Paperback Publishers
22/06/2026
আপনার নিজের বই এর স্বপ্ন হবে সত্যি!
ISBN, layout, editing, cover designing, laminated cover, distribution, marketing সমস্ত দায়িত্ব আমাদের।
নিজের বইয়ের স্বপ্নপূরণ!
ফোন - 9070601316
হোয়াটসঅ্যাপ - 8902245886
মেইল - [email protected]
04/06/2026
🔴 ক.LUMN (কলাম/COLUMN)
| কথা শুরু হোক |
দীর্ঘদিনের স্বপ্ন, পরিকল্পনা ও প্রচেষ্টার ফলস্বরূপ পেপারব্যাক এর তরফে আত্মপ্রকাশ করতে চলেছে নতুন সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক পত্রিকা — ক.LUMN।
আমরা এমন এক সময়ে বেঁচে আছি, যখন কথা অনেক, কিন্তু সংলাপ কম। তথ্যের ভিড়ে গল্পগুলো হারিয়ে যায়, আর নিজের ভাষায় নিজেকে প্রকাশ করার পরিসর ক্রমশ সংকীর্ণ হয়ে আসে। সেই পরিসরটুকু ফিরিয়ে আনতেই আমাদের এই ক্ষুদ্র প্রয়াস।
ক.LUMN শুধুমাত্র একটি পত্রিকা নয়; এটি একটি মুক্ত মঞ্চ, যেখানে নতুন প্রজন্মের ভাবনা, প্রশ্ন, অনুভূতি, স্বপ্ন, স্মৃতি ও সৃষ্টিশীলতা একত্রিত হবে। যেখানে একাধারে সাহিত্য যেমন থাকবে, তেমনি থাকবে সংস্কৃতি, শিল্প, সমাজ, লোকঐতিহ্য, মনস্তত্ত্ব, সমকালীন চিন্তা এবং আমাদের গল্প।
আমাদের উদ্বোধনী সংখ্যার বিষয়—
👻 ভৌতিক • সাইকোলজিক্যাল হরর • ভূত বিশ্লেষণ • সত্য ঘটনা অবলম্বনে
ভয়ের গল্প আমাদের কাছে কেবলমাত্র আতঙ্কের নয়; বরং মানুষের মন, অজানা রহস্য, লোকবিশ্বাস, অতিপ্রাকৃত ধারণা এবং বাস্তব ও অবাস্তবের সূক্ষ্ম সীমারেখাকে নতুন করে ভাবার একটি সুযোগ। যদি আপনার কাছে কোনো গল্প থাকে, কোনো অভিজ্ঞতা থাকে, কোনো কল্পনা বা কোনো প্রশ্ন থাকে— পাঠিয়ে দিন আমাদের হোয়াটসঅ্যাপে।
আমাদের হোয়াটসঅ্যাপ করুন ৮৯০২২৪৫৮৮৬ নম্বরে।
⚫ বিষয়, নিয়মাবলী ও শব্দসংখ্যা সমস্তটা বিশদে জানতে পোস্টারে চোখ রাখুন।
⚪ লেখা পাঠানোর পর প্রাপ্তিস্বীকার মেসেজ পাবেন। এরপরের তথ্য জানতে পেপারব্যাক পেজটি ধৈর্য সহকারে ফলো করবেন।
⚫ নির্বাচিত লেখকদের তালিকা ও সম্পূর্ণ সূচিপত্র পোস্ট করা হবে পেপারব্যাক এর পেজে।
🔴 প্রত্যেক নির্বাচিত লেখকের জন্য থাকছে একটি সৌজন্যমূলক সংখ্যা ও ভবিষ্যতে বিভিন্নভাবে আমাদের সঙ্গে যুক্ত হওয়া ও কাজ করার সুযোগ।
কথা তখনই পূর্ণতা পায়, যখন তা বহু কণ্ঠে প্রতিধ্বনিত হয়।
তাই কলাম এর এই নতুন যাত্রায় আপনাদের সহযোগিতা, শুভেচ্ছা, অংশগ্রহণ এবং পাশে থাকা একান্তভাবে কাম্য।
চলুন, একসঙ্গে গড়ে তুলি নতুন প্রজন্মের বাংলা ভাষা, সাহিত্য ও সংস্কৃতির এক নতুন ঠিকানা।
— ক.LUMN, পেপারব্যাক
📞 8902245886
✉️ [email protected]
14/02/2026
আপনার নিজের বই এর স্বপ্ন হবে সত্যি!
ISBN, layout, editing, cover designing, laminated cover, distribution, marketing সমস্ত দায়িত্ব আমাদের।
নিজের বইয়ের স্বপ্নপূরণ!
প্যাকেজ শুরু মাত্র 4000/- থেকে।
ফোন - 9070601316
হোয়াটসঅ্যাপ - 8902245886
মেইল - [email protected]
08/03/2025
শীঘ্রই পাণ্ডুলিপি পাঠিয়ে দিন আমাদের ঠিকানায়।
✉️ [email protected]
📞 9073601315
মানুষের বাইরের জীবন ছাড়াও একটি মেঘ জীবন থাকে, কিন্তু এই দুইয়ের সংঘাত হলে আপনি কোনটিকে বেছে নেবেন? বহির্জীবনের খ্যাতি যশের পরেও কি মানুষ সম্পূর্ণ হতে পারে? কেমন হয় যদি ডাঃ অনিকেতের মত আপনারও অনেকটা দেরি হয়ে যায়?
জানতে অবশ্যই সংগ্রহ করুন, বিপ্লব কুমার সরকারের লেখা, "মেঘ জীবনের ইতিবৃত্ত"।
হোয়াটসঅ্যাপ - 089022 45886
রহস্য ও ইতিহাস একত্রে সম্মিলিত একটি রোমাঞ্চকর উপন্যাস, "রক্তের পিপাসা"।
প্রকাশমুহূর্তে বই নিয়ে লেখকের সরাসরি মন্তব্য—
18/02/2025
ডাইন পৌঁছে গেল বইপাড়ায়!
শবরী চক্রবর্তীর লেখা "ডাইন ১- পাশ্চাত্যের উইচবৃত্তান্ত" এখন অফলাইনে আপনারা পেয়ে যাবেন কলেজস্ট্রিট-এ —
• ধ্যানবিন্দু (প্যারামাউন্ট এর ঠিক বিপরীতে)
• শব্দ প্রকাশন (কলেজ স্কোয়ার, সিটি কলেজ অফ কমার্স এর বিপরীত পাড়ে)
আপনার কপিটি শীঘ্রই সংগ্রহ করুন!
⚫ অনলাইন অর্ডার করতে 089022 45886 এই হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করুন।
⚫ এছাড়া ফ্লিপকার্ট, অ্যামাজন ও বইটই এ শীঘ্রই বইটি উপলব্ধ হবে।
12/02/2025
"জীবনে প্রবাহমান অস্তিত্ব যার পরতে পরতে বিচিত্র অভিজ্ঞতার প্রলেপ যা বহন করে পরিণতি পায় একটি চরিত্র। সমাজের বিচিত্র ঘটনার অভিঘাতে প্রতিক্রিয়ার রকমের হয় চরিত্রের গড়ে ওঠার ওপর। তার বহিট জীবনের অন্তরালে থাকে এক অন্তর্বর্তী জীবন যেখানে ভাবনার মেঘমালা। একটার পর একটা উড়ে যায় আপন গতিতে; কাজ শেষে মিলিয়ে যায় অজানা দ্বিগন্তে , যাকে দেখা যায় কিন্তু স্পর্শ করা যায় না।
উপন্যাসের কেন্দ্রীয় চরিত্র গ্রাম থেকে উঠে আসা রিটায়ার্ড ডাঃ অনেকে তো জীবনকে কেন্দ্র করে পল্লবীত; তার বিবাহিত জীবন উচ্চ বৃত্ত পরিবারের স্ত্রীর সঙ্গে স্ট্যাটাস ও মূল্যবোধের সংঘাত, অন্যদিকে প্রারম্ভ যৌবনে দেখা সুদীপ্তার সঙ্গে প্লেটনিক লাভ তবে এটি ত্রিকোণ প্রেমের গল্প নয়। কেননা মেঘ জীবন, অনুভবের গভীরে আত্মবিশ্লেষণের আলোকে সমস্যাগুলো মনস্তাত্ত্বিক দৃষ্টিকোণ থেকে পরিণতিমুখী হয়েছে। একদিকে বন্ধুত্বের ছদ্মবেশে কামনা কলুষময় সম্পর্কের চেহারা যেমন রয়েছে, তেমনি অধুনা নব নব্য চিন্তায় প্রেম সম্পর্ক ও ক্যারিয়ারের জটিল রসায়ন ও মনস্তাত্ত্বিক আলোয় বিশ্লেষিত হয়েছে কাঠামোতে যেখানে অগুলান সেখানে কবিতার ভাষা সংস্থাপিত হয়েছে উপন্যাসের আঙ্গিকে।"
- বিপ্লব কুমার সরকার (মেঘ জীবনের ইতিবৃত্ত)
বইটি অনলাইন মাধ্যমে সংগ্রহ করতে যোগাযোগ করুন- ৮৯০২২৪৫৮৮৬
08/02/2025
ভারত বারে বারে লুণ্ঠিত হয়েছে বিদেশিদের দ্বারা, প্রচুর ধন সম্পদ অনেক মূল্যবান দলিল ঐতিহাসিক নিদর্শন সবই নষ্ট হয়েছে। এতো কিছুর মধ্যেও কালের গর্ভে প্রকৃতি লুকিয়ে নিয়েছে অনেক ঐতিহাসিক নিদর্শন সম্পদ কিন্তু রেহাই পায়নি সভ্য সমাজের কিছু লুণ্ঠনকারীদের হাত থেকে । তারা প্রতি নিয়ত চেষ্টা চালিয়ে যাচ্ছে সেই সব লুকায়িত ধন সম্পত্তির হদিস খুঁজে বের করার, তারপর সেই সব সম্পদ চোরা পথে চলে যাচ্ছে দেশের বাইরে বিদেশীদের হাতে চড়া টাকায়। আর এই লুণ্ঠনকারীরা এইসব গুপ্তধনের খোঁজে নির্বিচারে হত্যা করে চলেছে কতো নিরীহ মানুষদের। তাদের লোভ রক্তের পিপাসার বলি হচ্ছে ভারতের ঐতিহ্য লুণ্ঠিত হচ্ছে ঐতিহাসিক অমূল্য দলিল। তাঁদের খোঁজে দিন রাত এক করে চলেছে প্রশাসন আন্তর্জাতিক এই চক্রের পর্দা ফাঁস করতে সদা জাগ্রত কিছু অসম সাহসী দক্ষ অফিসার যাঁদের কাছে জীবন তুচ্ছ কর্তব্যে স্থীর লক্ষ্য। এমনই এক দুর্ধর্ষ আন্তর্জাতিক চোরা চালানকারীর পর্দা ফাঁস করে ঐতিহাসিক সম্পদ রক্ষার কাজে একদল গোয়েন্দা সংস্থার লোমহর্ষক অভিযান যা ১১১ পর্ব ধরে পাঠক/পাঠিকার সমস্ত মনোসংযোগ হরণ করবে সঙ্গে থাকছে অনেক ঐতিহাসিক তথ্য অনেক অজানা রহস্য যা বিভিন্ন পত্র পত্রিকা, গুগুল উইকিপিডিয়া থেকে এক বৎসর কাল লেখকের সংগ্রহ থেকে তার প্রিয় পাঠক/পাঠিকার জন্য তুলে ধরা হয়েছে।
প্রাপ্তিস্থান - ৩৪৭ নম্বর স্টল, কলকাতা বইমেলা
বইমেলার পর কলেজ স্ট্রিট ও অনলাইনে ফ্লিপকার্ট এ পাওয়া যাবে।
06/02/2025
অনুরেখা,অনুরেখা অন্তরালে অগোচরে
অবলোকনে অবগাহনে অজান্তে অতীত।
অনুরেখার অনুসন্ধানে, অনতিকাল অপেক্ষায়
অনুগামীর অতি অশ্রু অঝোরে অনর্গল ।
লেখক - নির্মাল্য দাস
প্রচ্ছদ - বার্তিক সাহা
Click here to claim your Sponsored Listing.
Category
Website
Address
Hatiara
Kolkata
700157