MCDSA
27/03/2026
Today MCDSA successfully organised a blood donation camp at General Common Room, MCK. The initiative stands as a testament to our unwavering commitment to addressing the critical shortage of blood in government blood banks. Every unit donated today is a promise of hope, healing, and a second chance at life for someone in need.
Together, we rise to bridge the gap and ensure that no life is lost due to lack of blood.
“The blood you donate gives someone another chance at life — a chance many take for granted.” ❤️
25/03/2026
নীলরতন সরকার মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ২৩ মার্চ গভীর রাতে ENT ইমার্জেন্সিতে ঘটে যাওয়া নৃশংস হামলার ঘটনায় আমরা তীব্র ক্ষোভ ও উদ্বেগ প্রকাশ করছি। একটি শিশুর চিকিৎসার ক্ষেত্রে প্রোটোকল মেনে সাময়িক অপেক্ষার কথা জানানো হলে রোগীর আত্মীয়রা প্রথমে চিকিৎসকদের হেনস্থা করে এবং পরে বহিরাগতদের নিয়ে এসে চিকিৎসক, নার্স ও নিরাপত্তারক্ষীদের উপর সংগঠিত হামলা চালায়।
স্বাস্থ্যকর্মীদের উপর এই ক্রমবর্ধমান হিংসা শুধুমাত্র একটি পেশার উপর আক্রমণ নয়—এটি জনস্বাস্থ্য ব্যবস্থার উপর সরাসরি আঘাত। হাসপাতাল কখনোই সন্ত্রাসের ক্ষেত্র হতে পারে না।
আমরা জোর দিয়ে বলতে চাই, প্রতিটি কর্মক্ষেত্রে নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের মৌলিক দায়িত্ব। নিরাপত্তাহীন পরিবেশে চিকিৎসা পরিষেবা চালানো অসম্ভব। এই ভয়ের পরিবেশ স্বাস্থ্যকর্মীদের মানসিক ও শারীরিক স্বাস্থ্যের মারাত্মক অবনতি ঘটাচ্ছে, যা শেষ পর্যন্ত রোগী পরিষেবাকেও বিপর্যস্ত করছে।
MCDSA অবিলম্বে দোষীদের গ্রেফতার, কঠোর নিরাপত্তা ব্যবস্থা এবং স্বাস্থ্যকর্মীদের মর্যাদা ও সুরক্ষা নিশ্চিত করার দাবি রাখছে এবং NRS এর সহপাঠী ও সহকর্মীদের এই আন্দোলনে পূর্ণ সংহতি জানাচ্ছে।
সংহতি আমাদের শক্তি, নিরাপত্তা আমাদের অধিকার।
MCDSA
01/03/2026
কল্যাণী COMJNMH Medical College-এর এক ফাইনাল ইয়ার এর মেডিক্যাল ছাত্রের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় MCDSA গভীর ভাবে শোকাহত, আমরা শোকস্তব্ধ পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি এবং তাঁর সহপাঠী ও বন্ধুদের সহিত অটুট সংহতি জানাচ্ছি।
একটি সম্ভাবনাময় তরুণ জীবনের এই অকাল অবসানকে আমরা কেবল ব্যক্তিগত ট্র্যাজেডির সংকীর্ণ পরিসরে সীমাবদ্ধ করে দেখতে পারি না। চিকিৎসা শিক্ষার ক্রমবর্ধমান একাডেমিক চাপ, অনিশ্চয়তার আবহ এবং পর্যাপ্ত মানসিক সাহায্য কাঠামোর ঘাটতি—এই বৃহত্তর বাস্তবিকতার মুখোমুখি হওয়া আজ অত্যন্ত জরুরি। যখন ভবিষ্যতের চিকিৎসকরা নীরব মানসিক চাপে ভেঙে পড়েন, তখন তা নিছক একটি ঘটনা নয়; বরং গোটা ব্যবস্থার মানবিকতা ও সংবেদনশীলতাকে প্রশ্নের মুখে দাঁড় করায়।NMC আর WBUHS এর এই অমানবিক ও সংবেদনশীলতাহীন নীতির প্রতি তীব্র ধিক্কার জানাই।
MCDSA দৃঢ়ভাবে বিশ্বাস করে—শিক্ষা ব্যবস্থার যেকোনো নীতি, মূল্যায়ন প্রক্রিয়া বা প্রশাসনিক পদক্ষেপ ছাত্রছাত্রীদের মানসিক সুরক্ষা, মর্যাদা এবং সুস্থ বিকাশকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে নির্ধারণ হওয়া উচিত। আমরা এই ঘটনার নিরপেক্ষ, স্বচ্ছ ও পূর্ণাঙ্গ তদন্ত দাবি করছি। পাশাপাশি সমস্ত মেডিক্যাল ছাত্রছাত্রীদের জন্য কার্যকর, সহজলভ্য ও বিশ্বাসযোগ্য মানসিক স্বাস্থ্য সহায়তা ব্যবস্থাকে অবিলম্বে শক্তিশালী করার আহ্বান জানাচ্ছি প্রতিটি কলেজ ও হাসপাতালে।
আমাদের অটল বিশ্বাস—একটি নিরাপদ, মানবিক ও ছাত্রবান্ধব চিকিৎসা শিক্ষাব্যবস্থা গড়ে তোলাই এই মুহূর্তের সর্বাধিক জরুরি কর্তব্য। আর একটি প্রাণ যেন নীরব চাপ ও অবহেলার অন্ধকারে হারিয়ে না যায়—এই প্রতিশ্রুতিই হোক আমাদের সম্মিলিত অঙ্গীকার।
শোকাহত পরিবার, পরিজন দের প্রতি আমাদের গভীর সমবেদনা।
ছাত্রসমাজের পাশে MCDSA অতীতের মতো আজও অটল, আগামী দিনেও থাকবে।
MCDSA
Click here to claim your Sponsored Listing.
Category
Contact the school
Telephone
Website
Address
Medical College
Kolkata