Utpal Dey
11/05/2026
ত্রিপুরা সুন্দরী মায়ের জয়জয়কার আজ সব জায়গাতেই। ❤️🙏
ডেকার্স ল্যান্ডে “জয় মা তারা” খ্যাত অরুণদার দোকানে বসে খিচুড়ি আর নবরত্ন খাচ্ছিলাম। খেতে খেতেই হঠাৎ পিছন থেকে একজন এসে জিজ্ঞেস করলেন, “দাদা, খিচুড়ি কেমন হলো?” ঘুরে দেখি তিনি স্বয়ং অরুণদা। আমি বললাম, “খুব ভালো হয়েছে, আমরা ত্রিপুরা থেকে এসেছি।”
ত্রিপুরার নাম শুনেই তিনি সঙ্গে সঙ্গে দু’হাত তুলে বলতে লাগলেন — “জয় মা ত্রিপুরা সুন্দরী!” মুহূর্তটা সত্যিই ভীষণ ভালো লেগেছিল। মনে হলো, আমাদের মা শুধু ত্রিপুরাতেই নন, মানুষের হৃদয়েও একইভাবে বিরাজ করছেন। সকলে তাঁর মহিমা জানেন, শ্রদ্ধা করেন।
আমি অরুণদাকে জিজ্ঞেস করলাম, “কখনো মাতাবাড়িতে গিয়েছেন?” তিনি বললেন, ত্রিপুরায় বিশালগড়ে গিয়েছিলেন, কিন্তু বাবার মৃত্যুর এক বছর পূর্ণ না হওয়ায় মাতাবাড়িতে যেতে পারেননি। কথার মাঝেই বুঝলাম, মায়ের দর্শনে আসার তাঁর প্রবল ইচ্ছে রয়েছে। মায়ের কথা শুনলেন, ত্রিপুরার খোঁজখবরও নিলেন খুব আন্তরিকভাবে।
খিচুড়ির স্বাদ যেমন অসাধারণ ছিল, তেমনই মানুষের এই ভালোবাসা আর মায়ের প্রতি ভক্তি মনটা ভরে দিল। বিদায়ের আগে অরুণদাকে মাতাবাড়িতে আসার আমন্ত্রণ জানিয়ে এলাম।
সত্যিই, যেখানে যাই আর বলি “ত্রিপুরা থেকে এসেছি”, সেখানেই সবাই একসাথে বলে ওঠেন — “জয় মা ত্রিপুরা সুন্দরী।” ❤️🙏
25/10/2025
ঐতিহ্য, বিশ্বাস আর আনন্দ— সব মিলেছে এক সুরে। মাতাবাড়ির দেওয়ালি মেলায় ❤️
10/10/2025
হ্যাপিনেস থেরাপি... ❤️
Click here to claim your Sponsored Listing.
Category
Contact the public figure
Telephone
Website
Address
Udaipur