Aastro Sumit
29/12/2023
প্রশ্ন কুন্ডলী জন্য
01/08/2022
মঙ্গল :
মঙ্গল কে উষ্ণ গ্রহ বলা যায়, যা কিছু উষ্ণ মঙ্গল ই তার করাক, যেমন - ক্রোধ, পিত্ত,অগ্নি, প্রভিতি। শুধুমাত্র অগ্নি বলা ঠিক হবে না বিদ্যুৎ, আগ্নেয় অস্ত্র প্রভৃতি। তীব্র,প্রচন্ড যা কিছু সব মঙ্গল। মঙ্গল স্বাধীনতার প্রতিমূর্তি,স্বাধীনতা কামী রবি ও বৃহস্পতি ও। মঙ্গল এর সঙ্গে এদের পার্থক্য আছে, রবির স্বাধীনতা গৌরব কঙ্খি, বৃহস্পতির স্বাধীনতা ন্যায় ও শৃঙ্খলা ভিত্তিক,সুতরাং রবি বৃহস্পতি ক্ষমাশীল এদের কাছে ক্ষমা পাওয়া যায়। আর মঙ্গল - অহঙ্কারের প্রতিমূর্তি আত্ম সর্বস্য স্বাধীনতাপ্রিয় আপোস রফা বা ক্ষমা মঙ্গল এর প্রকৃতি বিরুদ্ধ। নির্ভীক সাহসী, খিপ্রকারী,আগে কাজ পরে বিচার একেবারে উগ্র সভাব। এর কারণ মঙ্গল এর মধ্যে প্রাণ শক্তি প্রাবল্য।
মঙ্গল থেকে বিচার্য:
বীরত্ব, শক্তি,ভূমি,অস্ত্রধারণ,যৌবন,পুরুষ স্বভাব,গ্রাম এর মাথা, রক্ত,দক্ষিণ দিক প্রিয় ইত্যাদি।
21/07/2022
চন্দ্র :
রবির পরই চন্দ্রের পৃথিবীর উপর সমস্ত গ্রহ অপেক্ষা অধিক প্রভাব। মাতৃ রস যেমন জীব এর পুষ্টির সহায়ক, চন্দ্রের স্নিগ্ধ কিরণ ও তেমনই যাবতীয় জীবের পুষ্টির সহায়ক। সে জন্যই চন্দ্র কে বলা হয় মাতৃকারক গ্রহ।
রবিকে আত্মা স্বরূপ ধরা হলে এবং পৃথিবীকে স্থূল দেহ বললে চন্দ্র কে বলতে হয় মন।এই মন দিয়েই হয় জীবের সুখ দুঃখের অনুভূতি। জ্যোতিষ শাস্ত্রে চন্দ্রের গুরুত্ব সূর্য অপেক্ষা কম না।
সূর্য পুরুষ,সৃষ্টির বীজ বা কারণ,জীবনী শক্তি এবং ব্রম্ভা স্বরূপ। চন্দ্র হচ্ছে প্রকৃতি,সৃষ্টির আধার বা ক্ষেত্র, জীবনী শক্তির সংরক্ষক। রবি যে জীবনীশক্তি উৎপাদন করে, চন্দ্র তা সংরক্ষণ করে,তা নাহলে দেহ রক্ষা করা সম্ভব না। যার জন্যই পুরুষের প্রতি রবি,নারীর প্রতি চন্দ্র প্রভাব বিস্তার করে।
মাতৃ হৃদয় যেমন সমবাদনাই পূর্ণ থাকে,চন্দ্রের অধিকারে জাত ব্যক্তির হৃদয় ও হয় মাতৃ হৃদয় এর মত সংবেদন কোমল ও নমনীয়। এরা হয় পরের সুখ দুঃখের সমব্যথী,পারিপার্শ্বিক অবস্থায় প্রভাবিত,এই জন্যই চন্দ্র কে চঞ্চল গ্রহ আখ্যা দাওয়া হয়।
চন্দ্র থেকে বিচার্য - মন, বুদ্ধি,জলীয় বস্তু,সাদা রং,কল্পনা শক্তি,জীবন এ উন্নতির পথে পরিবর্তন ,মুখ দেহ, চরিত্রের বিকাশ ইত্যাদি।
Click here to claim your Sponsored Listing.
Category
Contact the practice
Telephone
Website
Address
Memari