My Kitchen Recipes
30/06/2025
"কাঁকিনাড়ার ভুটানের বিখ্যাত ফুচকার সেই টক-ঝাল-চটপটা স্বাদ এবার আপনার বাড়িতেই! রেসিপিটা ট্রাই না করলে মিস করবেন সব মজা!"
🌰 ভুটানের ফুচকার রেসিপি (Kankinara Style Fuchka)
✅ উপকরণ:
ফুচকার খোলের জন্য:
সেমোলিনা (সুজি) – ১ কাপ
ময়দা – ২ চা চামচ
নুন – স্বাদমতো
জল – পরিমাণমতো
তেল – ভাজার জন্য
ভেতরের পুর:
সেদ্ধ আলু – ৩ টা
কাঁচা লঙ্কা – ১টা (কুচি)
সেদ্ধ ছোলা / ভুটানা – ১/২ কাপ
লেবুর রস – ১ চা চামচ
বিট নুন – আধ চা চামচ
লঙ্কা গুঁড়ো – ১/২ চা চামচ
ভাজা জিরে গুঁড়ো – ১ চা চামচ
ধনে পাতা – কুচি
তেঁতুল জল:
তেঁতুল – ৫০ গ্রাম (ভিজিয়ে ছেঁকে নিন)
বিট নুন – ১/২ চা চামচ
লঙ্কা গুঁড়ো – সামান্য
পুদিনা পাতা – ৮-১০ টি
ভাজা জিরে গুঁড়ো – ১ চা চামচ
চিনি – ১ চা চামচ
জল – ৩ কাপ
---
🍴 প্রণালী:
ফুচকার খোল তৈরি:
1. সুজি, ময়দা, নুন ও অল্প জল দিয়ে শক্ত ডো বানান।
2. ২০ মিনিট ঢেকে রেখে ছোট ছোট বল তৈরি করে বেলুন।
3. গরম তেলে লালচে করে ভেজে নিন।
পুর তৈরি:
1. আলু ও ভুটানা একসাথে মেখে তাতে নুন, বিটনুন, কাঁচা লঙ্কা, লেবুর রস, ধনে পাতা মিশিয়ে নিন।
তেঁতুল জল:
1. সব উপকরণ একসাথে ব্লেন্ড করে ছেঁকে নিন।
2. ঠান্ডা করে পরিবেশন করুন।
Click here to claim your Sponsored Listing.
Category
Website
Address
Kolkata