Sandipa
28/06/2026
ইকিগাই.... 👩🍳
মানে জীবনে বেঁচে থাকার আনন্দকে আমন্ত্রণ জানানো। ভবিষ্যতের কোন কাল্পনিক সাফল্যের জন্য বর্তমানের মুহূর্তকে বলি না দেওয়াই হলো আসল ইকিগাই।
জাপানের ওকিনাওয়ার অঞ্চলের মানুষ কোন বড় লক্ষ্যের পেছনে ছোটে না, তারা সকলে ঘুম থেকে ওঠে, এক কাপ চা খায় প্রতিবেশীর সাথে হেসে গল্প করে আর বাগানের যত্ন নেয় । জাপানীদের মতে প্রত্যেক মানুষের নিজস্ব ইকিগাই থাকে।
ভবিষ্যৎ নিয়ে অস্থির হয়ে তাড়াহুড়ো না করে নিজের পছন্দের কাজ আর কোথায় করা হয়! থামা হয় না, থামা যায় না, কি যেন হাতছাড়া হবার ভয়! কিসের যেন অসম্ভব তাড়না!
ব্যস্ত শহরে জীবনে ইকিগাই মেনে চলা খুব কঠিন মনে হয়।
তবে ভবিষ্যৎ নিয়ে তাড়াহুড়ো না করে বর্তমান মুহূর্তে বাঁচা অভ্যাস করলে শান্তি আসে। ছোট ছোট আনন্দ উপভোগ করলে ভালো লাগে।
এই যেমন ছোট্ট ছুটির দিন,সবেধনমণি রোববারে মনের মত রান্না করা, জমিয়ে খাওয়ার আনন্দই আলাদা।
শুধু বর্তমান মুহূর্তকে উপভোগ করা। চাল ফুটছে, মসলার সুগন্ধ ভেসে আসছে, ঝোল ফুটছে ....তখন আগামীকালের লক্ষ্য, অফিসের চাপ, ক্লান্তি সব কর্পূরের মত উবে যায়। ছোট কাজ মনে হতে পারে, কিন্তু এক ধরনের মাইন্ডফুলনেস। প্রতিটি ফুটন্ত বুদবুদ শেখায় যে কোনো সৃষ্টির জন্য ধৈর্য্য প্রয়োজন।
আপনার রবিবারের ইকিগাই কোনটি?
#ইকিগাই
#জীবনদর্শন
28/06/2026
এমন সকাল রোজ আসে না, যখন আসে এক অন্য উপলব্ধি নিয়ে আসে। তান্নিজুব্বার লেকের সামনে দাঁড়িয়ে যখন জলের ওপর চারপাশের নিসর্গের প্রতিফলন দেখছিলাম মনে হল, জীবনটাও আসলে এক আয়না আমরা বাইরে যা দেখি সেটা আমাদের মনের ভেতরের ভাবনার ই প্রতিচ্ছবি।
প্রতিদিন কত কিছুর পেছনে ছুটে বেড়াই ,কত কোলাহলে হারিয়ে যাই ,
জীবন এমনি খুব টক্সিক আর জটিল কিন্তু এমন শান্ত সকালে জলের সামনে দাঁড়ালে সব জলের মত লাগে....
27/06/2026
Good night 🌛
26/06/2026
Relax and sleep well
GOOD NIGHT 😴
25/06/2026
যেখানে সকাল শুরুহয় এক অদ্ভুত নীরবতা দিয়ে
24/06/2026
এখানে বসন্ত 🍂
চলো বসিয়া আজ শান্ত নদীর পাশে,
গভীর কাকচক্ষু জল ,
মেঘ ভাসে গানের সুরের মতো
গোধুলি আকাশে ।
পথের ধারে রাশি রাশি অমলতাস,
কোকিল ডাকে না তবুও
এখানে বসন্ত বারোমাস ।
কেজো ভিড়ে যে কথা প্রলাপের মতো শোনায়,
সেসব এখানে নিঃসংকোচে বলা যায়।
নেই জানি তোমার উড়িয়ে দেবার
মতো অফুরন্ত সময় ,
ছায়া মন তবু বহুদিন নীরবে
রয়েছে শূন্যতায় ভেসে ভেসে,
না বলা কথা সব বলি আজ জলের ধারে বসে।
✍️সন্দীপা
#বাংলাকবিতা
#কবিতা
#নদীরধারে
21/06/2026
আমি তোমার ছায়ায় ছায়ায় .. 👨👧
শহরে কোথাও কোনো
মহিমান্বিত বটবৃক্ষ নেই ,
ক্লান্ত দুপুরে ঘন ছায়া।
দোল খাওয়ার মতো বটের ঝুরি,
যান্ত্রিক দিন কেড়েছে সেসব মায়া।
তবু এক নিজস্ব ছায়া আছে ,
পরম স্নেহে আগলে রাখে।
দিনশেষের ক্লান্তি ধুয়ে বসি,
কেউ একজন এসে ভালোবেসে ডাকে।
বটের ঝুরির মতো, মাথায় হাত রাখে যেন ঈশ্বর ..
যার প্রার্থনায় কেটে যায় সব ঝড়।
Happy Father's Day 👨👧
#বটবৃক্ষ
#বাবা
21/06/2026
যোগা ডে🧘♀️
প্রতিদিন বাইরের পৃথিবীর সাথে সংযোগ গড়তে কতো পথ দৌড়াই। কোনো কোনো দিন তাল মেলাতে পারি, কোনো কোনো দিন মনে হয় পিছিয়ে পড়লাম। ওঠাপড়ার সংঘাত লেগেই থাকে ...
ভুলে যাই নিজের ভেতরের শান্ত পৃথিবীর সাথে সংযোগ করতে। ক্লান্ত হই।
আজ চেনা দৌড়ঝাঁপ থেকে দিনটা সম্পূর্ণ আলাদা।আজ ভেতরের শান্তির খোঁজ করার দিন।
আজ আন্তর্জাতিক যোগ দিবসে
সকালে স্নিগ্ধ আলোয় , স্কুলের মাঠে খোলা আকাশের নীচে ছাত্রছাত্রীদের সাথে যোগাভ্যাসের অভিজ্ঞতা এককথায় অনবদ্য , খুব অনুপ্রেরণা দায়ক। মোবাইল ও প্রযুক্তি র যুগে মানসিক স্থিরতা, একাগ্রতা, শান্তিই একমাত্র রক্ষাকবচ।
আন্তর্জাতিক যোগ দিবসের শুভেচ্ছা রইল 🧘♀️
#রক্ষাকবচ
Click here to claim your Sponsored Listing.
Category
Website
Address
Kolkata