Craft.It

Craft.It

Condividi

27/06/2026

এই ফ্রেমে যতটা এটেছে এই সবটায় আমার নিজের হাতে গড়া আমার নিজের সংসার। বাসার প্রতিটা কোনায় আনাচে কানাচে আমার হাতের ছোয়া।এর মায়া এত বেশি, আমি বাইরে থাকতেই পারি না। আমার এই বাসার বাইরে দমবন্ধ লাগে। দাওয়াত, ঘুরাঘুরি, পার্কে যাওয়া এগুলোও আমার কাছে ভীষণ ক্লান্তিকর লাগে। এগুলো অনেকের কাছে রিল্যাক্সিং। কিন্তু আমার শরীর একদমই সায় দেয় না, ভেংগে আসে, অসুস্থ, ক্লান্ত লাগে। আমি ১৮/২৪ ঘন্টা এখানে আমার বাসায় কাজ করি। বাইরে যাওয়া তেমন পরে না।রাত ছাড়া শুয়ে - বসে থাকার মানুষ আমি না। ঘরের প্রতিটা কাজ,নিজের প্রতিটা কাজে সময়ের ভীষণ মূল্য দেই।তারপরও আমি বলবো আমার আরো আরো অনেক সময়ের প্রয়োজন। আমার সময় নাই। সত্যিই নাই। এই কথাটা শুনলে অনেকেই আতকে উঠে, আমি তাদের বুঝাতে চাই না। আমার জীবনের সবচেয়ে সবচেয়ে অপছন্দের একটা শব্দ,"সারাদিন কিভাবে সময় কাটে?কি করো। মেয়েকে স্কুলে দিয়ে তো আর কাজ নাই।" আমি বাকরুদ্ধ হয়।এগুলো ভীষণ পরিচিত মানুষদের থেকে শুনি। কিন্তু এই প্রশ্নের উত্তর শোনার তাদের আগ্রহ নাই। এইজন্য আমি মানুষের এই কথাটা শোনার জন্যওও এক মিনিট সময় ফ্রি রাখি না। ওই সময়টাও আমি নিজের কাজের জন্যই রাখি, আর ভীষণ ভালো থাকি। আলহামদুলিল্লাহ। ❤️

Vuoi che la tua azienda sia il Società Di Media più quotato a Genzano di Roma?
Clicca qui per richiedere la tua inserzione sponsorizzata.

Digitare

Sito Web

Indirizzo


Genzano Di Roma