Treeveni

Treeveni

Share

01/09/2024

ভারতবর্ষের আত্মাকে জানতে হলে উপনিষদ সম্বন্ধে জানতে হবে। বেদের সিদ্ধান্তই হলো উপনিষদ। বেদের অন্তে থাকে বলে এর অন্য নাম- বেদান্ত। কিন্তু এই লেখার মূল বিষয়বস্তু উপনিষদের বিশ্লেষণ নয়, উপনিষদের সংখ্যা।

ভারতের মহান দার্শনিক আদি শঙ্করাচার্য ১১টি উপনিষদকে ‘মুখ্য উপনিষদ’ হিসেবে বেছে দিয়ে গিয়েছিলেন। সেগুলি হলো, ১. ঈশ উপনিষদ, ২. কেন উপনিষদ, ৩. কঠ উপনিষদ, ৪. প্রশ্ন উপনিষদ, ৫. মুণ্ডক উপনিষদ, ৬. মাণ্ডূক্য উপনিষদ, ৭. তৈত্তিরীয় উপনিষদ, ৮. ঐতরেয় উপনিষদ, ৯. ছান্দোগ্য উপনিষদ, ১০. বৃহদারণ্যক উপনিষদ, ১১. শ্বেতাশ্বতর উপনিষদ। বর্তমানে উপনিষদ সমগ্র বলে যেসব বই বহুল প্রচারিত তা মূলত এই ১১টি উপনিষদের সমষ্টি? অনেকে বলেন, শ্বেতাশ্বতর উপনিষদকে শঙ্করাচার্য মুখ্য উপনিষদ হিসেবে বেছে দিয়ে যাননি। তো যাই হোক, সবকটি বেদ মিলিয়ে কি এইকটিই উপনিষদ পাওয়া যায়? না। মোটেই তা নয়। বলা হয়, সর্বমোট ১০৮টি উপনিষদ রয়েছে সমগ্র বেদে। সেগুলি কী কী?

আসুন ১০৮টি উপনিষদের একটি তালিকা বানানো যাক। সবকটি উপনিষদের নাম ও কোন কোন বেদে রয়েছে সেগুলিও উল্লেখ করা হলো।

১. ঈশ = শুক্ল যজুর্বেদ, মুখ্য উপনিষদ,

২. কেন = সাম বেদ, মুখ্য উপনিষদ,

৩. কঠ = কৃষ্ণ যজুর্বেদ, মুখ্য উপনিষদ,

৪. প্রশ্ন = অথর্ব বেদ, মুখ্য উপনিষদ,

৫. মুণ্ডক = অথর্ব বেদ, মুখ্য উপনিষদ,

৬. মাণ্ডুক্য = অথর্ব বেদ, মুখ্য উপনিষদ,

৭. তৈত্তিরীয় = কৃষ্ণ যজুর্বেদ, মুখ্য উপনিষদ,

৮. ঐতরেয় = ঋগ্ বেদ, মুখ্য উপনিষদ,

৯. ছান্দোগ্য = সাম বেদ, মুখ্য উপনিষদ,

১০. বৃহদারণ্যক = শুক্ল যজুর্বেদ, মুখ্য উপনিষদ,

১১. ব্রহ্ম = কৃষ্ণ যজুর্বেদ, সন্ন্যাস উপনিষদ,

১২. কৈবল্য = কৃষ্ণ যজুর্বেদ, শৈব উপনিষদ,

১৩. জাবাল (যজুর্বেদ) = শুক্ল যজুর্বেদ, সন্ন্যাস উপনিষদ,

১৪. শ্বেতাশ্বতর = কৃষ্ণ যজুর্বেদ, সামান্য/মুখ্য উপনিষদ,

১৫. হংস = শুক্ল যজুর্বেদ, যোগ উপনিষদ,

১৬. আরন্যক = সাম বেদ, সন্ন্যাস উপনিষদ,

১৭. গর্ভ = কৃষ্ণ যজুর্বেদ, সামান্য উপনিষদ,

১৮. নারায়ণ = কৃষ্ণ যজুর্বেদ, বৈষ্ণব উপনিষদ,

১৯. পরমহংস = শুক্ল যজুর্বেদ, সন্ন্যাস উপনিষদ,

২০. অমৃত-বিন্দু = কৃষ্ণ যজুর্বেদ, যোগ উপনিষদ,

২১. অমৃত-নাদ = কৃষ্ণ যজুর্বেদ, যোগ উপনিষদ,

২২. অথর্ব-শির = অথর্ব বেদ, শৈব উপনিষদ,

২৩. অথর্ব-শিখ = অথর্ব বেদ, শৈব উপনিষদ,

২৪. মৈত্রায়ণি = সাম বেদ, সামান্য উপনিষদ,

২৫. কৌষীতাকি = ঋগ্ বেদ, সামান্য উপনিষদ,

২৬. বৃহজ্জাবাল = অথর্ব বেদ, শৈব উপনিষদ,

২৭. নৃসিংহতাপনী = অথর্ব বেদ, বৈষ্ণব উপনিষদ,

২৮. কালাগ্নিরুদ্র = কৃষ্ণ যজুর্বেদ, শৈব উপনিষদ,

২৯. মৈত্রেয়ী = সাম বেদ, সন্ন্যাস উপনিষদ,

৩০. সুবাল = শুক্ল যজুর্বেদ, সামান্য উপনিষদ,

৩১. ক্ষুরিক = কৃষ্ণ যজুর্বেদ, যোগ উপনিষদ,

৩২. মান্ত্রিক = শুক্ল যজুর্বেদ, সামান্য উপনিষদ,

৩৩. সর্ব-সার = কৃষ্ণ যজুর্বেদ, সামান্য উপনিষদ,

৩৪. নিরালম্ব = শুক্ল যজুর্বেদ, সামান্য উপনিষদ,

৩৫. শুক-রহস্য = কৃষ্ণ যজুর্বেদ, সামান্য উপনিষদ,

৩৬. বজ্র-সূচি = সাম বেদ, সামান্য উপনিষদ,

৩৭. তেজো-বিন্দু = কৃষ্ণ যজুর্বেদ, সন্ন্যাস উপনিষদ,

৩৮. নাদ-বিন্দু = ঋগ্ বেদ, যোগ উপনিষদ

৩৯. ধ্যানবিন্দু = কৃষ্ণ যজুর্বেদ, য়োগ উপনিষদ

৪০. ব্রহ্মবিদ্যা = কৃষ্ণ যজুর্বেদ, যোগ উপনিষদ

৪১. যোগতত্ত্ব = কৃষ্ণ যজুর্বেদ, যোগ উপনিষদ

৪২. আত্মবোধ = ঋগ্ বেদ, সামান্য উপনিষদ

৪৩. পরিব্রাত্ (নারদপরিব্রাজক) = অথর্ব বেদ, সংন্যাস উপনিষদ

৪৪. ত্রি-ষিখি = শুক্ল যজুর্বেদ, যোগ উপনিষদ

৪৫. সীতা = অথর্ব বেদ, শাক্ত উপনিষদ

৪৬. যোগচূড়ামণি = সাম বেদ, যোগ উপনিষদ

৪৭. নির্বাণ = ঋগ্ বেদ, সন্ন্যাস উপনিষদ

৪৮. মণ্ডলব্রাহ্মণ = শুক্ল যজুর্বেদ, যোগ উপনিষদ

৪৯. দক্ষিণামূর্তি = কৃষ্ণ যজুর্বেদ, শৈব উপনিষদ

৫০. শরভ = অথর্ব বেদ, শৈব উপনিষদ

৫১. স্কন্দ (ত্রিপাড্বিভূটি) = কৃষ্ণ যজুর্বেদ, সামান্য উপনিষদ

৫২. মহানারায়ণ = অথর্ব বেদ, বৈষ্ণব উপনিষদ

৫৩. অদ্বয়তারক = শুক্ল যজুর্বেদ, সন্ন্যাস উপনিষদ

৫৪. রামরহস্য = অথর্ব বেদ, বৈষ্ণব উপনিষদ

৫৫. রামতাপণি = অথর্ব বেদ, বৈষ্ণব উপনিষদ

৫৬. বাসুদেব = সাম বেদ, বৈষ্ণব উপনিষদ

৫৭. মুদ্গল = ঋগ্ বেদ, সামান্য উপনিষদ

৫৮. শাণ্ডিল্য = অথর্ব বেদ, যোগ উপনিষদ

৫৯. পৈংগল = শুক্ল যজুর্বেদ, সামান্য উপনিষদ্

৬০. ভিক্ষুক = শুক্ল যজুর্বেদ, সংন্যাস উপনিষদ

৬১. মহৎ = সাম বেদ, সামান্য উপনিষদ

৬২. শারীরক = কৃষ্ণ যজুর্বেদ, সামান্য উপনিষদ

৬৩. যোগশিখা = কৃষ্ণ যজুর্বেদ, যোগ উপনিষদ

৬৪. তুরীয়াতীত = শুক্ল যজুর্বেদ, সন্ন্যাস উপনিষদ

৬৫. সন্ন্যাস = সাম বেদ, সন্ন্যাস উপনিষদ

৬৬. পরমহংস-পরিব্রাজক = অথর্ব বেদ, সংন্যাস উপনিষদ

৬৭. অক্ষমালিক = ঋগ্ বেদ, শৈব উপনিষদ

৬৮. অব্যক্ত = সাম বেদ, বৈষ্ণব উপনিষদ

৬৯. একাক্ষর = কৃষ্ণ যজুর্বেদ, সামান্য উপনিষদ

৭০. অন্নপূর্ণ = অথর্ব বেদ, শাক্ত উপনিষদ

৭১. সূর্য = অথর্ব বেদ, সামান্য উপনিষদ

৭২. অক্ষি = কৃষ্ণ যজুর্বেদ, সামান্য উপনিষদ

৭৩. অধ্যাত্মা = শুক্ল যজুর্বেদ, সামান্য উপনিষদ

৭৪. কুণ্ডিক = সাম বেদ, সন্ন্যাস উপনিষদ

৭৫. সাবিত্রী = সাম বেদ, সামান্য উপনিষদ

৭৬ আত্মা = অথর্ব বেদ, সামান্য উপনিষদ,

৭৭. পাশুপত = অথর্ব বেদ, যোগ উপনিষদ,

৭৮. পরব্রহ্ম = অথর্ব বেদ, সন্ন্যাস উপনিষদ,

৭৯. অবধূত = কৃষ্ণ যজুর্বেদ, সন্ন্যাস উপনিষদ,

৮০. ত্রিপুরাতপনি = অথর্ব বেদ, শাক্ত উপনিষদ,

৮১. দেবী = অথর্ব বেদ, শাক্ত উপনিষদ,

৮২. ত্রিপুর = ঋগ্ বেদ, শাক্ত উপনিষদ,

৮৩. কঠরুদ্র = কৃষ্ণ যজুর্বেদ, সন্ন্যাস উপনিষদ,

৮৪. ভাবন = অথর্ব বেদ, শাক্ত উপনিষদ,

৮৫. রুদ্র-হৃদয় = কৃষ্ণ যজুর্বেদ, শৈব উপনিষদ,

৮৬. যোগ-কুণ্ডলিনী = কৃষ্ণ যজুর্বেদ, যোগ উপনিষদ,

৮৭. ভস্ম = অথর্ব বেদ, শৈব উপনিষদ,

৮৮. রুদ্রাক্ষ = সাম বেদ, শৈব উপনিষদ,

৮৯. গণপতি = অথর্ব বেদ, শৈব উপনিষদ,

৯০. দর্শন = সাম বেদ, যোগ উপনিষদ,

৯১. তারসার = শুক্ল যজুর্বেদ, বৈষ্ণব উপনিষদ,

৯২. মহাবাক্য = অথর্ব বেদ, যোগ উপনিষদ,

৯৩. পঞ্চ-ব্রহ্ম = কৃষ্ণ যজুর্বেদ, শৈব উপনিষদ,

৯৪. প্রাণাগ্নি-হোত্র = কৃষ্ণ যজুর্বেদ, সামান্য উপনিষদ,

৯৫. গোপাল-তাপণি = অথর্ব বেদ, বৈষ্ণব উপনিষদ,

৯৬. কৃষ্ণ = অথর্ব বেদ, বৈষ্ণব উপনিষদ,

৯৭. যাজ্ঞবল্ক্য = শুক্ল যজুর্বেদ, সন্ন্যাস উপনিষদ,

৯৮. বরাহ = কৃষ্ণ যজুর্বেদ, সংন্যাস উপনিষদ,

৯৯. শাত্যায়নী = শুক্ল যজুর্বেদ, সন্ন্যাস উপনিষদ,

১০০. হয়গ্রীব = অথর্ব বেদ, বৈষ্ণব উপনিষদ,

১০১. দত্তাত্রেয় = অথর্ব বেদ, বৈষ্ণব উপনিষদ,

১০২. গারুড = অথর্ব বেদ, বৈষ্ণব উপনিষদ,

১০৩. কলি-সন্তরণ = কৃষ্ণ যজুর্বেদ, বৈষ্ণব উপনিষদ,

১০৪. জাবাল (সামবেদ) = সাম বেদ, শৈব উপনিষদ,

১০৫. সৌভাগ্য = ঋগ্ বেদ, শাক্ত উপনিষদ,

১০৬. সরস্বতী-রহস্য = কৃষ্ণ যজুর্বেদ, শাক্ত উপনিষদ,

১০৭. বহ্বৃচ = ঋগ্ বেদ, শাক্ত উপনিষদ,

১০৮. মুক্তিক = শুক্ল যজুর্বেদ, সামান্য উপনিষদ।

লেখক- দেবব্রত কর বিশ্বাস

(আমাদের কাজ যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে এই পেজটি লাইক এবং ফলো করবেন।)

07/08/2024

ক'জন বাঙালি মনে রেখেছেন, আজ বাইশে শ্রাবণ?

Want your business to be the top-listed Media Company in KOLKATA?
Click here to claim your Sponsored Listing.

Category

Culinary Team

Attire

Telephone

Website

Address


Kolkata