The Rising

The Rising

Share

17/04/2026

আমাদের এলাকার মানুষের কল্যাণে মাননীয় বিধায়ক শ্রী স্বপন মজুমদার মহাশয় তাঁর বিধায়ক তহবিল থেকে আমাদের সংস্থা The Rising...a revolution-কে একটি অ্যাম্বুলেন্স প্রদান করেছেন।

এই মহৎ উদ্যোগ জরুরি চিকিৎসা পরিষেবাকে আরও শক্তিশালী করবে এবং বহু মানুষের জীবনরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

মাননীয় বিধায়ক মহাশয়কে আমাদের সংস্থার পক্ষ থেকে জানাই আন্তরিক ধন্যবাদ ও গভীর কৃতজ্ঞতা। 🙏

**শীঘ্রই অ্যাম্বুলেন্স পরিষেবা চালু করা হবে এবং যোগাযোগের ফোন নম্বর জানিয়ে দেওয়া হবে।

02/03/2026

হিম এ্যাকুয়া Presents...
১২ তম বর্ষের নহাটা বসন্ত উৎসবে আজ ২রা মার্চ, সন্ধ্যা ৮ ঘটিকায় বসন্তের মৃদুমন্দ হাওয়ায়, সুর আর সাধনার অপূর্ব মেলবন্ধনে অনুষ্ঠিত হতে চলেছে এক বিশেষ আয়োজন — ফকিরি বাউলের বসন্ত সন্ধ্যা।
এই অনুষ্ঠানে উপস্থিত থাকছেন আন্তর্জাতিক যশপ্রসিদ্ধ ও সুপরিচিত বাউল শিল্পী বাবু ফকির। তাঁর কণ্ঠে বাউল গানের গভীর দর্শন, মাটির টান আর হৃদয়ের স্পর্শ আপনাকে নিয়ে যাবে এক অন্য জগতে।
সকল বাউলপ্রেমী বন্ধুদের আন্তরিক আমন্ত্রণ জানাচ্ছি —
এসে উপভোগ করুন এক সুরময়, আধ্যাত্মিক ও হৃদয়ছোঁয়া বসন্ত সন্ধ্যা।

Want your organization to be the top-listed Non Profit Organization in North 24 Parganas?
Click here to claim your Sponsored Listing.

Telephone

Website

Address


North 24 Parganas
743290