SPOKEN ENGLISH ACADEMY
যে টিম প্র্যাকটিসের মধ্যে থাকে, তারাই মাঠে নেমে কিছু ভালো করতে পারে।
যারা প্র্যাকটিসের মধ্যে থাকেনা, তাদের মাঠে নেমে অনেক সংঘর্ষ করতে হয় এবং তখন তারা প্র্যাকটিসের মধ্যে থাকার গুরুত্বটা বুঝতে পারে।
যারা মাঠে নেমে বুঝতে পারার পর প্র্যাকটিস আরম্ভ করে তাদের সফল হতে অনেক দেরি হয়ে যায়।
বয়সের একটা বড় গুরুত্ব আছে। প্রায় 17 বছরে মাধ্যমিক এবং 21 বছরে গ্র্যাজুয়েশন! দীর্ঘদিনের পড়াশোনার পর, আবার দীর্ঘদিনের যুদ্ধ, যুদ্ধের প্রস্তুতি, প্র্যাকটিস, নতুন ধরনের লেখাপড়া, তখন, মাথাটা যেন হ্যাং হয়ে যায়! হাতে সময় অনেক কম এবং টেনশন অনেক অনেক বেশি!
তখন অনুশোচনা হয়, যদি.... উচ্চমাধ্যমিকের পর থেকেই সময় বের করে, অল্প অল্প প্র্যাকটিস করতে থাকতাম তাহলে আজ এসব এত কঠিন বলে মনে হতনা। এখন, বাড়ির লোকের টেনশন, বন্ধুবান্ধবদের সফল হয়ে যাওয়ার অথবা সেটেল হয়ে যাওয়ার জ্বালা ও টেনশন, টাকা পয়সার টানাটানির টেনশন!
যেমন বিন্দু বিন্দুতে কলশ ভরে, তেমনি দীর্ঘদিনের অল্প অল্প প্র্যাকটিস করেই সফলতা পাওয়া যায়।
সময় এলে আরম্ভ করবো, একথা ভাবতে ভাবতেই সময় চলে যায়।
এটা সেই সকল শিক্ষার্থীদের জন্য একটি গুরুত্বপূর্ণ মেসেজ যারা নতুন কলেজ জীবনের ব্যস্ততায় ইংরেজি ভাষার প্র্যাকটিস কে কম গুরুত্ব দেয়।
সেই সকল শিক্ষার্থীদের কাছে এই বিষয়ে একটু ভাবনার চিন্তা করার অনুরোধ রইলো।
যারা, এখন সময়ের অভাব রয়েছে ভাবছো, তারা পরেও আরো সময়ের অভাব অনুভব করবে, এটাই বাস্তব ও সত্যি।
তাই বলছি, ভেবে দেখো।
Locked Profile থেকে অপরিচিত কারো Friend Request accept করতে পারবোনা। ক্ষমা চাইলাম।
Click here to claim your Sponsored Listing.
Category
Contact the school
Telephone
Address
Jhautala, Brahmanpara, Lane Beside/Prafulla Medical Hall
Shyamnagar
743127
Opening Hours
| Monday | 8am - 10pm |
| Tuesday | 8am - 10pm |
| Thursday | 8am - 10pm |
| Friday | 8am - 10pm |
| Saturday | 8am - 10pm |
| Sunday | 8am - 10pm |