Sokher Ranna Ghor
19/06/2025
#আমের_বড়া
আমরা তালের বড়া, কলার বড়া কতো কিছুই তো খই!! কিন্তু পাকা আমের বড়া এটা খুব কমজনই জানি না শুনেছি। আসুন আজ এই নতুন এবং সহজ রেসিপিটা আপনাদের সঙ্গে ভাগ করে নেওয়া যাক।
উপকরণঃ
পাকা আমের ক্যাদ - ১ কাপ
চিনি - ১ কাপ
সুজি - ১/২ কাপ
আটা - ১ কাপ
নারকেল কোড়া ১/২ কাপ (নাও দিতে পারেন)
নুন - পরিমাণ মতন
তেল - পরিমাণ মতন
প্রণালী :
আমের খোলা ছড়িয়ে আটি বাদ দিয়ে ছোটো ছোট করে কেটে নিতে ব্লেন্ড করে নিলেন আমের প্লাপ পেয়ে যাব খুব সহজে।
একটা বাটিতে আটা, সুজি, নুন, নারকেল কোড়া এবং আমের পাল্প দিয়ে ভালো করে মেখে নিতে হবে (লক্ষ্য রাখতে হবে ব্যাটারটা যেনো কোনো ভাবেই খুব বেশী পাতলা না হয়ে যায়, এবং এখন আমরা কোনো জল ব্যবহার করবো না)।
এবার গ্যাসে কড়াইতে তেল গরম করে ছোটো ছোট করে বড়ার মতন করে দিয়ে লালচে করে ভেজে নিলেই তৈরী হয়ে যাবে আমের বড়া। চাইলে গরম গরম ও পরিবেশন করতে পারেন আবার চাইলে পরের দিনও খেতে পারেন। দুটো দুরকম স্বাদের হবে।
তাহলে আর কি এতো সহজ রেসিপি তৈরি করে নিন আর অবশ্যই জানান কেমন লাগলো।
❤️
29/11/2022
#চিকেন_ফ্রাই
উপকরণঃ
মুরগির মাংস ১ কেজি,
আদা বাটা ১ চা চামচ,
রসুন বাটা ১ চা চামচ,
সয়াসস ২ টেবিল চামচ,
ওয়েস্টার সস ১ টেবিল চামচ,
গোল মরিচের গুঁড়া আধা চা চামচ,
টেস্টিং সল্ট আধা চা চামচ,
লবণ স্বাদমতো,
সামান্য মরিচ গুঁড়া,
বিস্কিটের গুঁড়া ১ কাপ,
ডিম ২টা ফেটানো,
রিফাইন তেল পরিমাণ মতন
প্রনালীঃ
প্রথমে বিস্কিটের গুঁড়া ও তেল ছাড়া সব উপকরণ একসঙ্গে মিশিয়ে মুরগিতে মেখে ১ ঘণ্টা রেখে দিন। তারপর একটি করে মুরগির মাংসের টুকরা বিস্কিটের গুঁড়ায় গড়িয়ে গরম তেলে মচমচে করে ভেজে নিলেই তৈরি চিকেন ফ্রাই।
Click here to claim your Sponsored Listing.
Category
Contact the school
Address
Baruipur
Kolkata
700144