Islamic Line

Islamic Line

Share

23/09/2023

স্ত্রীকে নিয়ে কিছু সুন্নতি আমল,যা এখন অনেক স্বামীরাই ভূলে গেছেন,বা পালন করেন না.!

স্ত্রী গ্লাসের যে স্থানে ঠোঁট রেখে পানি পান করে সেই স্থানে ঠোঁট রেখে পানি পান করা সুন্নাত.!
[মুসলিম:৫৭৯]

স্ত্রীর সাথে চুল আঁকড়ে নেয়া সুন্নাত,আয়েশা (রাঃ) রাসূল (সাঃ) এর চুল আঁকড়ে দিতেন.!
[বুখারী:২৯৫,মুসলিম:৫৭১]

স্ত্রীর সাথে একই সাথে গোসল করা সুন্নাত,আয়েশা (রাঃ) এর সাথে এবং কখনো মাইমুনা (রাঃ) এর সাথে রাসূল (সাঃ) পবিত্রতার গোসল করতেন.!
[মুসলিম:৬২০,নাসাঈ:৩৮০]

স্ত্রীর ব্যবহার করা মেসওয়াক দিয়ে মেসওয়াক করা সুন্নাত,রাসূল (সাঃ) যখন মৃত্যু সজ্জায়,তখন রাসূল (সাঃ) আয়েশা (রাঃ) এর কোলে শুয়ে ছিলেন এবং রাসূল (সাঃ) বার বার মেসওয়াকের দিকে তাকাচ্ছিলেন,কিন্তু রাসূল (সাঃ) এতোটাই অসুস্থ ছিলেন,যে মেসওয়াক চিবোতে পারবেন না,তাই আয়েশা (রাঃ) মেসওয়াক চিবিয়ে দেন এবং রাসূল (সাঃ) ঐ মেসওয়াক দিয়ে মেসওয়াক করেন,হাদিসে এভাবে লালা একত্রিত হওয়ার কথা উল্লেখ রয়েছে.!
[বুখারী:৫২২৬]

স্ত্রীর প্রশংসা করা সুন্নাত,রাসূল (সাঃ) আয়েশা (রাঃ) সবার সেরা,এবং খাদিজা (আঃ) এর ভালোবাসার প্রশংসা করতেন.! [বুখারী:৫২২৯,৩৪১১]

স্ত্রীর সাথে খেলায় প্রতিযোগিতা করা সুন্নাত,রাসূল (সাঃ) এবং আয়েশা (রাঃ) রাত্রীতে সবাই ঘুমাইলে দৌড় প্রতিযোগিতা করতেন.!
[ইবনে মাজাহ:১৯৭৯,আবু দাউদ:২৫৭৮]

স্ত্রীর মুখের খাবার খাওয়া সুন্নাত,আয়েশা (রাঃ) হাড় যুক্ত গোশত খাওয়ার পর রাসূল (সাঃ) আয়েশা (রাঃ) এর খাওয়া হাড় চুষে খেতেন.!
[মুসলিম:৫৭৯]

স্ত্রীকে নিয়ে ঘুড়তে যাওয়া বা সফরে যাওয়া সুন্নাত,স্ত্রীদের সফরে নিয়ে যেতে রাসূল (সাঃ) লটারি করতেন,যার নাম আসতো তাকে নিয়ে ঘুড়তে যেতেন.!
[বুখারী:২৫৯৩]

স্ত্রীকে সুন্দর নামে ডাকা সুন্নাত,রাসূল (সাঃ) আয়েশা (রাঃ) কে হুমায়রা বলে ডাকতেন,স্ত্রী কে কখনো মারধর না করা সুন্নাত,রাসূল (সাঃ) কখনো কারো উপর প্রতিশোধ নিতেন না,এবং স্ত্রীদের ও মারধর করতেন না.!
[বুখারী:৫২০৪,বুখারী:৬১২৬]

স্ত্রীর কোলে মাথা রেখে কুরআন মাজীদ তেলাওয়াত করা সুন্নাত.!
[বুখারী:২৯৭]

স্ত্রীর কাজকর্মে সহযোগিতা করা সুন্নাত.!
[বুখারী:৬৭৬]

হায়েজ অবস্থায় স্ত্রীর সাথে সাধারণ মেলামেশা করা সুন্নাত.! [বুখারী:৩০০]

স্ত্রীর মুখে খাবারের লোকমা তুলে দেওয়া সুন্নাত,আর রাসূল (সাঃ) বলেন,স্ত্রীকে খাবার খাইয়ে দিলে তা সদকা হিসেবে কবুল হয় এবং তার প্রতিদান রয়েছে.!
[আবু দাউদ:২৮৬৪]

Want your business to be the top-listed Media Company in Malda?
Click here to claim your Sponsored Listing.

Category

Address


Kathal Super Market, Malda Kolkata
Malda
732139