড়ে ওঠা এই শিশু-কিশোরদের জন্য মানসম্মত পড়াশোনা, ইতালীয় ভাষায় পর্যাপ্ত দক্ষতা অর্জন এবং স্থানীয় সমাজ ও কালচারের সঙ্গে সফল মিথস্ক্রিয়াই কেবল তাদের ভবিষ্যৎ ও অবস্থানকে আরও সুদৃঢ় করতে পারে।
21/07/2026
🇮🇹 ইতালিয়ান ভাষা শিখা বা পরিক্ষা দেয়া! 🇮🇹
🎯 সহজ সমাধান একটাই RIC ACADEMY। 🎯
👉 এখনি যোগাযোগ করুন 👉
📲 WhatsApp: 3514509564 📲
21/07/2026
নতুন ইইউ অভিবাসন চুক্তি চালুর প্রথম তিন সপ্তাহে ১২ জন আশ্রয়প্রার্থীকে ফেরত নিতে অস্বীকৃতি জানিয়েছে ইতালি। চুক্তিটির মূল নিয়ম হলো, কোনো অভিবাসী ইউরোপে প্রবেশের পর প্রথম যে দেশে নিবন্ধিত হবেন, সেখানেই তার আশ্রয়ের আবেদন যাচাই করা হবে। তবে ইতালি ২০২২ সাল থেকেই পরিবার পুনর্মিলনের মতো বিশেষ ঘটনা ছাড়া অন্য কোনো উপায়ে আশ্রয়প্রার্থীদের পুনর্গ্রহণ স্থগিত রেখে এসেছে।
স্পেন ও সাইপ্রাস চুক্তির নিয়মগুলো যথাযথভাবে অনুসরণ করলেও ইতালির এমন আচরণে অসন্তোষ প্রকাশ করেছে ইউরোপীয় কমিশন। অন্যদিকে, গ্রিস একটি নতুন 'ডাবলিন ইউনিট' গঠন ও বাড়তি কর্মী নিয়োগের মাধ্যমে এই প্রক্রিয়ায় উল্লেখযোগ্য অগ্রগতি দেখিয়েছে। এই পুরো নতুন চুক্তিটি বাস্তবে কতটা কার্যকর হচ্ছে, তা নিয়ে আগামী অক্টোবরে একটি বিস্তারিত বিশ্লেষণধর্মী রিপোর্ট প্রকাশ করবে ইইউ।
আপনার ডকুমেন্ট ,আজিলো জনিত যে কোন কারণে যোগাযোগ করুন।
https://wa.me/393291478226
20/07/2026
গত ১৫ জুলাই বেনগাজির ডিটেকশন সেন্টার থেকে এক দিনে বাংলাদেশ, সুদান, সোমালিয়া, ইথিওপিয়া, পাকিস্তান ও ইয়েমেনের ৫৮২ জন অনিয়মিত অভিবাসীকে প্রত্যাবাসন করা হয়েছে। আইএমও-এর (IOM) সহযোগিতায় পরিচালিত এই কার্যক্রমে বেনিনা আন্তর্জাতিক বিমানবন্দর থেকে পৃথক ফ্লাইটে ১৮৪ জন বাংলাদেশিকে ফেরত পাঠানো হয়। এছাড়া, ৩৭৪ জন সোমালি ও ইথিওপীয় নাগরিককে স্থলপথে বারকা বিচ সেন্টারে স্থানান্তর করা হয়েছে। তবে এই প্রত্যাবাসন স্বেচ্ছায় নাকি বাধ্যতামূলক, সে বিষয়ে ডিসিআইএম (DCIM) কোনো তথ্য দেয়নি।
Clicca qui per richiedere la tua inserzione sponsorizzata.
Contatta l'azienda
Telefono
Sito Web
Indirizzo
Via A. Aleardi 81
Mestre
30172
Orario di apertura
| Lunedì | 09:30 - 13:00 |
| 16:00 - 20:00 | |
| Martedì | 09:30 - 13:00 |
| 16:00 - 20:00 | |
| Mercoledì | 09:30 - 13:00 |
| 16:00 - 20:00 | |
| Giovedì | 09:30 - 13:00 |
| 16:00 - 20:00 | |
| Venerdì | 09:30 - 13:00 |
| 16:00 - 20:00 | |
| Sabato | 09:30 - 13:00 |
| 16:00 - 20:00 |