OTS Studios

OTS Studios

Share

05/12/2018

কোনো ভোর দেখেছ ?
দেখেছ নিজের চোখে !
কেমন ভাবে বাড়ায় আলো
রাত পেরোবে বলে

শিশির কেমন হাটা দেয়
মাঠের ঘাসে ঘাসে
রোদের ঝাপটা গায়ে লাগিয়ে
শিউলি কেমন হাসে !

কালো আকাশে সেই বাতাসে
সুর জরো হয় ধীরে
একলা একা গাছটাকে তারা
জড়িয়ে ধরে ঘিরে

মিটিং মিছিল কত অ্যজেন্ডা
চিকিরমিকির বলাই চলে
প্রান ভরে যায় একলা লেকে
শুধু ভোর আসবে বলে !

©OTSStudios

03/12/2018

জীবনটাকে যদি একটি ছোট্ট গল্পের বইয়ের সাথে তুলনা করি তবে ব্যাপারটা কেমন দাঁড়াবে, গল্পের বইতে যেমন ছোট ছোট লাইনে মিশে থাকে কিছু না বলা কথা, কিছু চমক প্রদ ব্যাপার, কিছু শব্দের অর্থ অজানা আর সাথে কিছু কৌতূহলি ব্যাপার।আমাদের জীবন তাও ঠিক সেই রকমই, অনেক কিছুই ঘটে চলে চারিপাশে যেই গুলো আমরা বুঝেও বুঝতে পারি না বা কিছু ক্ষেত্রে বোঝার চেষ্টা করি না।কিছু চমক তো জীবনের অঙ্গ, সেটা কোনো না কোনো ভাবে ঠিকই ধরা দেয় আমাদের, কিছু ক্ষেত্রে আমরা ছুয়ে দেখতে চেয়েও পারি না।অর্থ অজানা ব্যাপার টা অনেকটা নিজের অজানতেই ঘটে যাওয়া কিছু ঘটনা যেটা সবার জীবনেই দাগ কেটে থাকে, আর সর্বশেষ ব্যাপার হচ্ছে কৌতুহল। কৌতূহল খুবই ভালো জিনিস যদি সেটার সঠিক ব্যবহার হয়ে থাকে। কৌতুহল মানুষকে জিবনে অনেক কিছু দেখায় বা অধিক কৌতূহলের বসে অনেক ক্ষেত্রে বিপদও ঘটে।গল্পের বইয়ের পাতার মতন আমাদের জীবনও ঠিক এক এক পর্যায়ে এক এক অধ্যায় থাকে, সেই অধ্যায় এর শেষ মানে জীবনেরও সমাপ্তি।বইয়ের পৃষ্ঠা বদলে দিলে যেমন এক নতুন অজানা আমাদের পিছু নেয় ঠিক তেমনই প্রতিটি দিন আমাদের সামনে আসে এক নতুন সূচনা হিসেবে সকাল।

সেই সকাল যে এক অজানা নতুন অধ্যায়, যেন সারাটা দিন চোখের সামনে বইয়ের অক্ষরের মতন অনেক চেনা প্রতিছবি কিন্তু তবুও একটা আগ্রহ থেকেই যায় বা কিছু সময় সেই আগ্রহ প্রাধান্য পায় না।আমাদের জীবন তাও ঠিক সেই রকম অধ্যায়ের মতন, কিছু অধ্যায় থাকে যেই গুলো স্মৃতিময় আবার কিছু অধ্যায় থাকে যা সহজেই ভুলে যাওয়া যায়।জীবন পথে চলতে চলতে আমরা এক একটা করে অধ্যায় পার করতে থাকি আর আগামী অধ্যায় গুলো হয়ে ওঠে তুলনামূলক কঠিন।আসলে কি সেই গুলো সত্যিই কঠিন নাকি কিছু অধ্যায় পার করার ফলে লাইনের মানে কিছুটা গভীরে প্রবেশ করে এবং তা আমাদের কাছে হয়ে ওঠে জটিল।
বইয়ের সূচনা থেকে উপসংহার পর্যন্ত পুরোটাই দাড়িয়ে আছে বাঁধনের ওপর।বইয়ের বাঁধন যেমন হবে বইটি ঠিক ততো তাই উঠকৃষ্ট মানের হবে, তাই জীবনের বাঁধনটা ও শক্ত হাতে করতে হবে, কারণ জীবন তো একটাই আর সঠিক ভাবে অগ্রসর হলে এই সময় ও আছে সঠিক মাপের। বইয়ের যেমন ওপর থেকে দেখে সেটার কাহিনী বোঝা সম্ভব নয় ঠিক তেমনই একটি জীবনকে ওপর থেকে দেখে বিচার করাটা নিতান্তই বোকামি।
জীবন এগিয়ে চলে বইয়ের পৃষ্ঠার মতন সাথে যুক্ত অগন্তি উচু নিচু পথ ঠিক যেমন বাক্যের মাঝের অবস্থান করা দাড়ি,কমা এই গুলো যেগুলো বাক্যের সাথে সাথে জীবনকেও পথ দেখিয়ে নিয়ে যায়।

©বাউন্ডুলে

Want your establishment to be the top-listed Arts & Entertainment in KOLKATA?
Click here to claim your Sponsored Listing.

Telephone

Website

Address


Narkeldanga Main Road
Kolkata
700054