Homoeo Prachar

Homoeo Prachar

Share

01/12/2023

# ভালোবাসা #
নানক ভট্টাচার্য
খুব সুন্দর,
সহজ কথায় সহজেই তুমি
বলেছো
যদিও যায়না সহজে সহজ
বলা,
তুমি তাও কত সহজেই তাই
বলেছো।
শিখবো এবার এমন করেই
হাঁটা
ভালোবাসা আর ভালোলাগা
দুটোই
শুদ্ধ প্রেম,গুলিয়ে গেলেই আহা!
অভিমান
ঢুকে পড়ে ,কিছু না পারুক,ওস্তাদ,
ব্যবধান রচি বারে।
আমি,সে পথে হাঁটি নি কখনো সেই
রাজপথে , সখে!
অহেতুক ভালোবেসে পেয়েছি
হৃদয়,
অপরূপ সুন্দর, জীবন-আনন্দ
ভালোলাগা
নিয়ে ঝক্ ঝকে রোদ্দুর। এসো
বসো পাশে
আলাপ খেজুরি খানিক হৃদয়ে
হৃদয়ে,হোক
আধো পরিচয় ফুটন্ত এক ভোর।।
2nd December, '23
ChinuTowerSiliguri.

22/08/2023

# # জীবন যাবে বয়ে # #
* নানক ভট্টাচার্য *
লোক চিনতে জনম গেলো
চিনতে কারো পারলাম না
স্ত্রীকে কি তার স্বামী কভু
চিনে নিতে পারলে না?
এমনি করে চলছে জগৎ
সব কিছুতেই ধান্ধা যে
ধান্ধা ছাড়া কোনো কিছুই
গলবে না মন এমনিতে
প্রেম পিরিতের দিন গিয়েছে
এখন শুধুই টাকার মার,
যদি পার ছাড়তে টাকা
সবই হবে চমৎকার।
এই কায়দায় কাট-মানিতে
যুক্ত যত ধুরন্ধর ,ধনী
গরীব ভদ্দর লোকের
ফারাক হলো ছু মন্তর,
কাজ হবেনা কিচ্ছুতে গাঁজার
কালকে ধরিয়ে হাতে
কাজ তুলেনে ফন্দিতে
কাটলে নেশা চোখ খুলে
যেই দেখবে আবার জগৎকে
কোনো নেশাই ধরবে না আর
ঐ কাট-মানি আন সব আগে
এটাই মোদের শিক্ষা গুরুর
চার আনা কাট তোর কাজে
দস্তুরি ঐ বারো আনা পাঠিয়ে
দিবি মাঝ রাতে,ওরা সবাই
থাকবে হাজির তুলবে টাকা
তোর থেকে গাড়ী করে পৌঁছে
দেবে রাতা রাতি মোর হাতে
কারু সাধ্যি নেইতো দেশে
ঢুকবে এসে মোর ঝাড়ে পুলিশ
আছে রাউন্ড দি ক্লক
মটকে দেবে ঘাড়টারে,আমি
আছি ছোটকা আছে,আছে
আমার নয় বিছে, ঝাঁপিয়ে
পড়ে বহ্নী জ্বালায় ঘিরবে
তোরে তিন পাকে, কোনো,
চিন্তা নেই হরিনাম নিয়েই
যাবো চলে ভবলীলা সাঙ্গ হয়ে গেলে।।

Want your practice to be the top-listed Clinic in Siligun?
Click here to claim your Sponsored Listing.

Category

Telephone

Website

Address


Chinu Tower. Flat : B 401. Deshbandhupara
Siligun
734004