Seba Foundation NGO

Seba Foundation NGO

Share

31/05/2026

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সেবা ফাউন্ডেশন এন.জি.ও-এর উদ্যোগে এলাকার গরিব, অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের মাঝে খাদ্য ও বস্ত্র বিতরণ কর্মসূচি সফলভাবে সম্পন্ন হয়েছে। এই মানবিক উদ্যোগে সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সহযোগিতা ও সমর্থন আমাদের অনুপ্রাণিত করেছে। কর্মসূচি চলাকালীন এলাকার বিশিষ্ট মানবদরদী ও সমাজসেবক মেরাজুল ইসলাম আমাদের কার্যালয়ে উপস্থিত হয়ে মূল্যবান দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। তাঁর উৎসাহব্যঞ্জক কথাগুলো আমাদের ভবিষ্যৎ কার্যক্রমে নতুন উদ্যম যোগাবে। আমরা আন্তরিকভাবে তাঁর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। সমাজের সকল শুভাকাঙ্ক্ষী ও মানবিক মানুষ এভাবে পাশে থাকলে সেবা ফাউন্ডেশন আরও বৃহত্তর পরিসরে মানুষের সেবা করে সমাজকল্যাণমূলক কার্যক্রম এগিয়ে নিয়ে যেতে সক্ষম হবে, ইনশাআল্লাহ।

27/05/2026

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সেবা ফাউন্ডেশন এন.জি.ও-এর উদ্যোগে এলাকার দুস্থ ও অসহায় মানুষের মাঝে ঈদের আনন্দ ভাগ করে নিতে খাদ্য সামগ্রী ও বস্ত্র বিতরণ কর্মসূচি সফলভাবে সম্পন্ন হয়েছে।
এই মানবিক কার্যক্রম সফল করতে যারা অর্থ দিয়ে, সময় দিয়ে, শ্রম দিয়ে এবং মূল্যবান পরামর্শ ও সহযোগিতার মাধ্যমে আমাদের পাশে থেকেছেন, তাদের সকলের প্রতি সেবা ফাউন্ডেশন পরিবারের পক্ষ থেকে আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাই।
আপনাদের সহযোগিতা ও ভালোবাসাই আমাদের অনুপ্রেরণা। আগামী দিনেও এভাবেই সেবা ফাউন্ডেশনের পাশে থেকে সমাজের অসহায় মানুষের মুখে হাসি ফোটাতে সহযোগিতা করবেন—এই প্রত্যাশা রইলো।
মানবতার সেবায়,
সেবা ফাউন্ডেশন এন.জি.ও

26/05/2026

আপনাদের আন্তরিক সহযোগিতা ও ভালোবাসার ফলেই আজ সেবা ফাউন্ডেশন এন.জি.ও-এর সদস্যরা এলাকার গরিব, অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়াতে পেরেছে। আপনাদের দেওয়া সাহায্যের মাধ্যমে আজ কিছু সংখ্যক পরিবারের সকল সদস্যের জন্য বস্ত্র ও খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
মানুষ মানুষের জন্য — এই বিশ্বাস নিয়েই আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা। আগামীকালও আমাদের এই বিতরণ কার্যক্রম চলবে ইনশা আল্লাহ।
সকলের দোয়া, ভালোবাসা ও সহযোগিতা কামনা করছি, যেন ভবিষ্যতেও আমরা অসহায় মানুষের মুখে হাসি ফোটাতে পারি।
পরবর্তী কার্যক্রম দেখতে আমাদের ফেসবুক ও ইনস্টাগ্রাম পেজ ফলো রাখুন।

24/05/2026

উক্ত আয়োজনে সকলের সহযোগিতা একান্তভাবে কামনা করি।
দুস্থ গরীব অসহায় মানুষের সথে ঈদের আনন্দ ভাগ করে নিতে সাহায্যের হাত বাড়িয়ে দিন।

22/05/2026

আসসালামু আলাইকুম,
আশা করি আপনি এবং আপনার পরিবারের সকলে ভালো আছেন।
গত ঈদের ন্যায় এবারও পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে এতিম, গরীব ও অসহায় মানুষদের পাশে দাঁড়ানোর উদ্যোগ নিয়েছে সেবা ফাউন্ডেশন এন.জি.ও। আমাদের লক্ষ্য হলো তাদের মুখে একটু হাসি ফোটানো এবং ঈদের আনন্দ সবার সাথে ভাগ করে নেওয়া।
এই উপলক্ষে আমরা অসহায় পরিবারগুলোর মাঝে পোশাক ও খাদ্য সামগ্রী বিতরণের পরিকল্পনা করেছি। পুরো কার্যক্রম সম্পন্ন করতে প্রায় ৬০,০০০ টাকা ব্যয় হবে।
তাই আপনার কাছে বিনীত অনুরোধ, আপনি আপনার সামর্থ্য অনুযায়ী ১০০ / ২০০ / ৩০০ / ৫০০ / ১০০০ / ২০০০ বা যতটুকু সম্ভব আমাদের পাশে থেকে সহযোগিতা করুন। আপনার ছোট্ট সহযোগিতাও একটি অসহায় পরিবারের ঈদের হাসির কারণ হতে পারে।
স্ক্রিনে দেওয়া QR Code এর মাধ্যমে সাহায্য পাঠাতে পারবেন।

ধন্যবাদান্তে,
সেবা ফাউন্ডেশন এন.জি.ও

21/05/2026

আসসালামু আলাইকুম,
আশা করি আপনি এবং আপনার পরিবারের সকলে ভালো আছেন।
গত ঈদের ন্যায় এবারও পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে এতিম, গরীব ও অসহায় মানুষদের পাশে দাঁড়ানোর উদ্যোগ নিয়েছে সেবা ফাউন্ডেশন এন.জি.ও। আমাদের লক্ষ্য হলো তাদের মুখে একটু হাসি ফোটানো এবং ঈদের আনন্দ সবার সাথে ভাগ করে নেওয়া।
এই উপলক্ষে আমরা অসহায় পরিবারগুলোর মাঝে পোশাক ও খাদ্য সামগ্রী বিতরণের পরিকল্পনা করেছি। পুরো কার্যক্রম সম্পন্ন করতে প্রায় ৬০,০০০ টাকা ব্যয় হবে।
তাই আপনার কাছে বিনীত অনুরোধ, আপনি আপনার সামর্থ্য অনুযায়ী ১০০ / ২০০ / ৩০০ / ৫০০ / ১০০০ / ২০০০ বা যতটুকু সম্ভব আমাদের পাশে থেকে সহযোগিতা করুন। আপনার ছোট্ট সহযোগিতাও একটি অসহায় পরিবারের ঈদের হাসির কারণ হতে পারে।
নিচে দেওয়া QR Code অথবা একাউন্ট নম্বর এর মাধ্যমে সাহায্য পাঠাতে পারবেন।

ধন্যবাদান্তে,
সেবা ফাউন্ডেশন এন.জি.ও

01/05/2026

এপ্রিল মাসের রক্তযোদ্ধারা এক ফ্রেমে—মানবতার উজ্জ্বল প্রতীক। নিঃস্বার্থ ভালোবাসা আর সহমর্মিতায় তারা জীবন বাঁচানোর লড়াইয়ে সবসময় প্রস্তুত। আপনাদের এই মহান উদ্যোগ সমাজে অনুপ্রেরণা জাগায়। সেবা ফাউন্ডেশন গর্বিত এমন সাহসী ও মানবিক রক্তদাতাদের পাশে পেয়ে।❤️

26/04/2026

এলাকার এক বোন মালদা মেডিক্যাল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। হঠাৎ করেই তার জরুরি ভিত্তিতে ১ ইউনিট রক্তের প্রয়োজন হয়। বিপদে পড়ে রোগীর পরিবার সেবা ফাউন্ডেশন এনজিওর সঙ্গে যোগাযোগ করলে, মানবিকতার পরিচয় দিয়ে তৎক্ষণাৎ সাড়া দেন সংগঠনের সদস্য আমিরুল হক। তিনি নিজের ব্যস্ততা উপেক্ষা করে মালদা মেডিক্যাল কলেজ ও হাসপাতালের ব্লাড ব্যাংকে উপস্থিত হয়ে জীবনের দ্বিতীয়বারের মতো ১ ইউনিট A Positive রক্ত দান করেন। তার এই মহৎ উদ্যোগ একজন মানুষের জীবন বাঁচাতে সহায়ক হয়েছে। সেবা ফাউন্ডেশন এনজিওর পক্ষ থেকে তাকে জানাই আন্তরিক অভিনন্দন, কৃতজ্ঞতা ও ভালোবাসা।

🔹রক্তদাতা: আমিরুল হক
🔹রক্ত গ্রহীতা: নারগিস খাতুন
🔹রক্তের গ্রুপ: A Positive
🔹 রেফারেন্স: সেবা ফাউন্ডেশন
🔹 কলমে: রাইহানুল হক
📆তারিখ: ২৬.০৪.২০২৬

🔊 আমাদের ফেসবুক পেইজ টি লাইক ও ফলো করে পাশে থাকবেন 👉 https://www.facebook.com/share/19XZmxdv8t/

💠"যুব সমাজের অংশগ্রহণ, সমাজে আনবে উন্নয়ন"।
Seba Foundation NGO সর্বদায় মানুষের ডাকে, মানুষের পাশে 🥰

21/04/2026

এলাকার এক অসহায় বোন মালদা মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি ছিলেন। রক্তের অভাবে তার জরুরি অপারেশন দীর্ঘ সময় ধরে আটকে ছিল, ফলে পরিবারে নেমে আসে চরম উদ্বেগ। বিষয়টি সেবা ফাউন্ডেশন এনজিওকে জানানো হলে সংগঠনের সদস্য এবনাউল শেখ মানবিকতার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেন। তিনি নিজের ব্যস্ততা উপেক্ষা করে দ্রুত হাসপাতালে পৌঁছে ব্লাড ব্যাংকে ১ ইউনিট O Positive রক্ত দান করেন। তার এই মহৎ উদ্যোগে রোগীর অপারেশন সম্পন্ন হওয়ার পথ সুগম হয়। রোগীর পরিবারের সদস্যরা এতে ভীষণ খুশি ও স্বস্তি প্রকাশ করেন। এমন মানবিক কাজ সমাজের জন্য অনুপ্রেরণাদায়ক। সেবা ফাউন্ডেশন এনজিও এর পক্ষ থেকে জানাই আন্তরিক অভিনন্দন ও ভালোবাসা।

20/04/2026

এলাকার এক অসুস্থ ভাই বর্তমানে মালদা মেডিক্যাল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তাঁর শারীরিক অবস্থার উন্নতির জন্য জরুরি ভিত্তিতে রক্তের প্রয়োজন হচ্ছে। গতকাল সেবা ফাউন্ডেশন এনজিওর উদ্যোগে এক ইউনিট B Positive রক্ত প্রদান করা হয়েছিল। আজ পুনরায় রক্তের প্রয়োজন দেখা দিলে বিষয়টি জানানো মাত্রই সেবা ফাউন্ডেশন এনজিওর সদস্য ও বিশিষ্ট সমাজসেবী মোঃ আপেল শেখ তৎক্ষণাৎ সাড়া দেন। নিজের দোকান বন্ধ করে, সব কাজের ব্যস্ততা উপেক্ষা করে তিনি দ্রুত মালদা মেডিক্যাল কলেজ ও হাসপাতালের ব্লাড ব্যাংকে পৌঁছে যান এবং জীবনের প্রথমবারের মতো B Positive রক্তদান করেন। তাঁর এই নিঃস্বার্থ ও মানবিক উদ্যোগ সমাজের সকলের জন্য এক উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবে। এমন মহান কাজে এগিয়ে আসা সত্যিই প্রশংসনীয় ও অনুকরণীয়। সেবা ফাউন্ডেশন এনজিওর পক্ষ থেকে তাঁর প্রতি জানাই আন্তরিক অভিনন্দন, কৃতজ্ঞতা ও ভালোবাসা।

Want your organization to be the top-listed Government Service in Old Malda?
Click here to claim your Sponsored Listing.

Category

Website

Address


Pardeonapur, Deonapur, Baishnabnagar
Old Malda
732210