Blue Homes

Blue Homes

Share

16/03/2026

এবার হবে স্বপ্নপূরণ

একটা সকাল কল্পনা করুন…
চারপাশে বরফঢাকা পাহাড়, ঠান্ডা হাওয়া মুখে লাগছে, সামনে নীল রঙের বিশাল লেক। মনে হচ্ছে যেন পৃথিবীর একদম অন্য প্রান্তে এসে দাঁড়িয়েছেন। ❄️🏔️

এটাই উত্তর সিকিমের জাদু।
এটাই গুরুদংমার লেগের সৌন্দর্য।

এই সফরে আপনি ঘুরে দেখবেন –
📍 লাচেন
📍 পৃথিবীর অন্যতম উচ্চতম লেক গুরুদংমার
📍 সুন্দর পাহাড়ি গ্রাম লাচুং
📍 রঙিন ফুলের উপত্যকা ইয়ুমথাং ভ্যালি
📍 বরফে ঢাকা জিরো পয়েন্ট বা কাটাও

মেঘ, পাহাড়, নদী আর নিস্তব্ধ প্রকৃতির মাঝে কয়েকটা দিন কাটানোর জন্য উত্তর সিকিমের মতো জায়গা সত্যিই বিরল।

আপনি পরিবার, বন্ধু বা ছোট গ্রুপ—যেভাবেই যেতে চান, আমরা করে দেব সম্পূর্ণ কাস্টমাইজড ট্রিপের ব্যবস্থা।
হোমস্টে, গাড়ি, খাবার সবকিছুই থাকবে নির্ভরযোগ্য ব্যবস্থায়।

ভরসার ভ্রমণ মানেই Blue Homes ❤️
Feel Home of Togetherness
📞 7001789498 / 7797590909

09/03/2026

📢📢 আজ থেকে খুলে গেল লাচেন

বহুদিন বন্ধ থাকার পর আজ থেকে লাচেন সাধারণ পর্যটকদের জন্য আবার খুলে দেওয়া হয়েছে।

তবে নতুন নিয়ম অনুযায়ী লাচেন ও লাচুং ভ্রমণের ক্ষেত্রে কিছু পরিবর্তন হয়েছে। এখন পারমিট ইস্যু হচ্ছে শুধুমাত্র তখনই, যখন লাচুং ২ রাত এবং লাচেন ১ রাত— অর্থাৎ মোট ৩ রাত উত্তর সিকিমে থাকার পরিকল্পনা থাকবে।

এর ফলে নর্থ সিকিমের ট্যুর প্ল্যান এখন মিনিমাম ৫ রাতের করতে হবে (এর মধ্যে সাধারণত ২ রাত গ্যাংটক + ৩ রাত নর্থ সিকিম)।

আগের মতো ১ রাত লাচেন ও ১ রাত লাচুং রেখে ট্যুর প্ল্যান করলে বর্তমানে পারমিট ইস্যু করা হচ্ছে না।
Bailey Suspension Bridge-এর সুরক্ষা বজায় রাখার জন্যই এই নতুন নিয়ম চালু করা হয়েছে।

যারা আগে বিভিন্ন সময়ে আমাদের কাছে লাচেনসহ নর্থ সিকিম ট্যুর সম্পর্কে জানতে চেয়েছিলেন, তারা এখন নতুন করে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন।

Blue Homes
📞 7001789498/ 7797590909

08/03/2026

Blue Homes পরিবারের পক্ষ থেকে আন্তর্জাতিক নারী দিবসে সকলকে জানাই শ্রদ্ধা, ভালোবাসা ও আন্তরিক শুভেচ্ছা।
আপনাদের হাসি, শক্তি আর স্বপ্নেই পৃথিবী আরও সুন্দর হয়ে উঠুক।

ভ্রমণের পথেও থাকুক নারীদের স্বাধীনতা, আনন্দ আর নতুন নতুন গল্পের খোঁজ।

❤️

01/03/2026

এবার শুরু হতে চলেছে পবিত্র চারধাম যাত্রা ২০২৬ 🙏

আগামী ৬ মার্চ ২০২৬ থেকে রেজিস্ট্রেশন শুরু। যমুনোত্রী, গঙ্গোত্রী, কেদারনাথ ও বদ্রীনাথ – এই চারধামের দর্শন জীবনে একবার হলেও করা উচিত বলে মনে করেন বহু ভক্ত। তুষারঢাকা পাহাড়, ভক্তির আবহ আর আধ্যাত্মিক অনুভূতির এক অনন্য সমন্বয় এই যাত্রা।

আপনি যদি ২০২৬ সালের জন্য আগে থেকেই পরিকল্পনা করতে চান, এখনই নাম নথিভুক্ত করুন। আগাম বুকিং করলে রুট প্ল্যানিং, হোটেল, গাড়ি এবং দর্শনের ব্যবস্থাপনা অনেক সহজ হয়।
পরিবার, বন্ধু বা গ্রুপ – যেভাবেই যেতে চান, সম্পূর্ণ গাইডেড ও ঝামেলামুক্ত ব্যবস্থার জন্য আমাদের সাথে যোগাযোগ করুন।

📞 7001789498 / 7797590909
📩 [email protected]

Blue Homes
Feel home of togetherness.

27/02/2026

আসছে ৩২ জনের Women’s Trip এর গল্প...

Want your business to be the top-listed Travel Agency in Krishnagar?
Click here to claim your Sponsored Listing.

Category

Telephone

Address


58 Rameswar Nath Lane
Krishnagar
741101