Special Science Classes

Special Science Classes

Share

Photos from Special Science Classes's post 26/04/2026

Physics | পদার্থবিদ্যা | Semester 3 | Electrostatics | স্থির তড়িৎ বিদ্যা | 🥰🥰
#স্থির_তড়িৎবিদ্যা
Special Science Classes

26/04/2026

✨🌿🌈 ©️ Special Science Classes 🌈🌿✨
📘 পদার্থবিদ্যা (Physics)
🎓 HS 2nd Semester | WBCHSE
🔬 সরল দোলগতি (SHM)
━━━━━━━━━━━━━━━━━━━
🌟 গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর (Important Q&A) 🌟

💎 1. সরল দোলগতি (SHM) কাকে বলে?
উ: রৈখিক পর্যাবৃত্ত গতি সম্পন্ন কোনো বস্তুকণার বল ও ত্বরণ যদি সাম্যবস্থান থেকে কণাটির সরণের সমানুপাতিক এবং সর্বদাই সাম্য অবস্থানের অভিমুখী হয়, তবে তাকে সরল দোলগতি বলে।

💎 2. SHM-এ প্রত্যানয়ক বল F = -kx হলে k-এর পরিচয় ও মান কী?
উ: k হলো বলধ্রুবক।
k = mω²

💎 3. SHM-এ বল ও ত্বরণের রাশিমালা কী?
উ: F = -mω²x
a = -ω²x

💎 4. SHM-এ সর্বোচ্চ বল ও ত্বরণ কোথায় হয়?
উ: প্রান্ত অবস্থানে (x = ±A)

💎 5. SHM-এ সর্বোচ্চ বল ও ত্বরণের মান কত?
উ: |F| = mω²A
|a| = ω²A

💎 6. SHM-এ বল ও ত্বরণ শূন্য হয় কোথায়?
উ: সাম্য অবস্থানে (x = 0)

💎 7. SHM-এ বেগের রাশিমালা কী?
উ: v = ±ω√(A² − x²)

💎 8. SHM-এ সর্বোচ্চ বেগ কোথায় ও কত?
উ: সাম্য অবস্থানে
|v| = ωA

💎 9. SHM-এ পর্যায়কাল (T) কত?
উ: T = 2π/ω

💎 10. x = 4 sin 4πt হলে SHM-এ T কত?
উ: T = 1/2 s

💎 11. SHM-এ বেগ ও সরণের দশাপার্থক্য কত?
উ: π/2

💎 12. SHM-এ ত্বরণ ও সরণের দশাপার্থক্য কত?
উ: π

💎 13. SHM-এ সর্বোচ্চ গতিশক্তি কোথায় ও কত?
উ: সাম্য অবস্থানে
KE = (1/2) mω²A² = (1/2) kA²

💎 14. SHM-এ গতিশক্তি শূন্য কোথায়?
উ: প্রান্ত অবস্থানে

💎 15. SHM-এ স্থিতিশক্তির রাশিমালা কী?
উ: U = (1/2) kx²

💎 16. SHM-এ স্থিতিশক্তির সর্বোচ্চ মান কোথায় এবং কত?
উ: প্রান্ত অবস্থানে
U = (1/2) kA²

💎 17. SHM-এ মোট যান্ত্রিক শক্তি কত?
উ: ধ্রুবক
= (1/2) kA²

💎 18. SHM-এ সরল দোলকের পর্যায়কালের সূত্র কী?
উ: T = 2π √(L/g)

💎 19. L দৈর্ঘ্যের সরল দোলকের পর্যায়কাল T হলে 2T এর জন্য দৈর্ঘ্য কত?
উ: 4L

💎 20. সরল দোলকের ব্যবহার কী?
উ: i) g নির্ণয়
ii) উচ্চতা নির্ণয়

💎 21. SHM-এ x = Asinωt এবং x = Bsinωt হলে দশাপার্থক্য কত?
উ: 0
💎 22. ভূপৃষ্ঠে সেকেন্ড দোলকের দৈর্ঘ্য কত?
উ: 1 মিটার

💎 23. T = 2s হলে কম্পাঙ্ক কত?
উ: f = 1/2 Hz

💎 24. SHM-এ x = 2sin(10πt + π/6) এর প্রারম্ভিক দশা কত?
উ: π/6

💎 25. বিস্তার (Amplitude) কাকে বলে?
উ: সাম্যবস্থান থেকে সর্বাধিক সরণকে বিস্তার বলে।

💎 26. পৃথিবীর কেন্দ্রগামী সুরঙ্গে কোনো বস্তুর গতি কী ধরনের?
উ: সরল দোলগতি (SHM)

💎 27. সরল দোলকের মোট যান্ত্রিক শক্তির রাশিমালা কী?
উ: E = mgA² / 2L

💎 28. SHM-এ বিস্তার দ্বিগুণ হলে শক্তি কত গুণ?
উ: চার গুণ
💎 29. SHM-এ আদর্শ দোলকের কৌণিক বিস্তার কত হওয়া উচিত?
উ: 4° এর কম

💎 30. SHM-এ সুতার টান সর্বোচ্চ কোথায়?
উ: সাম্য অবস্থানে
Fm = mg(1 + A²/L²)

💎 31. SHM-এ মোট শক্তি কি সময়ের সাথে পরিবর্তিত হয়?
উ: না, সর্বদা ধ্রুবক থাকে।

💎 32. SHM-এ ত্বরণ কেন ঋণাত্মক হয়?
উ: এটি সর্বদা সাম্য অবস্থানের দিকে ক্রিয়াশীল।

💎 33. SHM-এ কোন রাশিগুলি পর্যাবৃত্তভাবে পরিবর্তিত হয়?
উ: সরণ, বেগ ও ত্বরণ।

💎 34. SHM-এ বেগ ও ত্বরণের মধ্যে দশাপার্থক্য কত?
উ: π/2

💎 35. SHM-এ বাস্তব উদাহরণ দাও।
উ: সরল দোলক, স্প্রিং-ভর সিস্টেম।

💎 36. SHM-এ কৌণিক কম্পাঙ্ক (ω) কী নির্দেশ করে?
উ: কম্পনের দ্রুততা নির্দেশ করে।

💎 37. SHM-এ (x–t) গ্রাফ কেমন হয়?
উ: সাইন/কোসাইন তরঙ্গের মতো।

💎 38. SHM-এ বেগ সর্বোচ্চ হলে ত্বরণ কত হয়?
উ: শূন্য।

💎 39. SHM-এ ত্বরণ সর্বোচ্চ হলে বেগ কত হয়?
উ: শূন্য।

💎 40. SHM-এ শক্তির রূপান্তর কীভাবে ঘটে?
উ: গতিশক্তি ও স্থিতিশক্তি পর্যায়ক্রমে একে অপরের মধ্যে রূপান্তরিত হয়।
━━━━━━━━━━━━━━━━━━━
📚 Stay Connected | Keep Learning
✨ ©️ Special Science Classes

Special Science Classes

Want your school to be the top-listed School/college in Raiganj?
Click here to claim your Sponsored Listing.

Category

Telephone

Address


Itahar
Raiganj