Asim Pathak
27/05/2025
#অপেক্ষা
A.K. Pathak
জীবন যখন মৃত্যুর সীমানা ছুঁয়ে যাবে
তখনো আমার অপেক্ষা থাকবে
তোমার কবিতার।
পাহাড়ি ঝর্ণা রাখালিয়া বাঁশি মেঠো পথ
সব যে ছবির মত জীবনের সাদা পাতায়
কালো অক্ষরে অসমাপ্ত প্রেমের বার্তা রাখে।
অপেক্ষা থাকবে তোমার এক চিলতে হাসির,
এই অপেক্ষা আমার বাঙ্ময় অনুভূতির নির্যাস।
এমনকি এই আমির যখন রূপান্তর হবে শবদেহে
তখনো অপেক্ষা থাকবে ,
তুমি দূর থেকে তোমার পছন্দের সাদা ফুল
ছড়িয়ে দেবে স্বপ্ন মাখা নিষ্প্রাণ শরীরে।
চলে যাওয়া আর কাছে আসা
এই ব্যাবধানের অপেক্ষায় মিশে থাকবে
যুগপৎ জীবন মৃত্যুর ছবি।
27/05/2025
অজুহাত
অজুহাত মানেই মিথ্যার পাহাড়,
যদি কাওকে সত্যিকারের চাও
তবে তার জন্য তুমি লড়বে
আমরন লড়বে।
কোনো বাধা পিছুটান
তোমার গতি রোধে অসাধ্য।
অজুহাত একটা আড়াল
অক্ষমতা ঢাকার বর্ম।
অজুহাত ভুল বোঝাবুঝির
এক চরম পর্যায়।
জীবন আর অজুহাত
শব্দ দুটোর মাঝে
নিবিড় নৈকট্য পেরিয়ে
দুস্তর ব্যাবধানের হাতছানি।
A.K. Pathak
Click here to claim your Sponsored Listing.
Category
Contact the public figure
Website
Address
Kolkata