Sumanta Ghosh

Sumanta Ghosh

Share

Photos from Sumanta Ghosh's post 27/04/2025

***দেশের স্বার্থে সকলে শেয়ার করুন ***
🚨 পহেলগামে জঙ্গি (Pahalgam Attack) হামলার পর ভারত ও পাকিস্তানের মধ্যে যে চলমান উত্তেজনা রয়েছে, তার মধ্যেই শুক্রবার নির্দেশিকা জারি করেছে তথ্য ও সম্প্রচার মন্ত্রক (Ministry of Information and Broadcasting)। যেখানে দেশের নিরাপত্তার স্বার্থে সমস্ত সংবাদমাধ্যমকে নিরাপত্তা বাহিনীর গতিবিধির সরাসরি সম্প্রচার থেকে বিরত থাকতে বলা হয়েছে।

নির্দেশিকায় পরামর্শ দিয়ে বলা হয়েছে :

সমস্ত মিডিয়া প্ল্যাটফর্ম, সংবাদ সংস্থা এবং সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীদের দেশের নিরাপত্তার স্বার্থে, প্রতিরক্ষা-সহ অন্যান্য নিরাপত্তা সম্পর্কিত খবর পরিবেশন করার ক্ষেত্রে সর্বোচ্চ দায়িত্ব পালন এবং আইন কঠোরভাবে মেনে চলতে হবে।

শুধু তাই নয়, বিশেষ করে প্রতিরক্ষা অভিযান বা সেনার গতিবিধি সম্পর্কিত তথাকথিত 'সূত্রের খবরের' উপর ভিত্তি করে কোনও রিয়েল-টাইম কভারেজ, ভিজ্যুয়াল প্রচার বা প্রতিবেদন করা উচিত নয় বলেও জানানো হয়েছে। কারণ ব্যাখ্যা করে জানানো হয়েছে, সংবেদনশীল তথ্যের প্রকাশ অসাবধানে বা পরোক্ষে শত্রুপক্ষকে সুবিধা করে দিতে পারে এবং অভিযানের কার্যকারিতা এবং সেনাকর্মীদের নিরাপত্তাও বিঘ্নিত হতে পারে।

জাতীয় নিরাপত্তা রক্ষায় গণমাধ্যম, ডিজিটাল প্ল্যাটফর্ম এবং ব্যক্তিরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, সেই কথা মনে করিয়ে দিয়ে নির্দেশিকায় বলা হয়েছে আইনি বাধ্যবাধকতা ছাড়াও, বাহিনীর নিরাপত্তার সঙ্গে আপস না করাও নৈতিক দায়িত্ব।

মন্ত্রকের তরফে কার্গিল যুদ্ধ এবং মুম্বই জঙ্গি হামলা-সহ অতীতের বেশ কয়েকটি ঘটনার কথা তুলে ধরে বলা হয়েছে, লাগামহীন মিডিয়া কভারেজের ফলে জাতীয় নিরাপত্তার ক্ষেত্রে প্রতিকূলের মুখে পড়তে হয়েছিল ভারতকে।

এর আগে মন্ত্রক সমস্ত টিভি চ্যানেলকে টেলিভিশন নেটওয়ার্ক (সংশোধন) বিধি, ২০২১ এর নিয়ম ৬(১)(পি) মেনে চলার জন্য পরামর্শ জারি করেছিল। যে নিয়ম বলে, "কেবল পরিষেবায় এমন কোনও অনুষ্ঠান প্রচার করা উচিত নয় যেখানে নিরাপত্তা বাহিনীর সন্ত্রাসবিরোধী অভিযানের সরাসরি সম্প্রচার থাকে যতক্ষণ না মিডিয়া কভারেজ যথাযথ সরকার কর্তৃক মনোনীত একজন আধিকারিকের ব্যাখ্যার এবং এই ধরনের অভিযান শেষ হওয়া পর্যন্ত সীমাবদ্ধ থাকবে।

25/04/2025

পশ্চিমবঙ্গ থেকে যেন কে বলেছিল.......

Want your school to be the top-listed School/college in KOLKATA?
Click here to claim your Sponsored Listing.

Address


Kolkata