DURBA

DURBA

Share

16/06/2026

১৭ জুন।

দুর্বার গতি নাম আমার,
নাছোড়বান্দা পদবী।

কৃতজ্ঞতা সময়ের প্রতি। 🙏❤️

11/06/2026

𝗙𝗼𝗼𝘁𝗯𝗮𝗹𝗹 𝗝𝗵𝗼𝗿 𝗘𝗹𝗼 | 𝗧𝗵𝗲 𝘂𝗻-𝗢𝗙𝗙𝗜𝗖𝗜𝗔𝗟 𝗕𝗘𝗡𝗚𝗔𝗟𝗜 𝗔𝗡𝗧𝗛𝗘𝗠 𝗼𝗳 𝗙𝗜𝗙𝗔 𝗪𝗼𝗿𝗹𝗱 𝗖𝘂𝗽 𝟮𝟬𝟮𝟲 | 𝗖𝗼𝗿𝗲'𝗨𝗦'
Presenting our new original release!!!!

We first dropped this track on our debut album back in December 2025, and now we are back with the music video.
👉 𝗦𝘁𝗿𝗲𝗮𝗺 𝘁𝗵𝗲 𝗳𝘂𝗹𝗹 𝘀𝗼𝗻𝗴 𝘁𝗿𝗮𝗰𝗸 & 𝗮𝗹𝗯𝘂𝗺 𝗵𝗲𝗿𝗲:
https://open.spotify.com/album/3KY6U6AUAy7MXVCyanCS5Q?si=z-1aahTsTu-BlXdwfl-_ig

For us Bengalis, football isn't just a sport—it’s an emotion passed down through generations. From muddy Kolkata grounds to crazy para rivalries, this song brings that pure madness to life!

𝗜𝗡 𝗧𝗛𝗘 𝗠𝗘𝗠𝗢𝗥𝗬 𝗢𝗙...
We proudly dedicate this video to Late Sri Murari Sur, the legendary football coach from Shyamnagar, West Bengal. His relentless dedication shaped generations of footballers and left an indelible mark on our football heritage.

𝗦𝗣𝗘𝗖𝗜𝗔𝗟 𝗧𝗛𝗔𝗡𝗞𝗦 𝗧𝗢 𝗦𝗮𝗻𝗴𝗵𝗮𝘁𝗶 𝗙𝗼𝗼𝘁𝗯𝗮𝗹𝗹 𝗔𝗰𝗮𝗱𝗲𝗺𝘆 (𝗦𝗵𝘆𝗮𝗺𝗻𝗮𝗴𝗮𝗿)
SPECIAL APPEARANCES —
Dhrubajyoti Chowdhury (Ghontu Sir)
Ambar Pal

TEAM Core'US'
⚽️𝗟𝘆𝗿𝗶𝗰𝘀 𝗮𝗻𝗱 𝗖𝗼𝗺𝗽𝗼𝘀𝗶𝘁𝗶𝗼𝗻 : Anirban Chakraborty, Saptarshi Bhattacharya, Alimpa Saha, Suparna Das
⚽️𝗠𝘂𝘀𝗶𝗰 𝗔𝗿𝗿𝗮𝗻𝗴𝗲𝗺𝗲𝗻𝘁 : Pratyay Biswas, Durbadal Biswas
⚽️𝗥𝗲𝗰𝗼𝗿𝗱𝗶𝗻𝗴, 𝗠𝗶𝘅𝗶𝗻𝗴 & 𝗠𝗮𝘀𝘁𝗲𝗿𝗶𝗻𝗴 : Durbadal Biswas
⚽️𝗩𝗼𝗶𝗰𝗲𝘀 𝗮𝗻𝗱 𝗔𝗽𝗽𝗲𝗮𝗿𝗮𝗻𝗰𝗲𝘀 :
Anirban Chakraborty
Arkodeep Pal
Soumyadeep Bose
Saptarshi Bhattacharya
Pritam Pal
Sibashis Bera
Dibyendu Bose
Ujan De
Anushka Chakraborty
Sathi Deb
Alimpa Saha
Sneheta Adak
Pratyay Biswas
Palash Saha
Saheb Ghosh (Commentary Voice)
Durbadal Biswas

⚽️𝗩𝗶𝗱𝗲𝗼 𝗧𝗲𝗮𝗺 𝗖𝗿𝗲𝗱𝗶𝘁𝘀 :
◾️Screenplay — Arkodeep Pal
◾️Camera — Pritam Pal, Arkodeep Pal
◾️Editing — Arkodeep Pal, Durbadal Biswas
◾️Support — Dibyendu Bose

Which Team Are You Supporting????? Comment Below!!!

07/06/2026

এবার তবে বিচার হবে!!!
এবার তবে বিচার হবে!!!

আপনাদের কি মতামত????
কমেন্ট বক্সে জানান!!

ফাইনাল ভিডিও আসার আগে একবার রিহার্সালে Core'US' !!!

28/05/2026

দুটো Theme Song - এর কাজ শেষ করে , Core'US' আড্ডার মেজাজে!
রেকর্ডিং, রিহার্সাল , চলছে , চলবে !

আসছে -
১. পরিবেশ বন্ধুর গান
২. অভয়ার গান ও ভিডিও

27/05/2026

রাজনীতি, রঙনীতি - এসবের ঊর্ধ্বে আমরা কি মানুষ নই?

আমরা এখনও আশায় আছি, আমরা এখনও বিচারের দাবীতে সোচ্চার!
আমরা এখনও ভেবে চলেছি, সেই দিন আসবেই, যখন সুবিচার হবে !
আসুন আমরা মানুষ হই, মানুষ থাকি !
সবার আগে মানবতা, আর কিছু নেই, আর কিচ্ছু নেই !

অপরাধ ও অপরাধীর কোনও রঙ, রাজনীতির আড়াল হতে পারে না ! তাঁর একটাই পরিচয়, সে অন্যায় , সে অপরাধী!

এই গান শ্রী অমিত গোস্বামী (Amit Goswami )লিখেছেন তাঁর প্রতিবাদী কলমে! এই গানে সুর ও কণ্ঠ দান করে আমার (DURBA) অবদান রেখেছি সামান্যই! এই গানের চলচ্চিত্র রূপদান করবে Core'US' ! তার আগে শুধু গানটুকু সবার মননে স্থান করে নিক, বিচারের দাবীতে সোচ্চার হয়ে !

আসুন একসাথে গাই!
" এবার তবে , বিচার হবে "
এই গান , মানুষের গান, বিচারের গান, মানবতার সোচ্চার স্লোগান !

20/05/2026

Tumse Mohabbat Ho Gayee Hai. . .

Kichu gaan hridoy ujaar kore diye gaile tobei prokash paay !

Photos from DURBA's post 20/05/2026

আবেগ ছাড়া সংস্কৃতি? হয়নি, হবেও না !
ত্যাগ ছাড়া ইতিহাস? হয়নি হবেও না !
হাড় ভাঙ্গা খাটুনি ছাড়া সাফল্য? আসেনি, আসবেও না !
মানুষ ছাড়া উৎসব? ভাবা যায়নি, যাবেও না !
চোখে জল ছাড়া স্মরণিকা? হয়নি, হবেও না !

গতকাল , একাদশ শহীদের রোমাঞ্চকর উপস্থিতি ছিল আমাদের রন্ধ্রে রন্ধ্রে!
শোক নয়, যেন সংকল্প ছিল শক্ত মুঠোতে ধরে রাখা! আবেগ ধুয়ে দিয়েছিল মনের কালিমা ! ব্যক্তি স্বার্থের ছোট্ট গণ্ডি পেরিয়ে আমরা মহৎপ্রাণ হতে শিখছিলাম সকলে!

মঞ্চে, দর্শকাশনে আবেগ, দরদ ও পারিবারিক মেলবন্ধন!
সবাই সবার যেন আপন সবকিছু!

বাংলা ভাষা - বাংলা গান - বাংলার কবিতা - বাংলার নৃত্যকলা - শুধুই তো বাংলার নয়! বিশ্বের! মহা বিশ্বের! মহাবিস্ময়ের, অনন্ত মহাকালের! আদি নেই, অন্ত নেই, শুধুই পথচলা, বয়ে চলা, উড়ে চলা আর মিশে যাওয়া!

ব্যক্তি আমি কেউ না, কিছু না , আবার অনেক কিছুই!
সমষ্টিগত আমরা - ইতিহাসস্রষ্টা এবং নিত্যসত্য!

কাল পূন্যাত্মাদের মহামিলন ছিল!
গানে কবিতায় নাটকে নাচে বেঁচে নেওয়া ছিল!
নিজেকে ছাপিয়ে, উজাড় করে , নিংড়ে দিয়ে পরিবেশন করার দিন ছিল!
নিজেকে শূন্য করে ভরে নেওয়ার রসদ ছিল!
কাল এক অধ্যয় ছিল, আজ আরও এক পর্বের সূচনা করার ঘোষণা ছিল!

আমি কাল, মানুষ দেখেছি, পরিবার দেখেছি, শিল্পীর মাঝে আবেগী শিল্পকে দেখেছি! আমি বিনয় দেখেছি, অনুশাসন দেখেছি, কৃতজ্ঞতা দেখেছি, সহমর্মিতা দেখেছি! আমি প্রাণের হাসি দেখেছি, আমি বুক ভাঙ্গা কান্না দেখেছি, আমি জটিল কে সহজ হয়ে যেতে দেখেছি!

আমি মঞ্চের বন্ধুদের দেখেছি, যন্ত্র সঙ্গীতের সুরে ছন্দে তাঁদের ছোঁয়া পেয়েছি! শব্দযন্ত্রীদের আন্তরিকতা দেখেছি! আমি স্নেহ দেখেছি, মাতৃরূপে, পিতৃরূপে, আশীর্বাদস্বরূপ!

আমি কাল সম্ভাবনাকে সামনে এগিয়ে দিতে দেখেছি! আমি কাল অহংবোধকে হেরে যেতে দেখেছি! আমি কাল দূরত্বকে পালাতে দেখেছি, আমি কাল নিছক আমিত্বকে মুছে দিতে দেখেছি!

আমি কাল, " আমরা " হয়ে বাঁচতে দেখেছি সময়কে , মুহূর্তকে, সকলকেই!

আমার Core'US' কাল নিজেকে ছাপিয়েছে, ছাপিয়ে মানুষের বুকে ঠাঁই পেয়েছে, ঠাঁই পেয়ে পরিবারে ,রক্তে আপন হয়েছে! আমি মঞ্চে একটুকরো নক্ষত্র মন্ডল দেখতে পেলাম যেন!

কাল আমার মুখবই আলাপচারিতা Mukhboi Alapcharita , আরও বেশী করে আমায় জড়িয়ে নিয়েছে, আমি আরও বেশি বেশি করে মিশে গেছি, অন্তহীন এই মেশা!

আশুদাদা, তাঁর মহামানবিক, আন্তরিক সৌন্দর্য্য-এ সুন্দরতম হয়েছেন! তিনি হাজার প্রতিরূপে বিরাজিত হয়ে যাচ্ছেন আমাদের মধ্যে ! এখানে প্রত্যেকের মধ্যে একটুকরো আশুঠাকুর দেখতে পাওয়া যাচ্ছে !

আমার নমিতা দিদি, আরও বেশি করে আমার দিদি হয়ে যাচ্ছে! বললাম না, এর কোনো শেষ নেই !

আর আমি?
আমি মানুষ হতে শিখছি!
কিছুই যে আমার , " আসলে আমার নয় " , জানছি, শিখছি!
আমি যা পেয়েছি, সেটাই উজাড় করে দিয়ে যেতে শিখছি!
শূন্যতায় পূর্ণতার আনন্দ চিনে নিতে শিখছি!
মুহূর্তে হাজার জীবনযাপন করতে শিখছি!
মহাকাল ও সময়ের আয়নায় নিজেকে সুন্দর হতে দেখছি!
নিংড়ে, উজাড় করে দিয়ে নিঃস্ব হয়ে ঘরে ফেরার মধ্যে -
অমর এক মহারাজকীয়তা আছে, অনুভব করছি !

Want your public figure to be the top-listed Public Figure in Shyamnagar?
Click here to claim your Sponsored Listing.

Category

Telephone

Address


76/3, Nagbagan Road
Shyamnagar
743127