Astrologer R.P. Research & practice
26/11/2021
"Astro Private Tutor Class"
সপ্তম ক্লাস
S- চন্দ্র গ্রহকে ইন্ডিকেট করে। যদি কারো নামের প্রথম অক্ষর S দিয়ে শুরু হয়, তাহলে তার চন্দ্র গ্রহ খুব একটিভ। রাশিচক্রে যদি তার চন্দ্র ভালো অবস্থানে থাকে, তাহলে তার মন সবসময় ভালো থাকবে। মানসিকতা খুব উন্নত ধরণের হবে। মানুষের প্রতি তার আবেগ ভালোবাসা বৃদ্ধি পাবে। মানুষের জন্য সবসময় তার মন কাঁদবে। প্রকৃতির প্রতি তার খুব টান থাকবে। শিল্প কলায় আকর্ষণ থাকবে। ভালো কবিতা লিখবে।
T- বৃহস্পতি
রাশিচক্রে যদি বৃহস্পতির অবস্থান ভালো থাকে, তবে বিদ্যা শিক্ষা ভালো হবে। আর্থিক অবস্থা ভালো হবে। খুব ভালো শিক্ষক হতে পারবে। সামাজিক সম্মান এবং স্বীকৃতি বৃদ্ধি পাবে।
U- প্লুটো
আধ্যাত্মিকতার কারক গ্রহ। কার আধ্যাত্মিকতা কতটুকু প্রাপ্তি হবে তা প্লুটো গ্রহ বলে দেবে।
V- বুধ
তোমার কথা বলার শক্তি, অনুকরণ ক্ষমতা, শিক্ষায় আগ্রহ, বুদ্ধিমত্তা, স্মরণ শক্তি, বালক সুলভ আচরণ, যোগাযোগ, বিজনেস, অঙ্কশাস্ত্র, হিসাব শাস্ত্র, বিশ্লেষণ ক্ষমতা এগুলো বৃদ্ধি পাবে। নেগেটিভ হলে তার বাজে প্রভাব পড়বে ।
W- মঙ্গল
মঙ্গল গ্রহ হলো সেনাপতি। সে শুধু লিডার হতে চায়। সে জানে না, শক্তি থাকলেই শুধু সেনাপতি হওয়া যায় না। তার জন্য বুদ্ধি, জ্ঞান এবং সবার প্রতি শ্রদ্ধা থাকা আবশ্যক।
X- বৃহস্পতি
রাশিচক্রে যদি বৃহস্পতির অবস্থান ভালো থাকে, তবে বিদ্যা শিক্ষা ভালো হবে। আর্থিক অবস্থা ভালো হবে। খুব ভালো শিক্ষক হতে পারবে। সামাজিক সম্মান এবং স্বীকৃতি বৃদ্ধি পাবে।
Y- চন্দ্র
চন্দ্র নির্দেশ করে কল্পনাশক্তি। তার হৃদয় ও মানসিকতা কতোটা ভালো হবে। সাহিত্য, শিল্পকলায় আগ্রহ, গৃহ , সুখ শান্তি সব ভালো হবে যদি চন্দ্র ভালো পজিশনে থাকে। যদি এই লেটার দিয়ে কারো নাম হয়। তার মন খুব সফট হবে। যদি ও সে বাহিরে খুব নিষ্ঠুরতা দেখায়।
Z- বৃহস্পতি
ন্যায়পরায়ণতা, দার্শনিকতা , ধর্ম চিন্তা, সামাজিক কল্যাণ সংস্কার, নেতৃত্ব ক্ষমতা, বিনয়ী, ক্ষমাশীল, অর্থশাস্ত্র, বিদ্যালয়।
ধন্যবাদ।
সবাই বেশি বেশি করে ইনভাইট করবেন।
24/11/2021
"Astro Private Tutor Class"
ষষ্ঠ ক্লাস
M- নেপচুন
এলোমেলো করে দেওয়া, কর্মোদ্যম, দূরদৃষ্টি, বিশ্বাস ভাজন, আত্মনির্ভরতা, ধৈর্য্য, সীমাহীন কল্পনা শক্তি, ভোগস্পৃহা, অনুসন্ধানী, বিভ্রান্ত করা, জাদুকরী ক্ষমতা এগুলো আমরা নেপচুন গ্রহ থেকে জানতে পারি। গ্রহ পজিটিভ থাকলে পজিটিভ রেজাল্ট পাবো। নেগেটিভ থাকলে নেগেটিভ রেজাল্ট পাবো।
N- বুধ
তোমার কথা বলার শক্তি, অনুকরণ ক্ষমতা, শিক্ষায় আগ্রহ, বুদ্ধিমত্তা, স্মরণ শক্তি, বালক সুলভ আচরণ, যোগাযোগ, বিজনেস, অঙ্কশাস্ত্র, হিসাব শাস্ত্র, বিশ্লেষণ ক্ষমতা এগুলো বৃদ্ধি পাবে। নেগেটিভ হলে তার বাজে প্রভাব পড়বে ।
O- নেপচুন
অনিশ্চয়তা, অনেক ক্ষেত্রে নিজেকে মানিয়ে না নেওয়া, ভ্রান্ত ধারণা, অবহেলা, অত্যাচার, দাঙ্গা হাঙ্গামা, হঠাৎ প্রাকৃতিক বিপর্যয় এগুলো আমরা জানতে পারি এই নেপচুন গ্রহ থেকে।
P- শনি
শনি পজিটিভ হলে আপনার মধ্যে ধৈর্য্য বৃদ্ধি পাবে। সংযম, জ্ঞান, সততা, পরিশ্রম করার ক্ষমতা, গবেষণা করার ক্ষমতা এগুলো বেশি পরিমাণে দেখা যাবে। নেগেটিভ হলে ঠিক তার উল্টো।
Q- মঙ্গল
আমাদের মধ্যে প্রচন্ড পরিমাণে সাহস বৃদ্ধি পাবে। পরাক্রমশালী হবে।স্পষ্ট কথা বলবে। প্রচন্ড স্বাধীনচেতা হবে। কাউকে পরোয়া করবে না।
R- রবি
তেজ প্রকাশ পাবে। আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে। প্রতিরোধ করার ক্ষমতা বৃদ্ধি পাবে। চিকিৎসা শাস্ত্রে হাত যশ ভালো হবে।
আজকে এ পর্যন্তই। সবাইকে ধন্যবাদ।
বেশি বেশি করে ইনভাইট করুন।
23/11/2021
"Astro Private Tutor Class"
পঞ্চম ক্লাস
G- নেপচুন
নেপচুন হলো চন্দ্রের বিকৃতি অবস্থা। আমরা চন্দ্রের শুভ ফল যেভাবে পেয়ে থাকি। নেপচুন গ্রহের তা নয়। আমরা চন্দ্রের দ্বারা যে কাজ সহজে করতে পারি, আমরা নেপচুনের দ্বারা সেটা ঘুরিয়ে পেঁচিয়ে করি।
উদাহরণ দিয়ে পরবর্তী ক্লাসে আলোচনা করবো।
H- শনি
শনি হলো কর্মফলের কারক গ্রহ আমরা প্রত্যেকেই জানি। কিন্তু শনি একজন খুব ভালো বিচারক ও বটে। উনি কারো কর্মে সন্তুষ্ট হলে রাজা কে মহারাজা ও বানিয়ে দিতে পারেন। যেখান থেকে আর পতন হয় না। শনি তাদের জন্য ভালো নয়, যারা পরীক্ষাকালীন সময়ে সাবজেক্ট ই পরিবর্তন করে দেন। উদাহরণ স্বরূপ ধরুন আপনি বাংলা পরীক্ষা দিচ্ছেন, ভালো লাগছে না বা পারছেন না । আপনি এই অর্ধ অবস্থায় পরীক্ষা হল থেকে বেরিয়ে গেলেন। কালকে আবার উপস্থিত হলেন পরীক্ষা হলে ইংরেজি পরীক্ষা দেবার জন্য, এভাবে শুধু পরীক্ষা হল এবং সাবজেক্ট পরিবর্তন করছেন তাদের শনি কখনো ভালো ফল দেবে না।
I- মঙ্গল
মঙ্গল গ্রহ হলো সেনাপতি। সে শুধু লিডার হতে চায়। সে জানে না, শক্তি থাকলেই শুধু সেনাপতি হওয়া যায় না। তার জন্য বুদ্ধি, জ্ঞান এবং সবার প্রতি শ্রদ্ধা থাকা আবশ্যক।
J- রবি
রবি গ্রহ হলো প্রকাশ। সে শুধু প্রকাশ চায়। সে চায় সবাই তাকে গুরুত্ব দিক। তার একটা আসন হলেই সে সন্তুষ্ট।
K- চন্দ্র
চন্দ্র হলো মাতা। আগের ক্লাসে বলেছি। পরবর্তী ক্লাসে যখন আবার চন্দ্র আসবে আলোচনা করবো।
L- বৃহস্পতি
বৃহস্পতি হলো দেব গুরু। আগের ক্লাসে কিছু আলোচনা করেছি। পরবর্তী ক্লাসে আবার আলোচনা।
ধন্যবাদ।
সবাই বেশি বেশি করে ইনভাইট করবেন।
Click here to claim your Sponsored Listing.
Category
Telephone
Website
Address
Kolkata