Youth Computer Training Centre

Youth Computer Training Centre

Share

20/05/2026

পশ্চিমবঙ্গ সরকারের ক্রীড়া ও যুবকল্যাণ দপ্তরের মাননীয় মন্ত্রী শ্রী নিশীথ প্রামানিক মহাশয়ের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় করলেন জয়েন্ট কাউন্সিল অব এডুকেশন পার্টনারস অব ইউথ সার্ভিসেস-এর এক্সিকিউটিভ কমিটির সদস্যবৃন্দ।

এই সৌজন্য সাক্ষাৎকারে রাজ্যের ছাত্রছাত্রীদের মধ্যে আধুনিক ও কর্মমুখী কম্পিউটার শিক্ষার প্রসার, ডিজিটাল দক্ষতা বৃদ্ধি এবং যুবসমাজকে প্রযুক্তিনির্ভর শিক্ষার মাধ্যমে আরও স্বনির্ভর করে তোলার বিষয়ে ইতিবাচক ও সদর্থক আলোচনা হয়।

মাননীয় মন্ত্রী মহাশয় আমাদের উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন এবং ভবিষ্যতেও ছাত্রছাত্রীদের কল্যাণে গঠনমূলক কাজ চালিয়ে যাওয়ার জন্য উৎসাহ প্রদান করেন।

আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি, প্রযুক্তিনির্ভর শিক্ষার প্রসারের মাধ্যমে রাজ্যের যুবসমাজকে আরও দক্ষ, সচেতন ও ভবিষ্যতের উপযোগী করে তোলা সম্ভব। সেই লক্ষ্যকে সামনে রেখেই জয়েন্ট কাউন্সিল অব এডুকেশন Partners of Youth Services আগামী দিনেও নিষ্ঠার সঙ্গে কাজ করে যাবে।

সবাইয়ের সহযোগিতা ও আশীর্বাদ কামনা করি।

14/05/2026

উচ্চমাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ সকল ছাত্রছাত্রীকে জানাই যুব কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্রের তরফ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন।

উচ্চমাধ্যমিক এর পর সামনে এগিয়ে যাবার জন্য দরকার সঠিক কম্পিউটার প্রশিক্ষণ। আর সঠিক কম্পিউটার প্রশিক্ষণ মানেই যুব কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র।
পশ্চিমবঙ্গ সরকারের যুবকল্যাণ দপ্তরের যৌথ উদ্যোগে
💻 যুব কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্রগুলিতে নিন্মলিখিত কোর্সগুলিতে ভর্তি শুরু হয়েছে IT, FA, DTP, Hardware, AI, Data Science, Digital Marketing ও Python Programming।

ভর্তির জন্য আজই আপনার নিন্মলিখিত যুব কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্রে যোগাযোগ করুন।

Want your school to be the top-listed School/college in KOLKATA?
Click here to claim your Sponsored Listing.

Category

Address


Standard Buliding, B. B. D Bag South
Kolkata
700001