Yooger Pratic

Yooger Pratic

Share

Photos from Yooger Pratic's post 20/04/2024

কল্যাণী AIIMS হসপিটাল এর উদ্যোগে যুগের প্রতীক এর সহযোগিতায় 19 April 2024 এক মেডিকেল ক্যাম্প ( ভিটামিন ডি ও ক্যালসিয়াম সংক্রান্ত ICMR প্রজেক্ট) এর আয়োজন করা হয়েছিল যেখানে ক্লাবের সকল ফুটবল প্রশিক্ষণরত ছাত্রদের ভিটামিন ও ক্যালসিয়াম পরীক্ষা করা হয় ও তাদের স্বাস্থ্য উন্নতির বিষয়েও আলোচনা করা হয় (প্রোজেক্ট টি চলবে আগামী ২বছর), পাশাপাশি ক্লাবের সদস্যসহ খেলোয়াড়দের অভিভাবক গণের ও বোন্-ডেনসিটি পরীক্ষা করা হয়।ধন্যবাদ জানাই কল্যানী এইমস হসপিটাল কে যারা খেলোয়াড় দের নিয়ে এত টা ভেবেছেন এবং ভবিষ্যতেও তাদের পাশে থাকার আশ্বাস দিয়েছেন।

Photos from Yooger Pratic's post 05/03/2024

Annual Athletic Meet 2024/3/3

Photos from Yooger Pratic's post 05/03/2024

প্রতীকের বার্ষিক অ্যাথলেটিক মিট (৩রা মার্চ ২০২৪)এ ষাটোর্ধ্ব সদস্যদের নিয়ে আয়োজিত 60 মিটার ওয়াকিং রেস এর মুহূর্ত , অমর হয়ে থাক এই পোস্ট এর মাধ্যমে

22/11/2023

মঙ্গলবার শ্যামনগরের যুগের প্রতীক মাঠে অনুষ্ঠিত হয়ে গেল NCC Under 19 Women's T-20 tournament এর ফাইনাল ম্যাচ। এনসিসি ও ক্রিকেট দর্পণের যৌথ উদ্যোগে আয়োজিত হল এই টুর্নামেন্ট। উপস্থিত এনসিসি প্রেসিডেন্ট পবন ভালোটিয়া, ক্রিকেট দর্পণের প্রতিষ্ঠাতা জয়দেব ভট্টাচার্য সহ যুগের প্রতীক ক্লাবের সদস্যরা। এদিন যুগের প্রতীক ক্লাবকে হারিয়ে এই টুর্নামেন্ট চ্যাম্পিয়ন হল রায় চৌধুরী স্পোর্টিং ক্লাব। এদিন প্রথমে ব্যাট করে রায়চৌধুরী ক্লাব তোলে ৪ উইকেটে 160 রান। জবাবে ব্যাট করতে নেমে যুগের প্রতীক ক্লাবের মেয়েরা তোলে ৫ উইকেটে মাত্র ১৩৫ রান। ‌

এদিন চ্যাম্পিয়ন ও রানার্স দলের হাতে পুরস্কার তুলে দেন এনসিসি সভাপতি পবন ভালোটিয়া সহ অন্যান্য অতিথিরা। তবে এদিন বিশেষ কারণবশত উপস্থিত থাকতে পারেন নি আইপিএল গভর্নিং কাউন্সিল মেম্বার অভিষেক ডালমিয়া। এত সুন্দর ভাবে টুর্নামেন্ট আয়োজন করতে পারায় এদিন এনসিসির ও অভিষেক ডালমিয়ার ভূমিকার ভূয়সী প্রশংসা করেন ‌ ক্রিকেট দর্পণের প্রতিষ্ঠাতা জয়দেব ভট্টাচার্য। পাশাপাশি এদিন এনসিসি ও ক্রিকেট দর্পণের যৌথ উদ্যোগে আয়োজিত পরবর্তী ছেলেদের টুর্নামেন্ট অনুর্ধ্ব ১৯ ওয়ানডেতে অংশগ্রহণকারী বিভিন্ন দলের অধিনায়কদের সঙ্গে পরিচয় করানো হয়। আগামী ২৫ তারিখ থেকে হাওড়ার জগাছায় শুরু হবে ছেলেদের অনুর্ধ্ব ১৯ ওয়ানডে টুর্নামেন্ট। সব মিলে এদিন সারম্বরে অনুষ্ঠিত হল মহিলাদের টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ। ‌
চ্যাম্পিয়ান - রায় চৌধুরী স্পোর্টিং ক্লাব (বাড়ুইপুর)
রানার্স - যুগের প্রতীক (শ্যামনগর)
ফেয়ার প্লে অ্যাওয়ার্ড - জগাছা থানা জোনাল এস এ

ম্যান অফ দি ম্যাচ- সিঞ্জিনী চক্রবর্তী (যুগের প্রতীক)
সেরা ব্যাটার - দিশা গুপ্তা (আরসিএসসি)
সেরা বোলার - রীতু গায়েন (আরসিএসসি)
সেরা উইকেট কিপার - রোজি খাতুন (জগাছা থানা জোনাল এস এ)
সেরা ফিল্ডার - জাগৃতি রুদ্র (যুগের প্রতীক)
টুর্ণামেন্ট এর সেরা- প্রেয়সী পান্ডে(যুগের প্রতীক)

Want your business to be the top-listed Gym/sports Facility in Shyamnagar?
Click here to claim your Sponsored Listing.

Category

Website

Address


12, Abinash Chandra Sarkar Road
Shyamnagar